রোববার, ২৩ আগস্ট ২০২৬
The Dhaka News Bangla

বিডিজবসের গাজীপুর চাকরি মেলায় ৪০ হাজার আবেদন

বিডিজবসের গাজীপুর চাকরি মেলায় ৪০ হাজার আবেদন
ছবি: সংগৃহীত

গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে বিডিজবস ডটকম আয়োজিত "গাজীপুর চাকরি মেলা ২০২৬"। শনিবার (২২ আগস্ট) জয়দেবপুরের পিটিআই অডিটোরিয়ামে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন খাতের প্রায় ৮০টি প্রতিষ্ঠান অংশ নেয়।

চাকরি মেলায় গাজীপুর ও আশপাশের বিভিন্ন এলাকার চাকরিপ্রার্থীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। নতুন গ্র্যাজুয়েট থেকে শুরু করে অভিজ্ঞ চাকরিপ্রার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে গিয়ে চাকরির সুযোগ সম্পর্কে খোঁজ নেন এবং নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেন।

আয়োজকরা জানান, মেলায় অংশ নেওয়া ৮০টি প্রতিষ্ঠানের বিভিন্ন পদে চাকরির জন্য প্রায় ৪০ হাজার আবেদন পড়েছে। বিপুলসংখ্যক আবেদন চাকরিপ্রার্থীদের মধ্যে চাকরির সুযোগের প্রতি আগ্রহ এবং গাজীপুরে এমন আয়োজনের প্রয়োজনীয়তাকে তুলে ধরে।

মেলার অন্যতম কার্যক্রম ছিল টেস্ট ইন্টারভিউ। চাকরিপ্রার্থীদের বাস্তব সাক্ষাৎকারের পরিবেশের সঙ্গে পরিচিত করা এবং নিজেদের প্রস্তুতি যাচাইয়ের সুযোগ দিতে এ কার্যক্রম রাখা হয়। এতে অংশগ্রহণকারীরা সাক্ষাৎকারে নিজেকে উপস্থাপন ও প্রশ্নের উত্তর দেওয়ার অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পান।

মেলার সার্বিক আয়োজন প্রসঙ্গে গাজীপুর চাকরি মেলার কো-অর্ডিনেটর ও বিডিজবস ডটকম লিমিটেডের হেড অব প্রোগ্রামস মোহাম্মদ আলী ফিরোজ বলেন, "এবারের মেলায় প্রায় ৮০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে এবং নির্ধারিত কিউআর কোড স্ক্যান করে প্রায় ৪০ হাজার অনলাইন আবেদন পড়েছে।"

তিনি বলেন, চাকরিপ্রার্থী ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি যোগাযোগ তৈরির পাশাপাশি চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ার বাস্তব অভিজ্ঞতা দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা চাকরিপ্রার্থীদের যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী সম্ভাব্য প্রার্থীদের আবেদন গ্রহণ করেন। পাশাপাশি চাকরিপ্রার্থীরা এক জায়গায় একাধিক প্রতিষ্ঠানের নিয়োগসুযোগ সম্পর্কে জানার সুযোগ পান।

আয়োজকদের মতে, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চাকরিপ্রার্থীদের সংযোগ তৈরিতে এ ধরনের চাকরি মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এবারের আয়োজনে বিপুলসংখ্যক আবেদন ও চাকরিপ্রার্থীর অংশগ্রহণ সেই আগ্রহেরই প্রতিফলন।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

রোববার, ২৩ আগস্ট ২০২৬


বিডিজবসের গাজীপুর চাকরি মেলায় ৪০ হাজার আবেদন

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image
গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে বিডিজবস ডটকম আয়োজিত "গাজীপুর চাকরি মেলা ২০২৬"। শনিবার (২২ আগস্ট) জয়দেবপুরের পিটিআই অডিটোরিয়ামে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন খাতের প্রায় ৮০টি প্রতিষ্ঠান অংশ নেয়।চাকরি মেলায় গাজীপুর ও আশপাশের বিভিন্ন এলাকার চাকরিপ্রার্থীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। নতুন গ্র্যাজুয়েট থেকে শুরু করে অভিজ্ঞ চাকরিপ্রার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে গিয়ে চাকরির সুযোগ সম্পর্কে খোঁজ নেন এবং নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেন।আয়োজকরা জানান, মেলায় অংশ নেওয়া ৮০টি প্রতিষ্ঠানের বিভিন্ন পদে চাকরির জন্য প্রায় ৪০ হাজার আবেদন পড়েছে। বিপুলসংখ্যক আবেদন চাকরিপ্রার্থীদের মধ্যে চাকরির সুযোগের প্রতি আগ্রহ এবং গাজীপুরে এমন আয়োজনের প্রয়োজনীয়তাকে তুলে ধরে।মেলার অন্যতম কার্যক্রম ছিল টেস্ট ইন্টারভিউ। চাকরিপ্রার্থীদের বাস্তব সাক্ষাৎকারের পরিবেশের সঙ্গে পরিচিত করা এবং নিজেদের প্রস্তুতি যাচাইয়ের সুযোগ দিতে এ কার্যক্রম রাখা হয়। এতে অংশগ্রহণকারীরা সাক্ষাৎকারে নিজেকে উপস্থাপন ও প্রশ্নের উত্তর দেওয়ার অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পান।মেলার সার্বিক আয়োজন প্রসঙ্গে গাজীপুর চাকরি মেলার কো-অর্ডিনেটর ও বিডিজবস ডটকম লিমিটেডের হেড অব প্রোগ্রামস মোহাম্মদ আলী ফিরোজ বলেন, "এবারের মেলায় প্রায় ৮০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে এবং নির্ধারিত কিউআর কোড স্ক্যান করে প্রায় ৪০ হাজার অনলাইন আবেদন পড়েছে।"তিনি বলেন, চাকরিপ্রার্থী ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি যোগাযোগ তৈরির পাশাপাশি চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ার বাস্তব অভিজ্ঞতা দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা চাকরিপ্রার্থীদের যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী সম্ভাব্য প্রার্থীদের আবেদন গ্রহণ করেন। পাশাপাশি চাকরিপ্রার্থীরা এক জায়গায় একাধিক প্রতিষ্ঠানের নিয়োগসুযোগ সম্পর্কে জানার সুযোগ পান।আয়োজকদের মতে, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চাকরিপ্রার্থীদের সংযোগ তৈরিতে এ ধরনের চাকরি মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এবারের আয়োজনে বিপুলসংখ্যক আবেদন ও চাকরিপ্রার্থীর অংশগ্রহণ সেই আগ্রহেরই প্রতিফলন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত