সোমবার, ১৩ জুলাই ২০২৬
The Dhaka News Bangla

নির্দেশ অমান্যে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, হরমুজ প্রণালি ফের বন্ধ ঘোষণা ইরানের

নির্দেশ অমান্যে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, হরমুজ প্রণালি ফের বন্ধ ঘোষণা ইরানের

পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের নৌযান চলাচল স্থগিত ঘোষণা করেছে ইরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, একটি জাহাজ নির্ধারিত নৌপথ থেকে সরে গিয়ে নির্দেশনা লঙ্ঘন করায় সেটিতে অভিযান চালানোর পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, জাহাজটি নিজের ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ রেখে নির্ধারিত রুট এড়িয়ে ভিন্ন পথ ধরার চেষ্টা করেছিল। বারবার সতর্কবার্তা দেওয়ার পরও তা উপেক্ষা করায় নৌ-ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে জাহাজটিকে থামানো হয় বলে আইআরজিসি দাবি করেছে। একই বিবৃতিতে সংস্থাটি জানায়, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে নৌ চলাচল বন্ধ থাকবে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সাইপ্রাসের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি জিএফএস গ্যালাক্সিতে আইআরজিসি প্রকাশ্যে হামলা চালানোর পর যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহে তৃতীয় দফায় ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়েছে।

সেন্টকমের বিবৃতি অনুযায়ী, হামলায় জাহাজটির ইঞ্জিন রুম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটি আর সমুদ্রযাত্রা চালিয়ে যেতে সক্ষম নয়। এছাড়া জাহাজে থাকা একজন বেসামরিক নাবিকের এখনো কোনো খোঁজ মেলেনি

বিষয় : iran হরমুজ প্রণালী

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ১৩ জুলাই ২০২৬


নির্দেশ অমান্যে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, হরমুজ প্রণালি ফের বন্ধ ঘোষণা ইরানের

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image
পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের নৌযান চলাচল স্থগিত ঘোষণা করেছে ইরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, একটি জাহাজ নির্ধারিত নৌপথ থেকে সরে গিয়ে নির্দেশনা লঙ্ঘন করায় সেটিতে অভিযান চালানোর পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, জাহাজটি নিজের ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ রেখে নির্ধারিত রুট এড়িয়ে ভিন্ন পথ ধরার চেষ্টা করেছিল। বারবার সতর্কবার্তা দেওয়ার পরও তা উপেক্ষা করায় নৌ-ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে জাহাজটিকে থামানো হয় বলে আইআরজিসি দাবি করেছে। একই বিবৃতিতে সংস্থাটি জানায়, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে নৌ চলাচল বন্ধ থাকবে।অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সাইপ্রাসের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি জিএফএস গ্যালাক্সিতে আইআরজিসি প্রকাশ্যে হামলা চালানোর পর যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহে তৃতীয় দফায় ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়েছে।সেন্টকমের বিবৃতি অনুযায়ী, হামলায় জাহাজটির ইঞ্জিন রুম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটি আর সমুদ্রযাত্রা চালিয়ে যেতে সক্ষম নয়। এছাড়া জাহাজে থাকা একজন বেসামরিক নাবিকের এখনো কোনো খোঁজ মেলেনি

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত