মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

কন্যাসন্তানের বাবা হলেন নিলয়

কন্যাসন্তানের বাবা হলেন নিলয়
ছবি সংগৃহীত

বাবা-মা হলেন ছোটপর্দার পরিচিত ও জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর এবং তার স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদি। তাদের পরিবারে এসেছে নতুন সদস্য। এই দম্পতি প্রথম কন্যাসন্তানের জন্ম দিয়েছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে বাবা হওয়ার খবর জানিয়ে নিলয় আলমগীর তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমি কন্যা সন্তানের বাবা হলাম। তার নাম রুশদা মাইমানাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

বাবা হওয়ার আনন্দের খবর জানাতে গিয়ে শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন নিলয়-হৃদি দম্পতি। মন্তব্যের ঘরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা বিভিন্ন ধরনের শুভেচ্ছামূলক বার্তা পাঠাচ্ছেন।

উল্লেখ্য, ২০২১ সালের ৭ জুলাই তাসনুভা তাবাসসুম হৃদিকে বিয়ে করেন অভিনেতা নিলয় আলমগীর। সোশ্যাল মিডিয়া ফেসবুক থেকে তাদের পরিচয়। এরপর পারিবারিক আয়োজনে বিয়ে হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


কন্যাসন্তানের বাবা হলেন নিলয়

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৫

featured Image
বাবা-মা হলেন ছোটপর্দার পরিচিত ও জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর এবং তার স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদি। তাদের পরিবারে এসেছে নতুন সদস্য। এই দম্পতি প্রথম কন্যাসন্তানের জন্ম দিয়েছেন।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে বাবা হওয়ার খবর জানিয়ে নিলয় আলমগীর তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমি কন্যা সন্তানের বাবা হলাম। তার নাম রুশদা মাইমানাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’বাবা হওয়ার আনন্দের খবর জানাতে গিয়ে শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন নিলয়-হৃদি দম্পতি। মন্তব্যের ঘরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা বিভিন্ন ধরনের শুভেচ্ছামূলক বার্তা পাঠাচ্ছেন।উল্লেখ্য, ২০২১ সালের ৭ জুলাই তাসনুভা তাবাসসুম হৃদিকে বিয়ে করেন অভিনেতা নিলয় আলমগীর। সোশ্যাল মিডিয়া ফেসবুক থেকে তাদের পরিচয়। এরপর পারিবারিক আয়োজনে বিয়ে হয়।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
কন্যাসন্তানের বাবা হলেন নিলয়
0:00 0:00
1.0x