মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
The Dhaka News Bangla

দিনাজপুরে শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'ক্যারিয়ার মিটআপ ২০২৬'

দিনাজপুরে শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'ক্যারিয়ার মিটআপ ২০২৬'
ছবি- সংগৃহীত

কারিগরি খাতের শিক্ষার্থীদের কর্মমুখী দক্ষতা বৃদ্ধি ও চাকরির বাজারের জন্য প্রস্তুত করার লক্ষ্যে দিনাজপুরে আগামী ৩১ জুলাই, শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে 'ক্যারিয়ার মিটআপ দিনাজপুর ২০২৬'। তৌহিদ অ্যাসোসিয়েটসের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রায় তিন শতাধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী ও সদ্য গ্র্যাজুয়েট অংশগ্রহণ করবেন। শুক্রবার বিকেল ৩টায় এই অনুষ্ঠানটি শুরু হবে।

পুঁথিগত বিদ্যার পাশাপাশি শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়নের ওপর জোর দিতেই এই আয়োজন করা হয়েছে। সেমিনারে মূলত আধুনিক ও মানসম্মত সিভি তৈরি, ইন্টারভিউয়ের সঠিক প্রস্তুতি, কর্পোরেট শিষ্টাচার এবং যোগাযোগের দক্ষতা বৃদ্ধির বিষয়ে সরাসরি দিকনির্দেশনা দেওয়া হবে। বর্তমান চাকরির বাজারে নিয়োগদাতাদের প্রত্যাশা কী এবং সে অনুযায়ী শিক্ষার্থীরা কীভাবে নিজেদের প্রস্তুত করতে পারেন, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিতে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠানের মানবসম্পদ কর্মকর্তারা। বিডিজবস ডটকমের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আলী ফিরোজ এবং প্রাণ-আরএফএল গ্রুপের মানবসম্পদ বিভাগের ডেপুটি ম্যানেজার মো. জুবায়ের হোসেন শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন পরামর্শ দেবেন এবং বাস্তব অভিজ্ঞতা শেয়ার করবেন।

আয়োজনটি সম্পর্কে তৌহিদ অ্যাসোসিয়েটসের প্রতিষ্ঠাতা ও টিভিইটি কনসালট্যান্ট মো. তৌহিদুজ্জামান জানান, কারিগরি শিক্ষায় শিক্ষিত তরুণদের মধ্যে প্রচুর সম্ভাবনা থাকলেও সঠিক নির্দেশনার অভাবে অনেকেই চাকরি পাওয়ার ক্ষেত্রে পিছিয়ে পড়েন। প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে কর্পোরেট জগতের এই দূরত্ব কমিয়ে আনতেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তরুণদের দক্ষতা ও কর্মসংস্থান উন্নয়নে কাজ করা প্রতিষ্ঠান তৌহিদ অ্যাসোসিয়েটস গত চার বছরে ঢাকা, সিলেট, বরিশাল, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে ১০টি সফল সরাসরি সেমিনার এবং ৫৫টির বেশি অনলাইন ক্যারিয়ার ওয়েবিনার আয়োজন করেছে। এরই ধারাবাহিকতায় উত্তরবঙ্গের শিক্ষার্থীদের জন্য দিনাজপুরে এই বৃহৎ পরিসরের ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শুভ্র/

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬


দিনাজপুরে শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'ক্যারিয়ার মিটআপ ২০২৬'

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image
কারিগরি খাতের শিক্ষার্থীদের কর্মমুখী দক্ষতা বৃদ্ধি ও চাকরির বাজারের জন্য প্রস্তুত করার লক্ষ্যে দিনাজপুরে আগামী ৩১ জুলাই, শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে 'ক্যারিয়ার মিটআপ দিনাজপুর ২০২৬'। তৌহিদ অ্যাসোসিয়েটসের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রায় তিন শতাধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী ও সদ্য গ্র্যাজুয়েট অংশগ্রহণ করবেন। শুক্রবার বিকেল ৩টায় এই অনুষ্ঠানটি শুরু হবে।পুঁথিগত বিদ্যার পাশাপাশি শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়নের ওপর জোর দিতেই এই আয়োজন করা হয়েছে। সেমিনারে মূলত আধুনিক ও মানসম্মত সিভি তৈরি, ইন্টারভিউয়ের সঠিক প্রস্তুতি, কর্পোরেট শিষ্টাচার এবং যোগাযোগের দক্ষতা বৃদ্ধির বিষয়ে সরাসরি দিকনির্দেশনা দেওয়া হবে। বর্তমান চাকরির বাজারে নিয়োগদাতাদের প্রত্যাশা কী এবং সে অনুযায়ী শিক্ষার্থীরা কীভাবে নিজেদের প্রস্তুত করতে পারেন, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিতে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠানের মানবসম্পদ কর্মকর্তারা। বিডিজবস ডটকমের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আলী ফিরোজ এবং প্রাণ-আরএফএল গ্রুপের মানবসম্পদ বিভাগের ডেপুটি ম্যানেজার মো. জুবায়ের হোসেন শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন পরামর্শ দেবেন এবং বাস্তব অভিজ্ঞতা শেয়ার করবেন।আয়োজনটি সম্পর্কে তৌহিদ অ্যাসোসিয়েটসের প্রতিষ্ঠাতা ও টিভিইটি কনসালট্যান্ট মো. তৌহিদুজ্জামান জানান, কারিগরি শিক্ষায় শিক্ষিত তরুণদের মধ্যে প্রচুর সম্ভাবনা থাকলেও সঠিক নির্দেশনার অভাবে অনেকেই চাকরি পাওয়ার ক্ষেত্রে পিছিয়ে পড়েন। প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে কর্পোরেট জগতের এই দূরত্ব কমিয়ে আনতেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে।তরুণদের দক্ষতা ও কর্মসংস্থান উন্নয়নে কাজ করা প্রতিষ্ঠান তৌহিদ অ্যাসোসিয়েটস গত চার বছরে ঢাকা, সিলেট, বরিশাল, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে ১০টি সফল সরাসরি সেমিনার এবং ৫৫টির বেশি অনলাইন ক্যারিয়ার ওয়েবিনার আয়োজন করেছে। এরই ধারাবাহিকতায় উত্তরবঙ্গের শিক্ষার্থীদের জন্য দিনাজপুরে এই বৃহৎ পরিসরের ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত হতে যাচ্ছে।শুভ্র/

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত