বুধবার, ১৭ জুন ২০২৬
The Dhaka News Bangla

মোশাররফ করিম দম্পতির ওপর নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা

মোশাররফ করিম দম্পতির ওপর নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা
ছবি: সংগ্রহীত

দেশের ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের ওপর কলকাতায় নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত লোকজন চড়াও হওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় তার সঙ্গে স্ত্রী অভিনেত্রী রোবেনা রেজা জুঁইও ছিলেন।

মঙ্গলবার (১৬ জুন) প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

পোস্টে তিনি লিখেন, রাত দশটার দিকে কলকাতা নিউ মার্কেটের কস্তুরি হোটেলের সামনে স্ত্রীসহ যাচ্ছিলেন মোশাররফ করিম। এসময় নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু লোক মোশররাফ করিমকে 'লাল বদর' বলে গালাগালি করতে থাকে, তার দিকে তেড়ে যায়। এসময় মোশাররফ করিমের সাথে হাতাহাতির পর্যায়ে চলে যায়। পরে ঘটনাস্থলে থাকা আরো কয়েকজন এসে মোশাররফ করিমকে নিরাপদে সরিয়ে দেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত মোশাররফ করিম বা তার স্ত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্ট বার্তা দিয়েছেন এনসিপির প্রভাবশালী নেতা রিফাত রশিদ। ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, কলকাতায় আমাদের জুলাইয়ের সহযোদ্ধা ও বাংলাদেশের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা মোশাররফ করিমের উপর কলকাতায় নিষিদ্ধ সংগঠন আওয়ামিলীগ এর ক্যাডাররা হামলা চালিয়েছে।

বিষয় : মোশাররফ করিম অভিনেতা

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বুধবার, ১৭ জুন ২০২৬


মোশাররফ করিম দম্পতির ওপর নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image
দেশের ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের ওপর কলকাতায় নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত লোকজন চড়াও হওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় তার সঙ্গে স্ত্রী অভিনেত্রী রোবেনা রেজা জুঁইও ছিলেন।মঙ্গলবার (১৬ জুন) প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান।পোস্টে তিনি লিখেন, রাত দশটার দিকে কলকাতা নিউ মার্কেটের কস্তুরি হোটেলের সামনে স্ত্রীসহ যাচ্ছিলেন মোশাররফ করিম। এসময় নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু লোক মোশররাফ করিমকে 'লাল বদর' বলে গালাগালি করতে থাকে, তার দিকে তেড়ে যায়। এসময় মোশাররফ করিমের সাথে হাতাহাতির পর্যায়ে চলে যায়। পরে ঘটনাস্থলে থাকা আরো কয়েকজন এসে মোশাররফ করিমকে নিরাপদে সরিয়ে দেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত মোশাররফ করিম বা তার স্ত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।এদিকে এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্ট বার্তা দিয়েছেন এনসিপির প্রভাবশালী নেতা রিফাত রশিদ। ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, কলকাতায় আমাদের জুলাইয়ের সহযোদ্ধা ও বাংলাদেশের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা মোশাররফ করিমের উপর কলকাতায় নিষিদ্ধ সংগঠন আওয়ামিলীগ এর ক্যাডাররা হামলা চালিয়েছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত