মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

হার্ট অ্যাটাক করেছেন হিরো আলম

হার্ট অ্যাটাক করেছেন হিরো আলম

স্ত্রীর কাছ থেকে তালাকের নোটিশ পেয়ে আত্মহত্যার ঘোষণা দিয়েছিলেন আশরাফুল হোসেন আলম, যিনি হিরো আলম নামেও পরিচিত। তবে পরিবারের সদস্য এবং সন্তানদের অনুরোধে তিনি আত্মহত্যার সিদ্ধান্ত থেকে সরে আসার সিদ্ধান্ত নেন। এই তথ্য তিনি নিজেই একটি ভিডিও বার্তায় জানিয়েছেন।

এরমধ্যেই খবর এলো বুধবার (১৩ আগস্ট) বিকেলে হার্ট অ্যাটাক করেছেন হিরো আলম। তার ফেসবুক থেকে এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। তবে তার মুঠোফোনে কল দিয়ে কোনো সাড়া মেলেনি। তার পরিবারের সূত্রও কোনো তথ্য দিতে পারছে না।

এর আগে মঙ্গলবার বিকেলে আত্মহননের হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন আলম। সেখানে তিনি লিখেছেন, ‘রিয়া মনি মিথ্যা কথা বলে। তালাক আর পরকীয়া মেনে নিতে পারলাম না। হিরো আলম ওষুধ খেয়ে মরে না, আজকে সত্যি সত্যি মারা যাব। রিয়া মনির ভালোবাসা মিথ্যা ছিল, তাই মেনে নিতে পারলাম না। রিয়া মনিকে কত ভালোবাসি আজ নিজেকে শেষ করে বুঝিয়ে দেব, আমিই রিয়েল ছিলাম। কাল বিকেল ৫টায় জানাজা আমার নিজ বাসভবনে।’

কিছুদিন আগেও রিয়া মনির সঙ্গে বিবাদে জড়িয়ে আত্মহননের চেষ্টা করেন হিরো আলম। বগুড়ার ধুনটে নিজ বাড়িতে গিয়ে বেশ কিছু ঘুমের ওষুধ খান তিনি। এক বন্ধু তাকে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ছুটে গিয়েছিলেন রিয়া মনি। আলমকে হাসপাতাল থেকে বাড়িতে ফিরিয়ে আবারও একত্রে বসবাস শুরু করেছিলেন তারা। হঠাৎ আবারও মনোমালিন্য হয় দুজনার।

বিষয় : হিরো আলম

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


হার্ট অ্যাটাক করেছেন হিরো আলম

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৫

featured Image
স্ত্রীর কাছ থেকে তালাকের নোটিশ পেয়ে আত্মহত্যার ঘোষণা দিয়েছিলেন আশরাফুল হোসেন আলম, যিনি হিরো আলম নামেও পরিচিত। তবে পরিবারের সদস্য এবং সন্তানদের অনুরোধে তিনি আত্মহত্যার সিদ্ধান্ত থেকে সরে আসার সিদ্ধান্ত নেন। এই তথ্য তিনি নিজেই একটি ভিডিও বার্তায় জানিয়েছেন।এরমধ্যেই খবর এলো বুধবার (১৩ আগস্ট) বিকেলে হার্ট অ্যাটাক করেছেন হিরো আলম। তার ফেসবুক থেকে এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। তবে তার মুঠোফোনে কল দিয়ে কোনো সাড়া মেলেনি। তার পরিবারের সূত্রও কোনো তথ্য দিতে পারছে না।এর আগে মঙ্গলবার বিকেলে আত্মহননের হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন আলম। সেখানে তিনি লিখেছেন, ‘রিয়া মনি মিথ্যা কথা বলে। তালাক আর পরকীয়া মেনে নিতে পারলাম না। হিরো আলম ওষুধ খেয়ে মরে না, আজকে সত্যি সত্যি মারা যাব। রিয়া মনির ভালোবাসা মিথ্যা ছিল, তাই মেনে নিতে পারলাম না। রিয়া মনিকে কত ভালোবাসি আজ নিজেকে শেষ করে বুঝিয়ে দেব, আমিই রিয়েল ছিলাম। কাল বিকেল ৫টায় জানাজা আমার নিজ বাসভবনে।’কিছুদিন আগেও রিয়া মনির সঙ্গে বিবাদে জড়িয়ে আত্মহননের চেষ্টা করেন হিরো আলম। বগুড়ার ধুনটে নিজ বাড়িতে গিয়ে বেশ কিছু ঘুমের ওষুধ খান তিনি। এক বন্ধু তাকে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ছুটে গিয়েছিলেন রিয়া মনি। আলমকে হাসপাতাল থেকে বাড়িতে ফিরিয়ে আবারও একত্রে বসবাস শুরু করেছিলেন তারা। হঠাৎ আবারও মনোমালিন্য হয় দুজনার।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
হার্ট অ্যাটাক করেছেন হিরো আলম
0:00 0:00
1.0x