মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
The Dhaka News Bangla

হিমাচলে বাস উলটে নিহত ৮ জন

হিমাচলে বাস উলটে নিহত ৮ জন
ছবি: সংগ্রহীত

ভারতের হিমাচল প্রদেশের চাম্বা জেলায় বাস সড়ক থেকে নিচের আরেকটি সড়কে পড়ে উলটে  অন্তত ৮ জন নিহত হয়েছে। এতে আরও ১০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে বাসের চালক ও কন্ডাক্টরও রয়েছেন। 

শনিবার (৮ আগস্ট,২০২৬) সকালে বৈরাগড়-তিসা সড়কের দেবীকোঠি এলাকার চালুঞ্জ মোড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।

শর্মা বাস সার্ভিসের বাসটি বৈরাগড় থেকে চাম্বার দিকে যাচ্ছিল। কর্মকর্তারা জানান, সকাল সাড়ে ৬টার দিকে বাসটি বৈরাগড় থেকে ছাড়ে। প্রায় তিন কিলোমিটার যাওয়ার পর দুর্ঘটনার কবলে পড়ে।

দুর্ঘটনার সময় বাসটিতে ১৮ জন যাত্রী ছিলেন বলে জানাযায়। বাসটি প্রথমে সড়কে উলটে যায়, পরে নিচের আরেকটি সড়কে গিয়ে পড়ে। এতে কয়েকজন যাত্রী বাসটির ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।

চাম্বা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আটজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। নিহতদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

বিষয় : ভারত সড়ক দুর্ঘটনা

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬


হিমাচলে বাস উলটে নিহত ৮ জন

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image
ভারতের হিমাচল প্রদেশের চাম্বা জেলায় বাস সড়ক থেকে নিচের আরেকটি সড়কে পড়ে উলটে  অন্তত ৮ জন নিহত হয়েছে। এতে আরও ১০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে বাসের চালক ও কন্ডাক্টরও রয়েছেন। শনিবার (৮ আগস্ট,২০২৬) সকালে বৈরাগড়-তিসা সড়কের দেবীকোঠি এলাকার চালুঞ্জ মোড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।শর্মা বাস সার্ভিসের বাসটি বৈরাগড় থেকে চাম্বার দিকে যাচ্ছিল। কর্মকর্তারা জানান, সকাল সাড়ে ৬টার দিকে বাসটি বৈরাগড় থেকে ছাড়ে। প্রায় তিন কিলোমিটার যাওয়ার পর দুর্ঘটনার কবলে পড়ে।দুর্ঘটনার সময় বাসটিতে ১৮ জন যাত্রী ছিলেন বলে জানাযায়। বাসটি প্রথমে সড়কে উলটে যায়, পরে নিচের আরেকটি সড়কে গিয়ে পড়ে। এতে কয়েকজন যাত্রী বাসটির ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।চাম্বা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আটজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। নিহতদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত