মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

দীপিকার পাশে দাঁড়ালেন অজয়

দীপিকার পাশে দাঁড়ালেন অজয়
ছবি: সংগৃহীত

চলচ্চিত্র নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ ছবিতে নারীর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার কথা ছিল দীপিকা পাড়ুকোনের। তবে দীপিকা এই প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছেন। তার দাবি ছিল, তিনি মাত্র আট ঘণ্টা কাজ করবেন। এই দাবিকে সন্দীপ নারীবাদ হিসেবে উল্লেখ করেছেন। তবে শোনা যাচ্ছে, দীপিকার ‘অত্যধিক’ দাবির কারণেই সন্দীপ এমন সিদ্ধান্ত নিয়েছেন।


এই ইস্যুকে কেন্দ্র করে সন্দীপ ও দীপিকার ভক্তদে মধ্যে সোশ্যাল মিডিয়ায় রীতিমত যুদ্ধ হয়েছে। তবে বহুল চর্চিত এই ইস্যুতে অভিনেত্রীর পাশে দাঁড়ালেন অজয় দেবগণ। তার মতে, দীপিকার দাবি একেবারেই অযৌক্তিক নয়, বরং সময়ের দাবি।


কাজল অভিনীত ‘মা’ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অজয়। ছবির প্রধান চরিত্রে কাজল রয়েছেন এবং তিনি ছবির সহ-প্রযোজকও। অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাকে দীপিকার ‘৮ ঘণ্টার বেশি কাজ করবেন না’ মন্তব্য সম্পর্কে তার মতামত জানাতে বলা হয়।


অজয় স্পষ্টভাবেই বলেন— ‘এটা নিয়ে যতটা সমালোচনা হচ্ছে, ততটা অসঙ্গত নয়। বেশিরভাগ সৎ এবং পেশাদার পরিচালকরা এর সঙ্গে একমত হবেন। আজকাল প্রায় সবাই ৮-৯ ঘণ্টার শিডিউলেই কাজ করেন। আর একজন মা যদি ৮ ঘণ্টার কাজ চান, সেটাও স্বাভাবিক।’


তিনি আরও যোগ করেন— ‘এটা একেক জনের একেক রকম দৃষ্টিভঙ্গি হতে পারে, তবে আমি মনে করি ইন্ডাস্ট্রির অধিকাংশ মানুষ এই বিষয়টা বুঝতে পারেন।’


প্রসঙ্গত, ‘অ্যানিমেল’ ও ‘কবীর সিং’-এর নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ ছবিতে দীপিকার বদলে যুক্ত হয়েছেন তৃপ্তি দিমরি।

বিষয় : অজয় দীপিকা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


দীপিকার পাশে দাঁড়ালেন অজয়

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৫

featured Image
চলচ্চিত্র নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ ছবিতে নারীর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার কথা ছিল দীপিকা পাড়ুকোনের। তবে দীপিকা এই প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছেন। তার দাবি ছিল, তিনি মাত্র আট ঘণ্টা কাজ করবেন। এই দাবিকে সন্দীপ নারীবাদ হিসেবে উল্লেখ করেছেন। তবে শোনা যাচ্ছে, দীপিকার ‘অত্যধিক’ দাবির কারণেই সন্দীপ এমন সিদ্ধান্ত নিয়েছেন। এই ইস্যুকে কেন্দ্র করে সন্দীপ ও দীপিকার ভক্তদে মধ্যে সোশ্যাল মিডিয়ায় রীতিমত যুদ্ধ হয়েছে। তবে বহুল চর্চিত এই ইস্যুতে অভিনেত্রীর পাশে দাঁড়ালেন অজয় দেবগণ। তার মতে, দীপিকার দাবি একেবারেই অযৌক্তিক নয়, বরং সময়ের দাবি। কাজল অভিনীত ‘মা’ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অজয়। ছবির প্রধান চরিত্রে কাজল রয়েছেন এবং তিনি ছবির সহ-প্রযোজকও। অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাকে দীপিকার ‘৮ ঘণ্টার বেশি কাজ করবেন না’ মন্তব্য সম্পর্কে তার মতামত জানাতে বলা হয়। অজয় স্পষ্টভাবেই বলেন— ‘এটা নিয়ে যতটা সমালোচনা হচ্ছে, ততটা অসঙ্গত নয়। বেশিরভাগ সৎ এবং পেশাদার পরিচালকরা এর সঙ্গে একমত হবেন। আজকাল প্রায় সবাই ৮-৯ ঘণ্টার শিডিউলেই কাজ করেন। আর একজন মা যদি ৮ ঘণ্টার কাজ চান, সেটাও স্বাভাবিক।’ তিনি আরও যোগ করেন— ‘এটা একেক জনের একেক রকম দৃষ্টিভঙ্গি হতে পারে, তবে আমি মনে করি ইন্ডাস্ট্রির অধিকাংশ মানুষ এই বিষয়টা বুঝতে পারেন।’ প্রসঙ্গত, ‘অ্যানিমেল’ ও ‘কবীর সিং’-এর নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ ছবিতে দীপিকার বদলে যুক্ত হয়েছেন তৃপ্তি দিমরি।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
দীপিকার পাশে দাঁড়ালেন অজয়
0:00 0:00
1.0x