সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
বিভাগসমূহ

শিক্ষামন্ত্রীর বড় ভাই এটিএম রেজাউল হক রতন আর নেই

শিক্ষামন্ত্রীর বড় ভাই এটিএম রেজাউল হক রতন আর নেই
শিক্ষামন্ত্রীর বড় ভাই এটিএম রেজাউল হক রতন।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বড় ভাই এটিএম রেজাউল হক রতন (৭৪) মারা গেছেন। 

রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনি:শ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, কিডনিজনিত সমস্যায় আক্রান্ত হয়ে ৭ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাঁর মৃত্যু হয়। মরহুম এ টি এম রেজাউল হক রতন আগারগাঁও আদর্শ উচ্চবিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। 

পাশাপাশি তিনি রাজধানীর পীরেরবাগ বায়তুন নূর জামে মসজিদের সভাপতির দায়িত্বেও নিয়োজিত ছিলেন। তাঁর বাবা ছিলেন মসজিদটির প্রতিষ্ঠাতা সভাপতি। বাবার প্রতিষ্ঠিত ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছিলেন।

বাদ জোহর রাজধানীর পীরেরবাগ বায়তুন নূর জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁর মরদেহ চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে পৈত্রিক কবরস্থানে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।

বড় ভাইয়ের মৃত্যুতে শোকাহত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং সবার কাছে দোয়া চেয়েছেন।

The Dhaka News Bangla

সোমবার, ৩০ নভেম্বর ২০২৬


শিক্ষামন্ত্রীর বড় ভাই এটিএম রেজাউল হক রতন আর নেই

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বড় ভাই এটিএম রেজাউল হক রতন (৭৪) মারা গেছেন। রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনি:শ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।পারিবারিক সূত্রে জানা যায়, কিডনিজনিত সমস্যায় আক্রান্ত হয়ে ৭ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাঁর মৃত্যু হয়। মরহুম এ টি এম রেজাউল হক রতন আগারগাঁও আদর্শ উচ্চবিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি রাজধানীর পীরেরবাগ বায়তুন নূর জামে মসজিদের সভাপতির দায়িত্বেও নিয়োজিত ছিলেন। তাঁর বাবা ছিলেন মসজিদটির প্রতিষ্ঠাতা সভাপতি। বাবার প্রতিষ্ঠিত ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছিলেন।বাদ জোহর রাজধানীর পীরেরবাগ বায়তুন নূর জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁর মরদেহ চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে পৈত্রিক কবরস্থানে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।বড় ভাইয়ের মৃত্যুতে শোকাহত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং সবার কাছে দোয়া চেয়েছেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত