শনিবার, ২৯ আগস্ট ২০২৬
The Dhaka News Bangla

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃতের সংখ্যা বেড়ে ৪৮৯; নিরাপদে অপু বিশ্বাস

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃতের সংখ্যা বেড়ে ৪৮৯; নিরাপদে অপু বিশ্বাস
ছবি: সংগ্রহীত

নেপাল ও চীনের তিব্বত সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৮৯ জনে দাঁড়িয়েছে। দুর্যোগে শত শত বিদেশি পর্যটক এখনও নিখোঁজ রয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেই নেপালে অবস্থান করছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার শুটিং টিম। তবে বর্তমানে তারা নিরাপদে আছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন এই অভিনেত্রী।

নিজের পোস্টে অপু বিশ্বাস জানান, নেপালে আকস্মিক ভূমিকম্প ও বন্যার ঘটনায় শত শত বিদেশি পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। ‘শিকার’ সিনেমার টিম নিয়ে তিনি বর্তমানে নেপালের পোখারায় অবস্থান করছেন এবং সেখানে সবাই নিরাপদে আছেন।

তবে দুর্যোগের কারণে পোখারা থেকে কাঠমান্ডুর সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান অপু। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত হাইওয়ে মেরামত করে স্বাভাবিক করতে প্রায় এক মাস সময় লাগতে পারে বলে জানতে পেরেছেন।

অপু বিশ্বাস আরও জানান, তারা পরদিন কাঠমান্ডুর উদ্দেশে যাওয়ার পরিকল্পনা করেছেন। ফ্লাইটে যাত্রীদের ব্যাপক চাপ থাকলেও কাঠমান্ডুতে পৌঁছে শুক্রবারের একটি ফ্লাইটে ঢাকায় ফেরার আশা করছেন তিনি।

নিজেকে নিয়ে ভক্তদের উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানিয়ে অভিনেত্রী সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, সবাই যেন তার জন্য প্রার্থনা করেন, যাতে নিরাপদে দেশে ফিরে নিজের সন্তানের কাছে যেতে পারেন।

চলতি মাসের প্রথম সপ্তাহে ‘শিকার’ সিনেমার শুটিংয়ের কাজে নেপালে যান অপু বিশ্বাস। সিনেমাটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। এতে অপুর বিপরীতে অভিনয় করছেন মুরতজা পলাশ। পাশাপাশি পশ্চিমবঙ্গের অভিনেতা রজতাভ দত্ত, শ্যাম ভট্টাচার্যসহ আরও কয়েকজন শিল্পী সিনেমাটিতে অভিনয় করছেন।

বিষয় : অভিনেত্রী অপু বিশ্বাস নেপাল ভূমিধস

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শনিবার, ২৯ আগস্ট ২০২৬


নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃতের সংখ্যা বেড়ে ৪৮৯; নিরাপদে অপু বিশ্বাস

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image
নেপাল ও চীনের তিব্বত সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৮৯ জনে দাঁড়িয়েছে। দুর্যোগে শত শত বিদেশি পর্যটক এখনও নিখোঁজ রয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেই নেপালে অবস্থান করছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার শুটিং টিম। তবে বর্তমানে তারা নিরাপদে আছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন এই অভিনেত্রী।নিজের পোস্টে অপু বিশ্বাস জানান, নেপালে আকস্মিক ভূমিকম্প ও বন্যার ঘটনায় শত শত বিদেশি পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। ‘শিকার’ সিনেমার টিম নিয়ে তিনি বর্তমানে নেপালের পোখারায় অবস্থান করছেন এবং সেখানে সবাই নিরাপদে আছেন।তবে দুর্যোগের কারণে পোখারা থেকে কাঠমান্ডুর সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান অপু। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত হাইওয়ে মেরামত করে স্বাভাবিক করতে প্রায় এক মাস সময় লাগতে পারে বলে জানতে পেরেছেন।অপু বিশ্বাস আরও জানান, তারা পরদিন কাঠমান্ডুর উদ্দেশে যাওয়ার পরিকল্পনা করেছেন। ফ্লাইটে যাত্রীদের ব্যাপক চাপ থাকলেও কাঠমান্ডুতে পৌঁছে শুক্রবারের একটি ফ্লাইটে ঢাকায় ফেরার আশা করছেন তিনি।নিজেকে নিয়ে ভক্তদের উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানিয়ে অভিনেত্রী সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, সবাই যেন তার জন্য প্রার্থনা করেন, যাতে নিরাপদে দেশে ফিরে নিজের সন্তানের কাছে যেতে পারেন।চলতি মাসের প্রথম সপ্তাহে ‘শিকার’ সিনেমার শুটিংয়ের কাজে নেপালে যান অপু বিশ্বাস। সিনেমাটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। এতে অপুর বিপরীতে অভিনয় করছেন মুরতজা পলাশ। পাশাপাশি পশ্চিমবঙ্গের অভিনেতা রজতাভ দত্ত, শ্যাম ভট্টাচার্যসহ আরও কয়েকজন শিল্পী সিনেমাটিতে অভিনয় করছেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত