সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
The Dhaka News Bangla

‘দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায়’ স্থগিত জাবিপ্রবির বিশ্ববিদ্যালয় দিবস

‘দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায়’ স্থগিত জাবিপ্রবির বিশ্ববিদ্যালয় দিবস

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ১০ম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। আগামী ২৮ নভেম্বর দিবসটি উদযাপনের কথা থাকলেও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে নতুন তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।

রোববার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত আগামী ২৮ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের ১০ম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন অনুষ্ঠান স্থগিত করা হলো। অনুষ্ঠানের নতুন তারিখ ও সময় পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান দৈনিক আগামীর সময়কে বলেন, ‘দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। অনুষ্ঠানের প্রস্তুতিসংক্রান্ত বিষয়গুলো অপরিবর্তিত থাকবে। পরবর্তী সময়ে সুবিধাজনক তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।’

উল্লেখ্য, এবারের বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের।

এদিকে, বিশ্ববিদ্যালয় দিবসের নতুন তারিখ ঘোষণার অপেক্ষায় রয়েছেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। প্রতিবছর বিশ্ববিদ্যালয় দিবসকে ঘিরে পুরো ক্যাম্পাসে তৈরি হয় উৎসবের আবহ। বর্ণিল সাজসজ্জা, শিক্ষক-শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ, আনন্দ-উচ্ছ্বাস আর পারস্পরিক সম্প্রীতির মেলবন্ধনে মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। দিনের আনুষ্ঠানিকতা পেরিয়ে সন্ধ্যা ও রাতের সাংস্কৃতিক আয়োজন, দেশবরেণ্য শিল্পীদের সংগীত পরিবেশনা এবং নানা পরিবেশনায় উৎসবের রেশ ছড়িয়ে পড়ে ক্যাম্পাসজুড়ে। 

তাই স্থগিত হওয়া এ আয়োজনের নতুন সূচির অপেক্ষায় রয়েছেন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


‘দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায়’ স্থগিত জাবিপ্রবির বিশ্ববিদ্যালয় দিবস

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ১০ম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। আগামী ২৮ নভেম্বর দিবসটি উদযাপনের কথা থাকলেও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে নতুন তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।রোববার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত আগামী ২৮ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের ১০ম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন অনুষ্ঠান স্থগিত করা হলো। অনুষ্ঠানের নতুন তারিখ ও সময় পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান দৈনিক আগামীর সময়কে বলেন, ‘দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। অনুষ্ঠানের প্রস্তুতিসংক্রান্ত বিষয়গুলো অপরিবর্তিত থাকবে। পরবর্তী সময়ে সুবিধাজনক তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।’উল্লেখ্য, এবারের বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের।এদিকে, বিশ্ববিদ্যালয় দিবসের নতুন তারিখ ঘোষণার অপেক্ষায় রয়েছেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। প্রতিবছর বিশ্ববিদ্যালয় দিবসকে ঘিরে পুরো ক্যাম্পাসে তৈরি হয় উৎসবের আবহ। বর্ণিল সাজসজ্জা, শিক্ষক-শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ, আনন্দ-উচ্ছ্বাস আর পারস্পরিক সম্প্রীতির মেলবন্ধনে মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। দিনের আনুষ্ঠানিকতা পেরিয়ে সন্ধ্যা ও রাতের সাংস্কৃতিক আয়োজন, দেশবরেণ্য শিল্পীদের সংগীত পরিবেশনা এবং নানা পরিবেশনায় উৎসবের রেশ ছড়িয়ে পড়ে ক্যাম্পাসজুড়ে। তাই স্থগিত হওয়া এ আয়োজনের নতুন সূচির অপেক্ষায় রয়েছেন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত