রোববার, ২৯ নভেম্বর ২০২৬
বিভাগসমূহ

মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানের অভিযানে ব্যবহৃত হচ্ছে মাস্কের স্টারলিংক

মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানের অভিযানে ব্যবহৃত হচ্ছে মাস্কের স্টারলিংক
ছবি: সংগ্রহীত

মার্কিন বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযানে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহার করছে ইরান। যুদ্ধ শুরুর পরপরই এ বিষয়ে জানতে পারেন স্টারলিংকের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তির বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, যুদ্ধ শুরুর পর মার্চের প্রথম সপ্তাহেই ইরানের সামরিক অভিযানে স্টারলিংক ব্যবহারের বিষয়টি মাস্কের নজরে আসে।

প্রতিবেদনে আরও বলা হয়, একই সময়ে মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত স্টারলিংকের সামরিক সংস্করণ ‘স্টারশিল্ড’-এর সম্ভাব্য অপব্যবহারের বিষয়টিও জানতে পারেন তিনি। একটি সূত্রের দাবি, মার্কিন সামরিক বাহিনী স্থলবাহিনীর জন্য নির্ধারিত পরিকল্পনা ব্যবহার করে হামলাকারী ড্রোন পরিচালনা করছিল। অথচ এ ধরনের কার্যক্রমে আকাশপথের জন্য নির্ধারিত পরিকল্পনা ব্যবহারের কথা ছিল, যার ব্যয় পাঁচ গুণ বেশি।

এদিকে স্টারলিংক নেটওয়ার্কের অননুমোদিত ব্যবহার প্রতিরোধে নজরদারি ও নিয়ন্ত্রণব্যবস্থা আরও জোরদার করেছে সেবাটির পরিচালনাকারী প্রতিষ্ঠান স্পেসএক্স। এর ফলে নেটওয়ার্ক ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের ওপর বাড়তি পর্যবেক্ষণ করা হচ্ছে।

তবে ইরানে স্টারলিংক সেবা বন্ধ কিংবা সীমিত করার উদ্যোগের সম্ভাব্য নেতিবাচক প্রভাব নিয়েও উদ্বেগ রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এমন পদক্ষেপের ফলে দেশটির সরকারবিরোধী মতাদর্শের মানুষ ও ভিন্নমতাবলম্বীদের যোগাযোগব্যবস্থা বাধাগ্রস্ত হতে পারে। ওয়াশিংটন পোস্টকে দেওয়া বক্তব্যে এ আশঙ্কার কথা জানিয়েছেন তাঁরা।

সূত্র: ওয়াশিংটন পোস্ট ও টাইমস অব ইসরায়েল

বিষয় : ইরান যুদ্ধ স্টারলিংক ইলন মাস্ক

The Dhaka News Bangla

রোববার, ২৯ নভেম্বর ২০২৬


মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানের অভিযানে ব্যবহৃত হচ্ছে মাস্কের স্টারলিংক

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image
মার্কিন বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযানে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহার করছে ইরান। যুদ্ধ শুরুর পরপরই এ বিষয়ে জানতে পারেন স্টারলিংকের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক।ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তির বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, যুদ্ধ শুরুর পর মার্চের প্রথম সপ্তাহেই ইরানের সামরিক অভিযানে স্টারলিংক ব্যবহারের বিষয়টি মাস্কের নজরে আসে।প্রতিবেদনে আরও বলা হয়, একই সময়ে মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত স্টারলিংকের সামরিক সংস্করণ ‘স্টারশিল্ড’-এর সম্ভাব্য অপব্যবহারের বিষয়টিও জানতে পারেন তিনি। একটি সূত্রের দাবি, মার্কিন সামরিক বাহিনী স্থলবাহিনীর জন্য নির্ধারিত পরিকল্পনা ব্যবহার করে হামলাকারী ড্রোন পরিচালনা করছিল। অথচ এ ধরনের কার্যক্রমে আকাশপথের জন্য নির্ধারিত পরিকল্পনা ব্যবহারের কথা ছিল, যার ব্যয় পাঁচ গুণ বেশি।এদিকে স্টারলিংক নেটওয়ার্কের অননুমোদিত ব্যবহার প্রতিরোধে নজরদারি ও নিয়ন্ত্রণব্যবস্থা আরও জোরদার করেছে সেবাটির পরিচালনাকারী প্রতিষ্ঠান স্পেসএক্স। এর ফলে নেটওয়ার্ক ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের ওপর বাড়তি পর্যবেক্ষণ করা হচ্ছে।তবে ইরানে স্টারলিংক সেবা বন্ধ কিংবা সীমিত করার উদ্যোগের সম্ভাব্য নেতিবাচক প্রভাব নিয়েও উদ্বেগ রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এমন পদক্ষেপের ফলে দেশটির সরকারবিরোধী মতাদর্শের মানুষ ও ভিন্নমতাবলম্বীদের যোগাযোগব্যবস্থা বাধাগ্রস্ত হতে পারে। ওয়াশিংটন পোস্টকে দেওয়া বক্তব্যে এ আশঙ্কার কথা জানিয়েছেন তাঁরা।সূত্র: ওয়াশিংটন পোস্ট ও টাইমস অব ইসরায়েল

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত