বুধবার, ২৬ আগস্ট ২০২৬
The Dhaka News Bangla

মেমোরিয়াল র‍্যাঙ্কিংয়ে এশিয়ায় দ্বিতীয় ফেনী ইউনিভার্সিটি

মেমোরিয়াল র‍্যাঙ্কিংয়ে এশিয়ায় দ্বিতীয় ফেনী ইউনিভার্সিটি
এশিয়া কাপ মুট কোর্ট প্রতিযোগিতায় ফেনী ইউনিভার্সিটি

জাপানের টোকিওতে অনুষ্ঠিত আন্তর্জাতিক আইন মুট কোর্ট প্রতিযোগিতা ‘এশিয়া কাপ ২০২৬’-এ অভাবনীয় সাফল্য পেয়েছে ফেনী ইউনিভার্সিটি। প্রতিযোগিতায় মেমোরিয়াল র‍্যাঙ্কিংয়ে (সেরা লিখিত আর্জি) এশিয়ায় দ্বিতীয় হওয়ার গৌরব অর্জন করেছেন বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগের দুই শিক্ষার্থী মিরাজ হোসেন ও মো. কামরুজ্জামান জেহাদ।

লিখিত আর্জি (Memorial) ও লিখিত জবাব (Counter-Memorial) মূল্যায়নের ভিত্তিতে এশিয়ার ৮০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের দলকে পেছনে ফেলে প্রতিযোগিতার শীর্ষ ১৬-তে জায়গা করে নেয় দলটি। এরপর বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে টোকিওতে অনুষ্ঠিত মূল পর্বে (Oral Rounds) অংশ নেওয়ার আমন্ত্রণ পান তাঁরা। সেখানে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও বিচারকদের সামনে তাঁদের উপস্থাপিত আইনি যুক্তিতর্ক ব্যাপক প্রশংসা লাভ করে।

শিক্ষার্থীদের এই ঐতিহাসিক অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফেনী ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নাসির উদ্দীন আহমেদ। তিনি বলেন, এশিয়া মহাদেশের ৮০টিরও বেশি দলকে পেছনে ফেলে আন্তর্জাতিক মঞ্চে শিক্ষার্থীদের এই অর্জন সমগ্র দেশ ও বিশ্ববিদ্যালয়ের জন্য অসামান্য গৌরবের। এটি প্রমাণ করে, আমাদের শিক্ষার্থীরা মেধা ও আইনি দক্ষতায় যেকোনো শীর্ষ প্রতিষ্ঠানের সমকক্ষ।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. মাসুদুল হক চৌধুরী অভিনন্দন জানিয়ে বলেন, আন্তর্জাতিক মঞ্চে এশিয়া কাপের মতো মর্যাদাপূর্ণ আসরে মেমোরিয়ালে বাংলাদেশের নাম দ্বিতীয় স্থানে নিয়ে আসা ফেনী ইউনিভার্সিটির ইতিহাসে এক নতুন মাইলফলক।

দলটির কোচ ও আইন বিভাগের চেয়ারম্যান কাজী তাসনিম জাহান বলেন, আন্তর্জাতিক বিচারকদের সামনে আইনি মেধার সাক্ষ্য দিয়ে এশিয়ায় মেমোরিয়ালে দ্বিতীয় স্থান অর্জন করা এক অভাবনীয় অভিজ্ঞতা। তাঁদের এই কঠোর পরিশ্রম ও সাফল্য পুরো দেশের আইনি শিক্ষায় এক নতুন প্রেরণা জোগাবে।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বুধবার, ২৬ আগস্ট ২০২৬


মেমোরিয়াল র‍্যাঙ্কিংয়ে এশিয়ায় দ্বিতীয় ফেনী ইউনিভার্সিটি

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image
জাপানের টোকিওতে অনুষ্ঠিত আন্তর্জাতিক আইন মুট কোর্ট প্রতিযোগিতা ‘এশিয়া কাপ ২০২৬’-এ অভাবনীয় সাফল্য পেয়েছে ফেনী ইউনিভার্সিটি। প্রতিযোগিতায় মেমোরিয়াল র‍্যাঙ্কিংয়ে (সেরা লিখিত আর্জি) এশিয়ায় দ্বিতীয় হওয়ার গৌরব অর্জন করেছেন বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগের দুই শিক্ষার্থী মিরাজ হোসেন ও মো. কামরুজ্জামান জেহাদ।লিখিত আর্জি (Memorial) ও লিখিত জবাব (Counter-Memorial) মূল্যায়নের ভিত্তিতে এশিয়ার ৮০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের দলকে পেছনে ফেলে প্রতিযোগিতার শীর্ষ ১৬-তে জায়গা করে নেয় দলটি। এরপর বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে টোকিওতে অনুষ্ঠিত মূল পর্বে (Oral Rounds) অংশ নেওয়ার আমন্ত্রণ পান তাঁরা। সেখানে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও বিচারকদের সামনে তাঁদের উপস্থাপিত আইনি যুক্তিতর্ক ব্যাপক প্রশংসা লাভ করে।শিক্ষার্থীদের এই ঐতিহাসিক অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফেনী ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নাসির উদ্দীন আহমেদ। তিনি বলেন, এশিয়া মহাদেশের ৮০টিরও বেশি দলকে পেছনে ফেলে আন্তর্জাতিক মঞ্চে শিক্ষার্থীদের এই অর্জন সমগ্র দেশ ও বিশ্ববিদ্যালয়ের জন্য অসামান্য গৌরবের। এটি প্রমাণ করে, আমাদের শিক্ষার্থীরা মেধা ও আইনি দক্ষতায় যেকোনো শীর্ষ প্রতিষ্ঠানের সমকক্ষ।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. মাসুদুল হক চৌধুরী অভিনন্দন জানিয়ে বলেন, আন্তর্জাতিক মঞ্চে এশিয়া কাপের মতো মর্যাদাপূর্ণ আসরে মেমোরিয়ালে বাংলাদেশের নাম দ্বিতীয় স্থানে নিয়ে আসা ফেনী ইউনিভার্সিটির ইতিহাসে এক নতুন মাইলফলক। দলটির কোচ ও আইন বিভাগের চেয়ারম্যান কাজী তাসনিম জাহান বলেন, আন্তর্জাতিক বিচারকদের সামনে আইনি মেধার সাক্ষ্য দিয়ে এশিয়ায় মেমোরিয়ালে দ্বিতীয় স্থান অর্জন করা এক অভাবনীয় অভিজ্ঞতা। তাঁদের এই কঠোর পরিশ্রম ও সাফল্য পুরো দেশের আইনি শিক্ষায় এক নতুন প্রেরণা জোগাবে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত