শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
The Dhaka News Bangla

মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযানে হাইমচরে ১ কোটি ৩৫ লাখ ৪০ হাজার টাকার জাল জব্দ

 মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযানে হাইমচরে  ১ কোটি ৩৫ লাখ ৪০ হাজার টাকার জাল জব্দ

মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে চাঁদপুরের হাইমচরে পরিচালিত সংরক্ষণ অভিযানে জব্দ করা হয়েছে ৬৯ লাখ ৭০ হাজার মিটার অবৈধ জাল, ৫৫০ কেজি ইলিশ ও ২২টি নৌকা। ২০২৬ সালের ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত পরিচালিত এসব অভিযানে ৫৭ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ২৯টি নিয়মিত মামলা দায়ের এবং ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

চাঁদপুর জেলা মৎস্য বিভাগের ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর সর্বমোট প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, অভিযান চলাকালে হাইমচরে মোট ৪৪টি অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে ৫টি মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি ৮৪টি মাছঘাট, ৩৫৯টি আড়ৎ ও ৬৭টি বাজার পরিদর্শন করা হয়।

২২ দিনের অভিযানে জব্দ করা জালের আনুমানিক মূল্য ১ কোটি ৩৫ লাখ ৪০ হাজার টাকা। পাশাপাশি জব্দ করা হয় ২২টি নৌকা। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণ ও সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসেবে ২৯টি নিয়মিত মামলা করা হয়। এর মধ্যে নৌ পুলিশের মাধ্যমে ২৭টি এবং সাধারণ নিয়মিত মামলা ২টি।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, অভিযানের মাধ্যমে ৫৭ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মা ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ রাখা ইলিশের বংশবিস্তার ও ভবিষ্যৎ উৎপাদন বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। এ কারণে নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান, বাজার ও মাছঘাট পরিদর্শন এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

বিষয় : চাঁদপুর ইলিশ মেঘনা অভিযান

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬


মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযানে হাইমচরে ১ কোটি ৩৫ লাখ ৪০ হাজার টাকার জাল জব্দ

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image
মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে চাঁদপুরের হাইমচরে পরিচালিত সংরক্ষণ অভিযানে জব্দ করা হয়েছে ৬৯ লাখ ৭০ হাজার মিটার অবৈধ জাল, ৫৫০ কেজি ইলিশ ও ২২টি নৌকা। ২০২৬ সালের ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত পরিচালিত এসব অভিযানে ৫৭ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ২৯টি নিয়মিত মামলা দায়ের এবং ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।চাঁদপুর জেলা মৎস্য বিভাগের ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর সর্বমোট প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।প্রতিবেদন অনুযায়ী, অভিযান চলাকালে হাইমচরে মোট ৪৪টি অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে ৫টি মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি ৮৪টি মাছঘাট, ৩৫৯টি আড়ৎ ও ৬৭টি বাজার পরিদর্শন করা হয়।২২ দিনের অভিযানে জব্দ করা জালের আনুমানিক মূল্য ১ কোটি ৩৫ লাখ ৪০ হাজার টাকা। পাশাপাশি জব্দ করা হয় ২২টি নৌকা। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণ ও সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসেবে ২৯টি নিয়মিত মামলা করা হয়। এর মধ্যে নৌ পুলিশের মাধ্যমে ২৭টি এবং সাধারণ নিয়মিত মামলা ২টি।প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, অভিযানের মাধ্যমে ৫৭ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।মা ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ রাখা ইলিশের বংশবিস্তার ও ভবিষ্যৎ উৎপাদন বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। এ কারণে নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান, বাজার ও মাছঘাট পরিদর্শন এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত