মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
The Dhaka News Bangla

আন্তর্জাতিক

রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম এখনো বন্ধ

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল ও অন্যান্য কার্যক্রম এখনো বন্ধ রয়েছে। শনিবার রাতে সাময়িকভাবে বিমানবন্দর বন্ধের ঘোষণা দেওয়ার পর রোববারও এ সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে বলে জানিয়েছেন দেশটির একজন জ্যেষ্ঠ বিমান চলাচল কর্মকর্তা।রোববার বার্তা সংস্থা এএফপিকে ওই কর্মকর্তা জানান, ভোরে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে তাদের অবহিত করা হয়েছে। ফলে নির্ধারিত সময়েও বিমানবন্দরটি চালু করা সম্ভব হয়নি।এদিকে, বিমান চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটরাডার২৪ও রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকার তথ্য নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সংস্থাটি জানায়, বিমানবন্দরটির বন্ধ রাখার সময়সীমা আরও ২৪ ঘণ্টা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ইউটিসি সময় রোববার রাত ৯টা পর্যন্ত বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ থাকবে।রিয়াদ থেকে এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম এখনো বন্ধ