মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
The Dhaka News Bangla

ট্রাম্পকে ‘পা ভেঙে দেওয়ার’ হুমকি ইরানের সেনাপ্রধানের

ট্রাম্পকে ‘পা ভেঙে দেওয়ার’ হুমকি ইরানের সেনাপ্রধানের
ছবি: সংগ্রহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। তিনি বলেছেন, তেহরানের এমন রক্ষক রয়েছে, যারা প্রয়োজনে ট্রাম্পের ‘পা ভেঙে দিতে’ পারে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন আমির হাতামি। তিনি বলেন, হরমুজ প্রণালি নিয়ে এ ধরনের মন্তব্যকে হালকাভাবে নেওয়া বড় ধরনের ভুল।

ইরানের সেনাপ্রধান বলেন, ‘ইরানের এমন রক্ষক রয়েছে, যারা প্রয়োজনে আপনার পা ভেঙে দেবে।’

তিনি আরও দাবি করেন, মার্কিন বাহিনীকে কার্যত ওই অঞ্চল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পারস্য উপসাগর, ওমান সাগর কিংবা হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের প্রবেশের অনুমতি নেই বলেও মন্তব্য করেন তিনি। আমির হাতামি বলেন, ইরানে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে আগের অবস্থায় ফিরতে দেওয়া হবে না। ইরান কখনোই তা হতে দেবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

এর আগে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে পরিণত করার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। তাঁর ওই বক্তব্যের জবাবেই ইরানের সেনাপ্রধান এমন কড়া হুঁশিয়ারি দিলেন।

বিষয় : ডোনাল্ড ট্রাম্প সেনাপ্রধান ইরান মার্কিন প্রেসিডেন্ট

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬


ট্রাম্পকে ‘পা ভেঙে দেওয়ার’ হুমকি ইরানের সেনাপ্রধানের

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। তিনি বলেছেন, তেহরানের এমন রক্ষক রয়েছে, যারা প্রয়োজনে ট্রাম্পের ‘পা ভেঙে দিতে’ পারে।ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন আমির হাতামি। তিনি বলেন, হরমুজ প্রণালি নিয়ে এ ধরনের মন্তব্যকে হালকাভাবে নেওয়া বড় ধরনের ভুল।ইরানের সেনাপ্রধান বলেন, ‘ইরানের এমন রক্ষক রয়েছে, যারা প্রয়োজনে আপনার পা ভেঙে দেবে।’তিনি আরও দাবি করেন, মার্কিন বাহিনীকে কার্যত ওই অঞ্চল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পারস্য উপসাগর, ওমান সাগর কিংবা হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের প্রবেশের অনুমতি নেই বলেও মন্তব্য করেন তিনি। আমির হাতামি বলেন, ইরানে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে আগের অবস্থায় ফিরতে দেওয়া হবে না। ইরান কখনোই তা হতে দেবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।এর আগে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে পরিণত করার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। তাঁর ওই বক্তব্যের জবাবেই ইরানের সেনাপ্রধান এমন কড়া হুঁশিয়ারি দিলেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত