মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
আসছে ব্যাচেলর পয়েন্টের সিজন ৫
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৫
ব্যাচেলর পয়েন্ট সিজনের ফার্স্ট লুক প্রকাশের ঘোষণা দিয়েছেন কাজল আরেফিন অমি। মঙ্গলবার (১৩ মে) তিনি সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাসের মাধ্যমে এই খবরটি শেয়ার করেন।
ফেসবুকে তিনি লিখেছেন, "আগামীকাল বিকেল ৫ টায় আসছে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ এর ফার্স্ট লুক।"
উল্লেখ্য, কাজল আরেফিনের আলোচিত ধারাবাহিক ব্যাচেলর পয়েন্ট এর চারটি সিজন শেষ হয়েছে। ২০২২ সালের শেষ দিকে এই ধারাবাহিকের ৪ নম্বর সিজনের শেষ পর্ব প্রচারিত হয়। সামাজিক মাধ্যমে ভক্তরা স্ট্যাটাস দিচ্ছিলেন— নতুন পর্ব কবে আসবে। তবে দীর্ঘ অপেক্ষার পর ঘোষণা হলো নতুন পর্বের।
সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
মতামত