শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
The Dhaka News Bangla

জনতা বাজার প্রিমিয়ার লিগের জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত

জনতা বাজার প্রিমিয়ার লিগের জমজমাট  ফাইনাল খেলা অনুষ্ঠিত

চাঁদপুরের হাইমচর উপজেলায় জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে জনতা বাজার প্রিমিয়ার লিগ সিজন-০১-এর মেগা ফাইনাল। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার ঐতিহ্যবাহী নীলকমল ওসমানীয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মাসুম বিল্লাহ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. বিল্লাল হোসেন সোহাগ পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৈশাদী ইউনিয়ন পরিষদের সচিব মো. জসিম উদ্দিন রনি,মাজহারুল ইসলাম মেজর পাটোয়ারী, আব্দুল হামিদ পাটোয়ারীসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় দুটি শক্তিশালী দল আলগী-বাজার খেলাঘর বনান তেলীর মোড় স্পোর্টিং ক্লাব। উভয় দলই দেশের বিভিন্ন স্থান থেকে তারকা ফুটবলার সংগ্রহ করে শক্তিশালী দল গঠন করে। ফলে শুরু থেকেই ম্যাচে ছিল উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। খেলা শেষে তেলীর মোড় স্পোর্টিং ক্লাবকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আলগী-বাজার খেলাঘর।

খেলাকে ঘিরে পুরো মাঠজুড়ে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। বিদ্যালয়ের বিভিন্ন ভবনের ছাদসহ মাঠের আশপাশের প্রতিটি জায়গায় শিশু-কিশোর থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। ম্যাচে প্রতিটি গোলের পর দর্শকদের বাঁধভাঙা উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।

প্রধান অতিথির বক্তব্যে মো. মাসুম বিল্লাহ বলেন, “মাদক থেকে তরুণ সমাজকে দূরে রাখতে ভবিষ্যতেও এ ধরনের খেলাধুলার আয়োজন অব্যাহত রাখতে হবে। আমি সবসময় তরুণদের পাশে আছি এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকব।”

বিষয় : খেলাধুলা ফুটবল চাঁদপুর

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


জনতা বাজার প্রিমিয়ার লিগের জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image
চাঁদপুরের হাইমচর উপজেলায় জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে জনতা বাজার প্রিমিয়ার লিগ সিজন-০১-এর মেগা ফাইনাল। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার ঐতিহ্যবাহী নীলকমল ওসমানীয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মাসুম বিল্লাহ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. বিল্লাল হোসেন সোহাগ পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৈশাদী ইউনিয়ন পরিষদের সচিব মো. জসিম উদ্দিন রনি,মাজহারুল ইসলাম মেজর পাটোয়ারী, আব্দুল হামিদ পাটোয়ারীসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।ফাইনাল খেলায় মুখোমুখি হয় দুটি শক্তিশালী দল আলগী-বাজার খেলাঘর বনান তেলীর মোড় স্পোর্টিং ক্লাব। উভয় দলই দেশের বিভিন্ন স্থান থেকে তারকা ফুটবলার সংগ্রহ করে শক্তিশালী দল গঠন করে। ফলে শুরু থেকেই ম্যাচে ছিল উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। খেলা শেষে তেলীর মোড় স্পোর্টিং ক্লাবকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আলগী-বাজার খেলাঘর।খেলাকে ঘিরে পুরো মাঠজুড়ে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। বিদ্যালয়ের বিভিন্ন ভবনের ছাদসহ মাঠের আশপাশের প্রতিটি জায়গায় শিশু-কিশোর থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। ম্যাচে প্রতিটি গোলের পর দর্শকদের বাঁধভাঙা উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।প্রধান অতিথির বক্তব্যে মো. মাসুম বিল্লাহ বলেন, “মাদক থেকে তরুণ সমাজকে দূরে রাখতে ভবিষ্যতেও এ ধরনের খেলাধুলার আয়োজন অব্যাহত রাখতে হবে। আমি সবসময় তরুণদের পাশে আছি এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকব।”

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত