বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
The Dhaka News Bangla

অর্থনীতি

হাইমচরে ৫ উদ্যোক্তার মাঝে পল্লী সঞ্চয় ব্যাংকের ৭.৭ লাখ টাকা ঋণ বিতরণ

গ্রামীণ পর্যায়ে উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যে চাঁদপুরের হাইমচরে পল্লী সঞ্চয় ব্যাংকের বিশেষ উদ্যোগের আওতায় ৫ জন উদ্যোক্তার মাঝে মোট ৭ লাখ ৭০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে।আজ উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের  তার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব ঋণ বিতরণ করা হয়। এ সময় পল্লী সঞ্চয় ব্যাংক হাইমচর শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ঋণ কর্মসূচির আওতায় ডিজিটাল ইকোসিস্টেম খাতে ২ জন উদ্যোক্তাকে ৩ লাখ ৫০ হাজার টাকা, পল্লী নারী উদ্যোক্তা খাতে ১ জনকে ১ লাখ ২০ হাজার টাকা এবং ‘এক গ্রাম এক পণ্য’ কর্মসূচির আওতায় পানের বরজের জন্য ২ জন উদ্যোক্তাকে ৩ লাখ টাকা ঋণ দেওয়া হয়।সংশ্লিষ্টরা জানান, এ ধরনের উদ্যোগের মাধ্যমে গ্রামীণ পর্যায়ে নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বিশেষ করে নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা বাড়ানোর মাধ্যমে তাদের আর্থিক ক্ষমতায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের উৎপাদন বৃদ্ধি ও বাজার সম্প্রসারণে এ ঋণ কার্যক্রম সহায়ক হবে।পল্লী সঞ্চয় ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, গ্রামীণ জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বাবলম্বী করে গড়ে তুলতে এ ধরনের ঋণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

হাইমচরে ৫ উদ্যোক্তার মাঝে পল্লী সঞ্চয় ব্যাংকের ৭.৭ লাখ টাকা ঋণ বিতরণ