মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
The Dhaka News Bangla

চাঁদপুরে ৫ প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে ৫ প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা
চাঁদপুরে ভোক্তার অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দুপুরে জেলার পুরাণবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়।

অভিযানে মূল্য তালিকা না রাখা, লাইসেন্স ছাড়া এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করে ঘি বিক্রি, অন্যের বস্তা ব্যবহার করে চাল বাজারজাত, নকল বিড়ি বিক্রি, পানিযুক্ত সয়াবিন তেল বিক্রি এবং অনুমোদন ছাড়া বিভিন্ন ব্র্যান্ডের বস্তা বিক্রির প্রমাণ পাওয়া যায়।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স সৌরভ ট্রেডার্সকে ৪০ হাজার টাকা, আলী আকবরকে ১০ হাজার টাকা, মাসুদ স্টোরকে ১০ হাজার টাকা, মেসার্স আবুল বাশার স্টোরকে ৫ হাজার টাকা এবং আবুল ব্যাপারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে।

অভিযানের সময় অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে সচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ করা হয়। অভিযানে পুরাণবাজার পুলিশ ফাঁড়ির একটি দল সার্বিক সহযোগিতা করে।

ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বিষয় : চাঁদপুর

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬


চাঁদপুরে ৫ প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image
চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সোমবার (৩ আগস্ট) দুপুরে জেলার পুরাণবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়।অভিযানে মূল্য তালিকা না রাখা, লাইসেন্স ছাড়া এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করে ঘি বিক্রি, অন্যের বস্তা ব্যবহার করে চাল বাজারজাত, নকল বিড়ি বিক্রি, পানিযুক্ত সয়াবিন তেল বিক্রি এবং অনুমোদন ছাড়া বিভিন্ন ব্র্যান্ডের বস্তা বিক্রির প্রমাণ পাওয়া যায়।এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স সৌরভ ট্রেডার্সকে ৪০ হাজার টাকা, আলী আকবরকে ১০ হাজার টাকা, মাসুদ স্টোরকে ১০ হাজার টাকা, মেসার্স আবুল বাশার স্টোরকে ৫ হাজার টাকা এবং আবুল ব্যাপারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে।অভিযানের সময় অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে সচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ করা হয়। অভিযানে পুরাণবাজার পুলিশ ফাঁড়ির একটি দল সার্বিক সহযোগিতা করে।ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত