মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
The Dhaka News Bangla

ফ্যাসিবাদী শক্তির নৈরাজ্যর বিরুদ্ধে রুখে দাঁড়ানো সব দেশ প্রেমিকের নৈতিক দায়িত্ব; চাঁদপুরে জামায়াত নেতা লিয়াকত আলী

ফ্যাসিবাদী শক্তির নৈরাজ্যর বিরুদ্ধে রুখে দাঁড়ানো সব দেশ প্রেমিকের নৈতিক দায়িত্ব; চাঁদপুরে জামায়াত নেতা লিয়াকত আলী
চাঁদপুর জেলা জামায়াতের মজলিশে শুরার অধিবেশন।

“ফ্যাসিবাদী শক্তির নৈরাজ্য, অগ্নিসংযোগ ও দেশবিরোধী যেকোনো চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সব দেশপ্রেমিক নাগরিকের নৈতিক দায়িত্ব।” কথাগুলো বলেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য এবং কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টিমের সদস্য অধ্যাপক মাওলানা মোঃ লিয়াকত আলী ভূইয়া।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় চাঁদপুর জেলা জামায়াত কার্যালয়ে জেলা জামায়াতের মজলিশে শুরার অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য এবং কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টিমের সদস্য অধ্যাপক মাওলানা মোঃ লিয়াকত আলী ভূইয়া।

জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজীর সভাপতিত্বে অধিবেশনে বিশেষভাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য মাওলানা আবদুর রহীম পাটওয়ারী, জেলা নায়েবে আমীর এডভোকেট মোঃ মাসুদুল ইসলাম এবং জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট মোঃ শাহজাহান মিয়া। এ ছাড়া জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসাইন, ডাঃ আবদুল মবিন, মোঃ জাহাঙ্গীর আলম ও মোঃ হারুন আর রশিদসহ জেলা কর্মপরিষদ ও শুরার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অধিবেশনে প্রধান অতিথি শুরার সদস্যদের উদ্দেশ্যে বলেন, মুমিন জীবনের মূল উদ্দেশ্য আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা; তাই আমাদের সব কাজের লক্ষ্য হতে হবে আল্লাহর সন্তুষ্টি। তিনি ইকামাতে দ্বীনের দাওয়াত সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে শুরার সদস্যদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।

প্রধান অতিথি আরও বলেন, জনগণের অধিকার আদায়ে নেতাকর্মীদের নিরলসভাবে কাজ করতে হবে। গণভোটের গণরায় বাস্তবায়নে জামায়াতে ইসলামীর সব জনশক্তিকে ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে এবং ঘোষিত ৪০ দিনের কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি জুলাই বিপ্লবের স্বপ্ন বাস্তবায়নে জামায়াতের জনশক্তিকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

বিষয় : বাংলাদেশ জামায়াতে ইসলামী

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


ফ্যাসিবাদী শক্তির নৈরাজ্যর বিরুদ্ধে রুখে দাঁড়ানো সব দেশ প্রেমিকের নৈতিক দায়িত্ব; চাঁদপুরে জামায়াত নেতা লিয়াকত আলী

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image
“ফ্যাসিবাদী শক্তির নৈরাজ্য, অগ্নিসংযোগ ও দেশবিরোধী যেকোনো চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সব দেশপ্রেমিক নাগরিকের নৈতিক দায়িত্ব।” কথাগুলো বলেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য এবং কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টিমের সদস্য অধ্যাপক মাওলানা মোঃ লিয়াকত আলী ভূইয়া।সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় চাঁদপুর জেলা জামায়াত কার্যালয়ে জেলা জামায়াতের মজলিশে শুরার অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য এবং কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টিমের সদস্য অধ্যাপক মাওলানা মোঃ লিয়াকত আলী ভূইয়া।জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজীর সভাপতিত্বে অধিবেশনে বিশেষভাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য মাওলানা আবদুর রহীম পাটওয়ারী, জেলা নায়েবে আমীর এডভোকেট মোঃ মাসুদুল ইসলাম এবং জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট মোঃ শাহজাহান মিয়া। এ ছাড়া জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসাইন, ডাঃ আবদুল মবিন, মোঃ জাহাঙ্গীর আলম ও মোঃ হারুন আর রশিদসহ জেলা কর্মপরিষদ ও শুরার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।অধিবেশনে প্রধান অতিথি শুরার সদস্যদের উদ্দেশ্যে বলেন, মুমিন জীবনের মূল উদ্দেশ্য আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা; তাই আমাদের সব কাজের লক্ষ্য হতে হবে আল্লাহর সন্তুষ্টি। তিনি ইকামাতে দ্বীনের দাওয়াত সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে শুরার সদস্যদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।প্রধান অতিথি আরও বলেন, জনগণের অধিকার আদায়ে নেতাকর্মীদের নিরলসভাবে কাজ করতে হবে। গণভোটের গণরায় বাস্তবায়নে জামায়াতে ইসলামীর সব জনশক্তিকে ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে এবং ঘোষিত ৪০ দিনের কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি জুলাই বিপ্লবের স্বপ্ন বাস্তবায়নে জামায়াতের জনশক্তিকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত