সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
The Dhaka News Bangla

হাইমচরে মাদক কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৮ যুবকে পরিবারের জিম্বায় মুচলেকায় মুক্ত

হাইমচরে মাদক কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৮ যুবকে পরিবারের জিম্বায় মুচলেকায় মুক্ত

 চাঁদপুর জেলা পুলিশ সুপারের নির্দেশে হাইমচর উপজেলায় মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে মোট ৪৮ জনকে আটক করা হয়। পরবর্তীতে অভিভাবকদের উপস্থিতিতে সচেতনতামূলক বক্তব্য প্রদান শেষে মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্বায় ছেড়ে দেওয়া হয়।

​রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত হাইমচর উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

​জানা যায়, অভিযানে আটককৃতদের এবং তাদের অভিভাবকদের সতর্ক করে বিশেষ বক্তব্য রাখেন হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী। তারা সমাজে মাদক ও কিশোর গ্যাংয়ের নেতিবাচক প্রভাব তুলে ধরে অভিভাবকদের আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান।

বক্তব্যে ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, আপনার শাসনের অভাবে সে বেপথে চলে যাবে যে ছেলেটা মাগরিবের পর তার বাসায় থাকার কথা সেই ছেলেটা কেন রাস্তায় থাকবে আপনি কি জানেন আপনার এই ছেলে কার সাথে মিশতেছে পড়াশোনার নামে কোথায় যাচ্ছে 

আপনি আমাদের কাছে আসবেন বিভিন্ন জায়গায় যাবেন ছেলে কি ভালো হবে? এখনো সময় আছে আপনারা সচেতন হন আপনার সন্তান সন্ধ্যার পরে যদি রাস্তায় থাকে তাহলে ধরে নিবেন সে কেন থাকবে তার তো কোন কাজ নাই আপনারা যদি আমাদেরকে এই অঙ্গীকার  দিতে হবে সন্ধ্যার পর আমার সন্তান ঘরের বাহিরে পাবেন না,  যদি পান দ্বিতীয়বার জন্য আপনারা আসলে আমরা কিন্তু ছেড়ে দিব না।

পুলিশ জানায়, তরুণ প্রজন্মকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরে ভবিষ্যতে কোনো ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত না হওয়ার শর্তে মুচলেকা নিয়ে আটককৃতদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

বিষয় : পুলিশ চাঁদপুর অভিযান বাংলাদেশ পুলিশ

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬


হাইমচরে মাদক কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৮ যুবকে পরিবারের জিম্বায় মুচলেকায় মুক্ত

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image
 চাঁদপুর জেলা পুলিশ সুপারের নির্দেশে হাইমচর উপজেলায় মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে মোট ৪৮ জনকে আটক করা হয়। পরবর্তীতে অভিভাবকদের উপস্থিতিতে সচেতনতামূলক বক্তব্য প্রদান শেষে মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্বায় ছেড়ে দেওয়া হয়।​রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত হাইমচর উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।​জানা যায়, অভিযানে আটককৃতদের এবং তাদের অভিভাবকদের সতর্ক করে বিশেষ বক্তব্য রাখেন হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী। তারা সমাজে মাদক ও কিশোর গ্যাংয়ের নেতিবাচক প্রভাব তুলে ধরে অভিভাবকদের আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান।বক্তব্যে ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, আপনার শাসনের অভাবে সে বেপথে চলে যাবে যে ছেলেটা মাগরিবের পর তার বাসায় থাকার কথা সেই ছেলেটা কেন রাস্তায় থাকবে আপনি কি জানেন আপনার এই ছেলে কার সাথে মিশতেছে পড়াশোনার নামে কোথায় যাচ্ছে আপনি আমাদের কাছে আসবেন বিভিন্ন জায়গায় যাবেন ছেলে কি ভালো হবে? এখনো সময় আছে আপনারা সচেতন হন আপনার সন্তান সন্ধ্যার পরে যদি রাস্তায় থাকে তাহলে ধরে নিবেন সে কেন থাকবে তার তো কোন কাজ নাই আপনারা যদি আমাদেরকে এই অঙ্গীকার  দিতে হবে সন্ধ্যার পর আমার সন্তান ঘরের বাহিরে পাবেন না,  যদি পান দ্বিতীয়বার জন্য আপনারা আসলে আমরা কিন্তু ছেড়ে দিব না।পুলিশ জানায়, তরুণ প্রজন্মকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরে ভবিষ্যতে কোনো ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত না হওয়ার শর্তে মুচলেকা নিয়ে আটককৃতদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত