মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

প্রকাশের পর প্রশাসনের অভিযান, বাধার মুখে বন্ধ কাটাখালী খাল উন্মুক্তকরণ

 প্রকাশের পর প্রশাসনের অভিযান, বাধার মুখে বন্ধ কাটাখালী খাল উন্মুক্তকরণ
ঘটনাস্থল

লক্ষ্মীপুরের কমলনগরে সরকারি অর্থায়নে পুনঃখনন করা কাটাখালী (ভুলুয়া নদী) খালের মুখে দেওয়া অবৈধ বাঁধ অপসারণের অভিযান বাধার মুখে ব্যর্থ হয়েছে। প্রভাবশালী ব্যক্তিদের বাধার কারণে খালের শেষপ্রান্তে ভুলুয়া নদীর সঙ্গে সংযোগস্থলে থাকা বাঁধটি অপসারণ না করেই ফিরে গেছে প্রশাসনের অভিযান পরিচালনাকারী দল। এতে আসন্ন বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কায় রয়েছেন প্রায় ২০ হাজার মানুষ।

স্থানীয়দের অভিযোগ, বিষয়টি নিয়ে দৈনিক  সংবাদ প্রকাশের পর প্রশাসনের নজরে আসে। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে খালের মুখে দেওয়া বাঁধ অপসারণে উদ্যোগ নেয় প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চর কাদিরা ইউনিয়নের ইসলামগঞ্জ সুইসগেট থেকে ভুলুয়া নদী পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ কাটাখালী খালটি দীর্ঘ কয়েক দশক ধরে ভরাট অবস্থায় ছিল। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রতি সরকারি লাখ লাখ টাকা ব্যয়ে খালটি পুনঃখনন করা হয়। তবে খননকাজ শেষ হওয়ার পর খালের শেষপ্রান্তে ভুলুয়া নদীর মোহনায় সংযোগস্থলে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি নিজেদের জমি দাবি করে বাঁধ নির্মাণ করেন। এতে খালের পানিপ্রবাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার বাঁধ অপসারণে ঘটনাস্থলে যান উপজেলা প্রশাসনের প্রতিনিধি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের প্রতিনিধি, ভূমি অফিসের কর্মী, পুলিশ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা। কিন্তু অভিযুক্তদের বাধার মুখে শেষ পর্যন্ত বাঁধ অপসারণ করা সম্ভব হয়নি।

স্থানীয় ভুক্তভোগী শামসুল হক ও নূরজাহান বেগম অভিযোগ করে বলেন, প্রভাবশালী মো. মুসলিম ও তাঁর ছেলে নুরুল আমিনের নেতৃত্বে একটি পক্ষ খালের পানিপ্রবাহ বন্ধ করে রেখেছে। এতে হাজার হাজার মানুষ চরম দুর্ভোগের আশঙ্কায় রয়েছেন। প্রশাসনের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলেও তাঁরা বাধা সৃষ্টি করেন। তাঁদের মতে, ভারী যন্ত্র (ভেকু) ব্যবহার ছাড়া বিশাল ও শক্তিশালী বাঁধটি অপসারণ করা সম্ভব নয়।

চর কাদিরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হারুন অর রশীদ বলেন, ‘ইউএনও স্যারের নির্দেশে চৌকিদারসহ আমরা ঘটনাস্থলে যাই। কিন্তু মুসলিম ও তাঁর ছেলে নুরুল আমিন বাঁধ কাটতে বাধা দেন। সরকারি লাখ লাখ টাকা ব্যয়ে খালটি পুনঃখনন করা হয়েছে। অথচ তাঁরা আবারও খালের মুখ বন্ধ করে দিয়েছেন।’

অভিযোগের বিষয়ে নুরুল আমিন বলেন, ‘আমাদের জায়গায় আমরা বাঁধ দেব। কেউ আমাদের ঠেকাতে পারবে না।’

অপর অভিযুক্ত মো. মুসলিম দাবি করেন, ২০১৬ সালে জমিটি কেনার পর থেকে সেটি তাঁদের মালিকানাধীন। এ কারণেই তাঁরা সেখানে বাঁধ দিয়েছেন।

কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক বলেন, নারীরা এসে বাধা দেওয়ায় এবং ঘটনাস্থলে পর্যাপ্ত নারী পুলিশ সদস্য না থাকায় তাৎক্ষণিকভাবে অভিযান সম্পন্ন করা সম্ভব হয়নি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের প্রকৌশলী মো. নয়ন জানান, কাজ সম্পন্ন করার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ জামান বলেন, সরকারি খাল দখলের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।

এদিকে সরকারি অর্থ ব্যয়ে পুনঃখনন করা খালের পানিপ্রবাহ বন্ধ থাকায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। তাঁদের আশঙ্কা, দ্রুত বাঁধ অপসারণ করা না হলে সামান্য বৃষ্টিতেই বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হবে। এতে কৃষিজমি, বসতবাড়ি ও স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

এ অবস্থায় জনদুর্ভোগ নিরসন, সরকারি অর্থে পুনঃখনন করা খালের সুফল নিশ্চিত করা এবং স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনতে দ্রুত ভারী যন্ত্রের সাহায্যে বাঁধটি অপসারণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। একই সঙ্গে সরকারি খালের সীমানা ও জমির মালিকানা যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন তাঁরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


প্রকাশের পর প্রশাসনের অভিযান, বাধার মুখে বন্ধ কাটাখালী খাল উন্মুক্তকরণ

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image
লক্ষ্মীপুরের কমলনগরে সরকারি অর্থায়নে পুনঃখনন করা কাটাখালী (ভুলুয়া নদী) খালের মুখে দেওয়া অবৈধ বাঁধ অপসারণের অভিযান বাধার মুখে ব্যর্থ হয়েছে। প্রভাবশালী ব্যক্তিদের বাধার কারণে খালের শেষপ্রান্তে ভুলুয়া নদীর সঙ্গে সংযোগস্থলে থাকা বাঁধটি অপসারণ না করেই ফিরে গেছে প্রশাসনের অভিযান পরিচালনাকারী দল। এতে আসন্ন বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কায় রয়েছেন প্রায় ২০ হাজার মানুষ।স্থানীয়দের অভিযোগ, বিষয়টি নিয়ে দৈনিক  সংবাদ প্রকাশের পর প্রশাসনের নজরে আসে। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে খালের মুখে দেওয়া বাঁধ অপসারণে উদ্যোগ নেয় প্রশাসন।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চর কাদিরা ইউনিয়নের ইসলামগঞ্জ সুইসগেট থেকে ভুলুয়া নদী পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ কাটাখালী খালটি দীর্ঘ কয়েক দশক ধরে ভরাট অবস্থায় ছিল। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রতি সরকারি লাখ লাখ টাকা ব্যয়ে খালটি পুনঃখনন করা হয়। তবে খননকাজ শেষ হওয়ার পর খালের শেষপ্রান্তে ভুলুয়া নদীর মোহনায় সংযোগস্থলে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি নিজেদের জমি দাবি করে বাঁধ নির্মাণ করেন। এতে খালের পানিপ্রবাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।বৃহস্পতিবার বাঁধ অপসারণে ঘটনাস্থলে যান উপজেলা প্রশাসনের প্রতিনিধি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের প্রতিনিধি, ভূমি অফিসের কর্মী, পুলিশ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা। কিন্তু অভিযুক্তদের বাধার মুখে শেষ পর্যন্ত বাঁধ অপসারণ করা সম্ভব হয়নি।স্থানীয় ভুক্তভোগী শামসুল হক ও নূরজাহান বেগম অভিযোগ করে বলেন, প্রভাবশালী মো. মুসলিম ও তাঁর ছেলে নুরুল আমিনের নেতৃত্বে একটি পক্ষ খালের পানিপ্রবাহ বন্ধ করে রেখেছে। এতে হাজার হাজার মানুষ চরম দুর্ভোগের আশঙ্কায় রয়েছেন। প্রশাসনের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলেও তাঁরা বাধা সৃষ্টি করেন। তাঁদের মতে, ভারী যন্ত্র (ভেকু) ব্যবহার ছাড়া বিশাল ও শক্তিশালী বাঁধটি অপসারণ করা সম্ভব নয়।চর কাদিরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হারুন অর রশীদ বলেন, ‘ইউএনও স্যারের নির্দেশে চৌকিদারসহ আমরা ঘটনাস্থলে যাই। কিন্তু মুসলিম ও তাঁর ছেলে নুরুল আমিন বাঁধ কাটতে বাধা দেন। সরকারি লাখ লাখ টাকা ব্যয়ে খালটি পুনঃখনন করা হয়েছে। অথচ তাঁরা আবারও খালের মুখ বন্ধ করে দিয়েছেন।’অভিযোগের বিষয়ে নুরুল আমিন বলেন, ‘আমাদের জায়গায় আমরা বাঁধ দেব। কেউ আমাদের ঠেকাতে পারবে না।’অপর অভিযুক্ত মো. মুসলিম দাবি করেন, ২০১৬ সালে জমিটি কেনার পর থেকে সেটি তাঁদের মালিকানাধীন। এ কারণেই তাঁরা সেখানে বাঁধ দিয়েছেন।কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক বলেন, নারীরা এসে বাধা দেওয়ায় এবং ঘটনাস্থলে পর্যাপ্ত নারী পুলিশ সদস্য না থাকায় তাৎক্ষণিকভাবে অভিযান সম্পন্ন করা সম্ভব হয়নি।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের প্রকৌশলী মো. নয়ন জানান, কাজ সম্পন্ন করার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না।এ বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ জামান বলেন, সরকারি খাল দখলের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।এদিকে সরকারি অর্থ ব্যয়ে পুনঃখনন করা খালের পানিপ্রবাহ বন্ধ থাকায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। তাঁদের আশঙ্কা, দ্রুত বাঁধ অপসারণ করা না হলে সামান্য বৃষ্টিতেই বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হবে। এতে কৃষিজমি, বসতবাড়ি ও স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।এ অবস্থায় জনদুর্ভোগ নিরসন, সরকারি অর্থে পুনঃখনন করা খালের সুফল নিশ্চিত করা এবং স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনতে দ্রুত ভারী যন্ত্রের সাহায্যে বাঁধটি অপসারণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। একই সঙ্গে সরকারি খালের সীমানা ও জমির মালিকানা যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন তাঁরা।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
প্রকাশের পর প্রশাসনের অভিযান, বাধার মুখে বন্ধ কাটাখালী খাল উন্মুক্তকরণ
0:00 0:00
1.0x