সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
বিভাগসমূহ

সীমান্ত, নদী ও সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে জনগণের ঐক্য প্রয়োজন: নাহিদ ইসলাম

সীমান্ত, নদী ও সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে জনগণের ঐক্য প্রয়োজন: নাহিদ ইসলাম
ছবি: মিডিয়া সেল

সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর ও গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সভা করেছে রাজশাহী মহানগর ও জেলা জাতীয় নাগরিক পার্টি। 

প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, আজকেও শরীয়তপুরে পদ্মা সেতুর সংযোগ সড়কে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা নৈরাজ্য করার চেষ্টা করেছে। বিগত কয়েক সপ্তাহ ধরে এই পরিস্থিতি বিরাজমান। এজন্য আমাদের মিছিল করতে হচ্ছে। আমাদের দাবি অত্যন্ত পুরনো। গত দুই বছর আমরা এসব দাবি জানিয়ে আসছি। খুনি হাসিনার বিচার, দল হিসেবে আওয়ামী লীগের বিচার। তিনটি অবৈধ নির্বাচন, লাখো কোটি টাকা লুটপাটের বিচার আমরা চেয়েছিলাম। 

নাহিদ ইসলাম বলেন, সরকার গত আট মাসে আওয়ামীলীগের বিচার স্থবির করে রাখছে। জুলাই সনদ না মেনে, সংবিধান সংস্কার পরিষদ এর শপথ না নিয়ে জাতীয় ঐক্য ভেঙেছে। বিএনপির ওপর জনগণের আস্থা নেই। আওয়ামীলীগকে পাঁচ আগস্ট এ দেশের মানুষ প্রত‍্যাখান করেছে। কিন্তু আজকে বাংলাদেশের মানুষকে রাজপথে নামতে হচ্ছে, বিএনপির জন‍্য না, জামায়াত এনসিপির জন্য না। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এ দেশের মানুষকে রাস্তায় নামতে হচ্ছে। এ দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য না। 

নাহিদ ইসলাম বলেন, আমাদের সীমান্তে চক্রান্ত হচ্ছে। বিজেপি আওয়ামী লীগ যৌথভাবে সীমান্তে মহড়া দিচ্ছে। বাংলাদেশের নদী নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। গঙ্গা চুক্তি শেষ হচ্ছে। পানিমন্ত্রী নভেম্বরে এসে জানাচ্ছেন চুক্তি নবায়নের জন্য চিঠির কোনো জবাব ভারত দেয়নি। এর অর্থ পদ্মাকে শুকিয়ে মরুভূমি করার ষড়যন্ত্র হচ্ছে। তিস্তাকে শুকিয়ে উত্তরবঙ্গকে ধ্বংস করা হচ্ছে। পদ্মা পাড়ের মানুষকে মরুভূমি করার ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রে ইন্ধন দিচ্ছে ভারতের এ দেশীয় এজেন্ট আওয়ামী লীগ। 

এবার আমাদের লড়াই ভারতের আধিপত্যের বিরুদ্ধে। এ লড়াই বিএনপির নেতৃত্বে হবে না। এদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এই লড়াই করবে। জুলাই মতই ছাত্র শ্রমিক জনতা ঐক্যবদ্ধ লড়াইয়ে নামবে। খুনি হাসিনার ফাঁসির রায় কার্যকর করবে। 

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম বলেন, আমরা সারাদেশে নিখোঁজ বিজ্ঞপ্তি দিতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি তাকে খুঁজে পাওয়া না যায়, তাহলে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ করে বিএনপির ভাইদের হত্যাকারী, মানুষের ব‍্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের প্রতিরোধ করতে হবে। যদি সরকার না পারে আমরা জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবো। 

সমাবশে এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষার বলেন, ডিসেম্বরে গঙ্গাচুক্তির মেয়াদ শেষ হচ্ছে। আমরা বৈশ্বিক অঙ্গনে ভারতের বিরুদ্ধে কোনো অবস্থান নিতে না পারি সেজন্য বাংলাদেশকে অস্থিতিশীল করছে ভারত। 

বিক্ষোভ মিছিল ও সমাবেশে রাজশাহী বিভাগ, মহানগর ও জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয় : আওয়ামী লীগ নদী নাহিদ ইসলাম নির্বাচন বিএনপি সীমান্ত

The Dhaka News Bangla

সোমবার, ৩০ নভেম্বর ২০২৬


সীমান্ত, নদী ও সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে জনগণের ঐক্য প্রয়োজন: নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image
সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর ও গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সভা করেছে রাজশাহী মহানগর ও জেলা জাতীয় নাগরিক পার্টি। প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, আজকেও শরীয়তপুরে পদ্মা সেতুর সংযোগ সড়কে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা নৈরাজ্য করার চেষ্টা করেছে। বিগত কয়েক সপ্তাহ ধরে এই পরিস্থিতি বিরাজমান। এজন্য আমাদের মিছিল করতে হচ্ছে। আমাদের দাবি অত্যন্ত পুরনো। গত দুই বছর আমরা এসব দাবি জানিয়ে আসছি। খুনি হাসিনার বিচার, দল হিসেবে আওয়ামী লীগের বিচার। তিনটি অবৈধ নির্বাচন, লাখো কোটি টাকা লুটপাটের বিচার আমরা চেয়েছিলাম। নাহিদ ইসলাম বলেন, সরকার গত আট মাসে আওয়ামীলীগের বিচার স্থবির করে রাখছে। জুলাই সনদ না মেনে, সংবিধান সংস্কার পরিষদ এর শপথ না নিয়ে জাতীয় ঐক্য ভেঙেছে। বিএনপির ওপর জনগণের আস্থা নেই। আওয়ামীলীগকে পাঁচ আগস্ট এ দেশের মানুষ প্রত‍্যাখান করেছে। কিন্তু আজকে বাংলাদেশের মানুষকে রাজপথে নামতে হচ্ছে, বিএনপির জন‍্য না, জামায়াত এনসিপির জন্য না। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এ দেশের মানুষকে রাস্তায় নামতে হচ্ছে। এ দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য না। নাহিদ ইসলাম বলেন, আমাদের সীমান্তে চক্রান্ত হচ্ছে। বিজেপি আওয়ামী লীগ যৌথভাবে সীমান্তে মহড়া দিচ্ছে। বাংলাদেশের নদী নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। গঙ্গা চুক্তি শেষ হচ্ছে। পানিমন্ত্রী নভেম্বরে এসে জানাচ্ছেন চুক্তি নবায়নের জন্য চিঠির কোনো জবাব ভারত দেয়নি। এর অর্থ পদ্মাকে শুকিয়ে মরুভূমি করার ষড়যন্ত্র হচ্ছে। তিস্তাকে শুকিয়ে উত্তরবঙ্গকে ধ্বংস করা হচ্ছে। পদ্মা পাড়ের মানুষকে মরুভূমি করার ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রে ইন্ধন দিচ্ছে ভারতের এ দেশীয় এজেন্ট আওয়ামী লীগ। এবার আমাদের লড়াই ভারতের আধিপত্যের বিরুদ্ধে। এ লড়াই বিএনপির নেতৃত্বে হবে না। এদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এই লড়াই করবে। জুলাই মতই ছাত্র শ্রমিক জনতা ঐক্যবদ্ধ লড়াইয়ে নামবে। খুনি হাসিনার ফাঁসির রায় কার্যকর করবে। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম বলেন, আমরা সারাদেশে নিখোঁজ বিজ্ঞপ্তি দিতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি তাকে খুঁজে পাওয়া না যায়, তাহলে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ করে বিএনপির ভাইদের হত্যাকারী, মানুষের ব‍্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের প্রতিরোধ করতে হবে। যদি সরকার না পারে আমরা জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবো। সমাবশে এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষার বলেন, ডিসেম্বরে গঙ্গাচুক্তির মেয়াদ শেষ হচ্ছে। আমরা বৈশ্বিক অঙ্গনে ভারতের বিরুদ্ধে কোনো অবস্থান নিতে না পারি সেজন্য বাংলাদেশকে অস্থিতিশীল করছে ভারত। বিক্ষোভ মিছিল ও সমাবেশে রাজশাহী বিভাগ, মহানগর ও জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত