মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

অবৈধ অনুপ্রবেশে কঠোর পদক্ষেপ

ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত টহল দ্বিগুণ

ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত টহল দ্বিগুণ
ছবি: সংগ্রহীত

ব্রাহ্মণবাড়িয়া জেলার ভারতীয় সীমান্তের প্রায় ৭৩ কিলোমিটার এলাকায় অবৈধ অনুপ্রবেশ, পুশ‑ইন এবং আন্তসীমান্ত অপরাধ রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি বহুগুণ বাড়ানোর পাশাপাশি, বিজয়নগর, আখাউড়া ও কসবা উপজেলার সীমান্তবর্তী গ্রামগুলোতে নিয়মিত হ্যান্ড মাইকিং এবং উঠান বৈঠক চালু করা হয়েছে, যাতে স্থানীয় বাসিন্দাদের সচেতনতা বৃদ্ধি পায়।

বিজিবি ও স্থানীয় প্রশাসনের সূত্রে জানা যায়, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে পলাতক আসামি, দুষ্কৃতকারী বা বিতর্কিত ব্যক্তিরা সীমান্ত দিয়ে দেশে প্রবেশ বা দেশ ছেড়ে পালাতে না পারে, তা নিশ্চিত করতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) ও সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) যৌথভাবে এবং নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় কঠোর নজরদারি চালাচ্ছে।

সীমান্তের সার্বিক নিরাপত্তা জোরদার করতে স্পর্শকাতর পয়েন্টগুলোতে বিজিবির জনবল প্রায় দ্বিগুণ করা হয়েছে এবং বেশ কয়েকটি বিশেষ তল্লাশি চৌকি (চেকপোস্ট) স্থাপন করা হয়েছে। শূন্যরেখা (জিরো লাইন) এ দিনরাত পালাক্রমে সতর্ক অবস্থানে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

বিজিবির উচ্চপর্যায়ের কর্মকর্তারা আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্টসহ (আইসিপি) বিভিন্ন সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করে অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর নির্দেশনা দিয়েছেন।

সীমান্ত সুরক্ষায় সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে বিজিবি বিজয়নগরের চম্পকনগর, বিষ্ণুপুর, পাহাড়পুর; আখাউড়ার মোগড়া, উত্তর ও দক্ষিণ ইউনিয়ন; এবং কসবার বায়েক, গোপীনাথপুর, কায়েমপুর ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম ও হাটবাজারে হ্যান্ড মাইকিং ও উঠান বৈঠক চালু করেছে।

জনসাধারণকে জরুরি প্রয়োজন ছাড়া শূন্যরেখার কাছাকাছি না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। সন্দেহজনক বা অপরিচিত ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ বিজিবি ক্যাম্প বা পুলিশের কাছে জানাতে বলা হয়েছে। এছাড়া অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তা না দিতে, মাদক ও চোরাচালান প্রতিরোধে তথ্য দিয়ে সহযোগিতা করতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয় : ব্রাহ্মণবাড়িয়া বিজিবি অবৈধ অনুপ্রবেশ চেকপোস্ট বাংলাদেশ-ভারত সীমান্ত

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত টহল দ্বিগুণ

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image
ব্রাহ্মণবাড়িয়া জেলার ভারতীয় সীমান্তের প্রায় ৭৩ কিলোমিটার এলাকায় অবৈধ অনুপ্রবেশ, পুশ‑ইন এবং আন্তসীমান্ত অপরাধ রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি বহুগুণ বাড়ানোর পাশাপাশি, বিজয়নগর, আখাউড়া ও কসবা উপজেলার সীমান্তবর্তী গ্রামগুলোতে নিয়মিত হ্যান্ড মাইকিং এবং উঠান বৈঠক চালু করা হয়েছে, যাতে স্থানীয় বাসিন্দাদের সচেতনতা বৃদ্ধি পায়।বিজিবি ও স্থানীয় প্রশাসনের সূত্রে জানা যায়, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে পলাতক আসামি, দুষ্কৃতকারী বা বিতর্কিত ব্যক্তিরা সীমান্ত দিয়ে দেশে প্রবেশ বা দেশ ছেড়ে পালাতে না পারে, তা নিশ্চিত করতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) ও সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) যৌথভাবে এবং নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় কঠোর নজরদারি চালাচ্ছে।সীমান্তের সার্বিক নিরাপত্তা জোরদার করতে স্পর্শকাতর পয়েন্টগুলোতে বিজিবির জনবল প্রায় দ্বিগুণ করা হয়েছে এবং বেশ কয়েকটি বিশেষ তল্লাশি চৌকি (চেকপোস্ট) স্থাপন করা হয়েছে। শূন্যরেখা (জিরো লাইন) এ দিনরাত পালাক্রমে সতর্ক অবস্থানে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।বিজিবির উচ্চপর্যায়ের কর্মকর্তারা আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্টসহ (আইসিপি) বিভিন্ন সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করে অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর নির্দেশনা দিয়েছেন।সীমান্ত সুরক্ষায় সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে বিজিবি বিজয়নগরের চম্পকনগর, বিষ্ণুপুর, পাহাড়পুর; আখাউড়ার মোগড়া, উত্তর ও দক্ষিণ ইউনিয়ন; এবং কসবার বায়েক, গোপীনাথপুর, কায়েমপুর ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম ও হাটবাজারে হ্যান্ড মাইকিং ও উঠান বৈঠক চালু করেছে।জনসাধারণকে জরুরি প্রয়োজন ছাড়া শূন্যরেখার কাছাকাছি না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। সন্দেহজনক বা অপরিচিত ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ বিজিবি ক্যাম্প বা পুলিশের কাছে জানাতে বলা হয়েছে। এছাড়া অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তা না দিতে, মাদক ও চোরাচালান প্রতিরোধে তথ্য দিয়ে সহযোগিতা করতে নির্দেশ দেওয়া হয়েছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত টহল দ্বিগুণ
0:00 0:00
1.0x