মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

অস্ট্রেলিয়া সফর শেষে ঢাকার পথে জামায়াত আমির

অস্ট্রেলিয়া সফর শেষে ঢাকার পথে জামায়াত আমির
ছবি: মিডিয়া সেল

অস্ট্রেলিয়ায় কয়েক দিনের পূর্বনির্ধারিত সফর শেষে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করেন তিনি। এ সময় তাকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত হন বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি। ফুল দিয়ে শুভেচ্ছা জানানো এবং সৌজন্য বিনিময়ের মধ্য দিয়ে তাকে বিদায় জানান তারা।


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সফরের বিভিন্ন পর্যায়ে সিডনি ও অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে একাধিক সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভায় অংশ নেন জামায়াত আমির। এসব আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন পেশার মানুষ, শিক্ষাবিদ, কমিউনিটি প্রতিনিধি ও পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

সফরে তার সঙ্গে বাংলাদেশ থেকে যাওয়া প্রতিনিধিদলে ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার একান্ত সচিব মুহাম্মদ নজরুল ইসলাম।

গত ২০ নভেম্বর রাতে সিডনিতে পৌঁছানোর মধ্য দিয়ে সফর শুরু করেন ডা. শফিকুর রহমান। পরদিন ২১ নভেম্বর অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজ ও মতবিনিময় করেন তিনি। একই দিন বিকেলে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ব্যাংকসটাউন ক্যাম্পাস অডিটরিয়ামে শিশু-কিশোরদের একটি আনন্দমেলা অনুষ্ঠানে যোগ দেন। পরে শিবিরের সাবেক নেতাদের উদ্যোগে আয়োজিত ‘রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেন।

২২ নভেম্বর ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ক্যাম্পবেলটাউন ক্যাম্পাস অডিটরিয়ামে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত ‘জুলাই আপরাইজিং অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। অনুষ্ঠানে সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও কমিউনিটি সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।

সফরের শেষ পর্যায়ে ২৩ নভেম্বর ক্যানবেরার ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন জামায়াত আমির। সেখানে প্রবাসীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন তিনি। একই সঙ্গে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসীদের অর্জিত জ্ঞান, দক্ষতা এবং অভিজ্ঞতা কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।

পুরো সফরজুড়ে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ ও আন্তরিকতা ছিল উল্লেখযোগ্য। বিভিন্ন অনুষ্ঠানে তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ, প্রত্যাশা ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা ছিল সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক।

বিষয় : বাংলাদেশ জামায়াত ইসলাম আমীর

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


অস্ট্রেলিয়া সফর শেষে ঢাকার পথে জামায়াত আমির

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image
অস্ট্রেলিয়ায় কয়েক দিনের পূর্বনির্ধারিত সফর শেষে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি।মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করেন তিনি। এ সময় তাকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত হন বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি। ফুল দিয়ে শুভেচ্ছা জানানো এবং সৌজন্য বিনিময়ের মধ্য দিয়ে তাকে বিদায় জানান তারা।বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।সফরের বিভিন্ন পর্যায়ে সিডনি ও অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে একাধিক সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভায় অংশ নেন জামায়াত আমির। এসব আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন পেশার মানুষ, শিক্ষাবিদ, কমিউনিটি প্রতিনিধি ও পেশাজীবীরা উপস্থিত ছিলেন।সফরে তার সঙ্গে বাংলাদেশ থেকে যাওয়া প্রতিনিধিদলে ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার একান্ত সচিব মুহাম্মদ নজরুল ইসলাম।গত ২০ নভেম্বর রাতে সিডনিতে পৌঁছানোর মধ্য দিয়ে সফর শুরু করেন ডা. শফিকুর রহমান। পরদিন ২১ নভেম্বর অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজ ও মতবিনিময় করেন তিনি। একই দিন বিকেলে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ব্যাংকসটাউন ক্যাম্পাস অডিটরিয়ামে শিশু-কিশোরদের একটি আনন্দমেলা অনুষ্ঠানে যোগ দেন। পরে শিবিরের সাবেক নেতাদের উদ্যোগে আয়োজিত ‘রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেন।২২ নভেম্বর ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ক্যাম্পবেলটাউন ক্যাম্পাস অডিটরিয়ামে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত ‘জুলাই আপরাইজিং অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। অনুষ্ঠানে সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও কমিউনিটি সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।সফরের শেষ পর্যায়ে ২৩ নভেম্বর ক্যানবেরার ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন জামায়াত আমির। সেখানে প্রবাসীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন তিনি। একই সঙ্গে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসীদের অর্জিত জ্ঞান, দক্ষতা এবং অভিজ্ঞতা কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।পুরো সফরজুড়ে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ ও আন্তরিকতা ছিল উল্লেখযোগ্য। বিভিন্ন অনুষ্ঠানে তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ, প্রত্যাশা ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা ছিল সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
অস্ট্রেলিয়া সফর শেষে ঢাকার পথে জামায়াত আমির
0:00 0:00
1.0x