ব্যাচেলর পয়েন্ট সিজনের ফার্স্ট লুক প্রকাশের ঘোষণা দিয়েছেন কাজল আরেফিন অমি। মঙ্গলবার (১৩ মে) তিনি সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাসের মাধ্যমে এই খবরটি শেয়ার করেন। ফেসবুকে তিনি লিখেছেন, "আগামীকাল বিকেল ৫ টায় আসছে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ এর ফার্স্ট লুক।" উল্লেখ্য, কাজল আরেফিনের আলোচিত ধারাবাহিক ব্যাচেলর পয়েন্ট এর চারটি সিজন শেষ হয়েছে। ২০২২ সালের শেষ দিকে এই ধারাবাহিকের ৪ নম্বর সিজনের শেষ পর্ব প্রচারিত হয়। সামাজিক মাধ্যমে ভক্তরা স্ট্যাটাস দিচ্ছিলেন— নতুন পর্ব কবে আসবে। তবে দীর্ঘ অপেক্ষার পর ঘোষণা হলো নতুন পর্বের।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।