বুধবার, ১১ নভেম্বর ২০২৬
The Dhaka News Bangla

তুরস্কে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির শিক্ষক ইমরুল কবির

তুরস্কে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির শিক্ষক ইমরুল কবির
ইমরুল কবির

তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন ২০২৬-এর ‘Community-led Adaptation and Climate Justice’ শীর্ষক সেমিনারে অনলাইন বক্তা হিসেবে আমন্ত্রণ পেয়েছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ইমরুল কবির।

ইমরুল কবির একজন উদীয়মান গবেষক হিসেবে ইতোমধ্যে পরিচিতি অর্জন করেছেন। তাঁর গবেষণার প্রধান ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন, সম্প্রদায় উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান ও উন্নয়ন। এ পর্যন্ত তাঁর জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মোট ১৯টি গবেষণা প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রকাশনা সংস্থা Wiley ও Elsevier এর অধীন জার্নালগুলোতে তাঁর পাঁচটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে ২০১৮ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং প্রথম শ্রেণিতে তৃতীয় স্থান অধিকার করেন। একই ইনস্টিটিউট থেকে তিনি থিসিসসহ স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।

ইমরুল কবির ২০২২ সালে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি একই বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

আন্তর্জাতিক এ সম্মেলনে তাঁর অংশগ্রহণ বাংলাদেশের জলবায়ু পরিবর্তন, স্থানীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা এবং জলবায়ু ন্যায়বিচারবিষয়ক গবেষণাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


তুরস্কে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির শিক্ষক ইমরুল কবির

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image
তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন ২০২৬-এর ‘Community-led Adaptation and Climate Justice’ শীর্ষক সেমিনারে অনলাইন বক্তা হিসেবে আমন্ত্রণ পেয়েছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ইমরুল কবির।ইমরুল কবির একজন উদীয়মান গবেষক হিসেবে ইতোমধ্যে পরিচিতি অর্জন করেছেন। তাঁর গবেষণার প্রধান ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন, সম্প্রদায় উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান ও উন্নয়ন। এ পর্যন্ত তাঁর জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মোট ১৯টি গবেষণা প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রকাশনা সংস্থা Wiley ও Elsevier এর অধীন জার্নালগুলোতে তাঁর পাঁচটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে ২০১৮ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং প্রথম শ্রেণিতে তৃতীয় স্থান অধিকার করেন। একই ইনস্টিটিউট থেকে তিনি থিসিসসহ স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।ইমরুল কবির ২০২২ সালে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি একই বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।আন্তর্জাতিক এ সম্মেলনে তাঁর অংশগ্রহণ বাংলাদেশের জলবায়ু পরিবর্তন, স্থানীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা এবং জলবায়ু ন্যায়বিচারবিষয়ক গবেষণাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত