রোববার, ২৬ জুলাই ২০২৬
The Dhaka News Bangla

চট্টগ্রামে প্রথমবারের মতো এনইউএসডিএফ ক্যারিয়ার সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রামে প্রথমবারের মতো এনইউএসডিএফ ক্যারিয়ার সম্মেলন অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে চট্টগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘এনইউএসডিএফ মানবসম্পদ ও ক্যারিয়ার বিষয়ক সম্মেলন ২০২৬’। গতকাল সন্ধ্যায় নগরীর থিয়েটার ইনস্টিটিউটে এই আয়োজন সম্পন্ন হয়। এনইউএসডিএফ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে পৃষ্ঠপোষকতায় ছিল ইউসিএএসএম এবং পরিচালনায় ছিল এইচবি এভিয়েশন।

আয়োজনে অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ ও মানবসম্পদ কর্মকর্তারা। তাঁদের মধ্যে ছিলেন প্যাসিফিক জিন্স গ্রুপের মানবসম্পদ বিভাগের প্রধান আনোয়ারুল ইসলাম, জিপিএইচ ইস্পাতের ট্যালেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট প্রধান অতনু গুপ্ত এবং দ্য পেনিনসুলা চিটাগংয়ের মানবসম্পদ ও প্রশাসন প্রধান প্রতীক ভট্টাচার্য।

এছাড়া সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের মানবসম্পদ বিভাগের প্রধান রুমি সেন গুপ্ত, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির চট্টগ্রাম উত্তর অঞ্চলের প্রধান মোহাম্মদ মাঈন উদ্দিন, এইচবি এভিয়েশনের প্রতিষ্ঠাতা জাকি এস. বারী, জিএমই গ্রুপের জিএম জাহির রায়হান ও নেক্সটওয়েবের প্রধান নির্বাহী মোহাম্মদ আব্দুল্লাহ আল কায়সার আলোচনায় অংশ নেন।

অনুষ্ঠানে আলোচকেরা জানান, আগামীর কর্মক্ষেত্রে নিজেকে টিকিয়ে রাখতে হলে দক্ষতা বাড়ানোর কোনো বিকল্প নেই। তাঁরা শিক্ষার্থীদের কার্যকর যোগাযোগ, সময় ব্যবস্থাপনা, পেশাদারি আচরণ, দলগত কাজ এবং সাধারণ তথ্যপ্রযুক্তি জ্ঞান অর্জনের ওপর বিশেষ জোর দেন।

এনইউএসডিএফ বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ইসমাইল হোসেন বলেন, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাদের কাজ করার শক্তি বহুগুণে বাড়িয়ে দেয়। আমরা চাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সময়ের সাথে তাল মিলিয়ে নিজেদের দক্ষতা বাড়াক এবং পেশাগত জীবনে এগিয়ে যাক।

এই আয়োজনে সহযোগী হিসেবে ছিল ইউমে জাপান আইটি, সেম স্টাডি এইড, নেক্সটওয়েভ, টেকনিশিয়ান, পূর্ণতা এবং ইন্টেলজা স্টুডিও।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

রোববার, ২৬ জুলাই ২০২৬


চট্টগ্রামে প্রথমবারের মতো এনইউএসডিএফ ক্যারিয়ার সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে চট্টগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘এনইউএসডিএফ মানবসম্পদ ও ক্যারিয়ার বিষয়ক সম্মেলন ২০২৬’। গতকাল সন্ধ্যায় নগরীর থিয়েটার ইনস্টিটিউটে এই আয়োজন সম্পন্ন হয়। এনইউএসডিএফ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে পৃষ্ঠপোষকতায় ছিল ইউসিএএসএম এবং পরিচালনায় ছিল এইচবি এভিয়েশন।আয়োজনে অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ ও মানবসম্পদ কর্মকর্তারা। তাঁদের মধ্যে ছিলেন প্যাসিফিক জিন্স গ্রুপের মানবসম্পদ বিভাগের প্রধান আনোয়ারুল ইসলাম, জিপিএইচ ইস্পাতের ট্যালেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট প্রধান অতনু গুপ্ত এবং দ্য পেনিনসুলা চিটাগংয়ের মানবসম্পদ ও প্রশাসন প্রধান প্রতীক ভট্টাচার্য।এছাড়া সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের মানবসম্পদ বিভাগের প্রধান রুমি সেন গুপ্ত, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির চট্টগ্রাম উত্তর অঞ্চলের প্রধান মোহাম্মদ মাঈন উদ্দিন, এইচবি এভিয়েশনের প্রতিষ্ঠাতা জাকি এস. বারী, জিএমই গ্রুপের জিএম জাহির রায়হান ও নেক্সটওয়েবের প্রধান নির্বাহী মোহাম্মদ আব্দুল্লাহ আল কায়সার আলোচনায় অংশ নেন।অনুষ্ঠানে আলোচকেরা জানান, আগামীর কর্মক্ষেত্রে নিজেকে টিকিয়ে রাখতে হলে দক্ষতা বাড়ানোর কোনো বিকল্প নেই। তাঁরা শিক্ষার্থীদের কার্যকর যোগাযোগ, সময় ব্যবস্থাপনা, পেশাদারি আচরণ, দলগত কাজ এবং সাধারণ তথ্যপ্রযুক্তি জ্ঞান অর্জনের ওপর বিশেষ জোর দেন।এনইউএসডিএফ বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ইসমাইল হোসেন বলেন, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাদের কাজ করার শক্তি বহুগুণে বাড়িয়ে দেয়। আমরা চাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সময়ের সাথে তাল মিলিয়ে নিজেদের দক্ষতা বাড়াক এবং পেশাগত জীবনে এগিয়ে যাক।এই আয়োজনে সহযোগী হিসেবে ছিল ইউমে জাপান আইটি, সেম স্টাডি এইড, নেক্সটওয়েভ, টেকনিশিয়ান, পূর্ণতা এবং ইন্টেলজা স্টুডিও।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত