বুধবার, ০১ জুলাই ২০২৬
The Dhaka News Bangla

প্রেম করছেন নাজনীন নীহা, কে সেই প্রেমিক?

প্রেম করছেন নাজনীন নীহা, কে সেই প্রেমিক?
অভিনেত্রী নাজনীন নীহা । ছবি: সংগৃহীত

টিভি নাটকের এই সময়ের জনপ্রিয় মুখ নাজনীন নীহা এখন আর সিঙ্গেল নন। তিনি প্রেম করছেন। সেই খবর নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন। গতকাল ফেসবুকে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস ‘এনগেজড’ করার পর থেকেই তাঁর বাগদানের গুঞ্জন ছড়িয়ে পড়ে। অনেকেই ধারণা করেন, চুপিসারে বাগদান সেরেছেন নীহা। তবে অভিনেত্রী জানিয়েছেন, বাগদান নয়; তিনি যে আর সিঙ্গেল নন, সেটিই ফেসবুকের মাধ্যমে জানাতে চেয়েছেন।

বাগদানের গুঞ্জন প্রসঙ্গে নীহা বলেন, ‘আমি কিন্তু কোথাও বাগদানের কথা বলিনি। শুধু লিখেছি, এনগেজড। এর মানে আমি এখন আর সিঙ্গেল নই। আমি একটি সম্পর্কে জড়িয়েছি। আমি আমার জায়গা থেকে সৎ থাকতে পছন্দ করি। এই তথ্যটি লুকিয়ে রাখতে চাইনি বলেই নিজেই জানিয়েছি।’

এদিকে গুঞ্জন ছড়িয়েছে, কয়েক মাস আগে বিদেশে ঘুরতে গিয়ে এক পাকিস্তানি যুবকের সঙ্গে নীহার পরিচয় হয়। এরপর তাঁর সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী। তবে প্রেমিকের পরিচয় এখনই প্রকাশ করতে চান না নীহা। তিনি জানিয়েছেন, উপযুক্ত সময় এলেই সবার সামনে প্রেমিকের পরিচয় প্রকাশ করবেন।

বিষয় : অভিনেত্রী নাজনীন নীহা

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বুধবার, ০১ জুলাই ২০২৬


প্রেম করছেন নাজনীন নীহা, কে সেই প্রেমিক?

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image
টিভি নাটকের এই সময়ের জনপ্রিয় মুখ নাজনীন নীহা এখন আর সিঙ্গেল নন। তিনি প্রেম করছেন। সেই খবর নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন। গতকাল ফেসবুকে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস ‘এনগেজড’ করার পর থেকেই তাঁর বাগদানের গুঞ্জন ছড়িয়ে পড়ে। অনেকেই ধারণা করেন, চুপিসারে বাগদান সেরেছেন নীহা। তবে অভিনেত্রী জানিয়েছেন, বাগদান নয়; তিনি যে আর সিঙ্গেল নন, সেটিই ফেসবুকের মাধ্যমে জানাতে চেয়েছেন।বাগদানের গুঞ্জন প্রসঙ্গে নীহা বলেন, ‘আমি কিন্তু কোথাও বাগদানের কথা বলিনি। শুধু লিখেছি, এনগেজড। এর মানে আমি এখন আর সিঙ্গেল নই। আমি একটি সম্পর্কে জড়িয়েছি। আমি আমার জায়গা থেকে সৎ থাকতে পছন্দ করি। এই তথ্যটি লুকিয়ে রাখতে চাইনি বলেই নিজেই জানিয়েছি।’এদিকে গুঞ্জন ছড়িয়েছে, কয়েক মাস আগে বিদেশে ঘুরতে গিয়ে এক পাকিস্তানি যুবকের সঙ্গে নীহার পরিচয় হয়। এরপর তাঁর সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী। তবে প্রেমিকের পরিচয় এখনই প্রকাশ করতে চান না নীহা। তিনি জানিয়েছেন, উপযুক্ত সময় এলেই সবার সামনে প্রেমিকের পরিচয় প্রকাশ করবেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত