শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
The Dhaka News Bangla

কাজী নজরুল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী শক্তির উৎস ও অনুপ্রেরণা: রিজভী

কাজী নজরুল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী শক্তির উৎস ও অনুপ্রেরণা: রিজভী
ছবি: সংগ্রহীত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী শক্তির উৎস ও অনুপ্রেরণা।

জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকীতে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, যে কোনো আন্দোলন ও সংগ্রামে কাজী নজরুল ইসলাম ছিলেন প্রধান অনুপ্রেরণা। তিনি সারাজীবন অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন এবং অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করতে মানুষকে শিখিয়েছেন।

তিনি বলেন, আমাদের স্বাধীনতা আন্দোলন থেকে চব্বিশের গণঅভ্যুত্থান পর্যন্ত বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে কাজী নজরুল ইসলামের সাহিত্য ও বাণী ছিল অনুপ্রেরণার উৎস। আজও দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে নজরুলের বাণী আমাদের রুখে দাঁড়ানোর শক্তি ও সাহস জোগায়।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, কাজী নজরুল ইসলাম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে আমাদের শক্তির অন্যতম উৎস। আমি এবং আমার দলের পক্ষ থেকে জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকীতে তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি।

তিনি আরও বলেন, কাজী নজরুল ইসলামের মতো মহীরুহ প্রতিভাকে নিয়ে যে ধরনের চর্চা ও অনুশীলন প্রয়োজন, দেশে তা আবার শুরু হয়েছে।

রিজভী বলেন, কাজী নজরুল ইসলাম আমাদের প্রেরণা। তাঁর লেখনি, সাহিত্যকর্ম ও বাণী বুকে ধারণ করেই আমরা পথ চলি। নজরুল আমাদের নির্ভয় হতে এবং সামনে এগিয়ে যেতে সাহসী করে।

কবির সমাধিতে শ্রদ্ধা জানানোর সময় রুহুল কবির রিজভীর সঙ্গে ছিলেন বিএনপির সহ-সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা, জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন রোকনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উল্লেখ্য, ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ, ১৮৯৯ সালের ২৫ মে, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলামের জন্ম। তাঁর ডাকনাম ছিল ‘দুখু মিয়া’। শৈশব থেকেই কঠিন দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বড় হয়েছেন তিনি।

কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিশীল সাহিত্যজীবন ছিল মাত্র ২৩ বছরের। তবে এই সময়ের সৃষ্টিকর্ম বাংলা ভাষা ও সাহিত্যের অমূল্য সম্পদ হয়ে আছে। তাঁর সাহিত্যকর্ম বাংলা সাহিত্যকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

নজরুলের কবিতা, গান ও সাহিত্যকর্ম বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করেছিল। তাঁর কবিতা ও গান যুগে যুগে মানুষকে শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে সংগ্রামের প্রেরণা জুগিয়েছে এবং মুক্তির পথ দেখিয়েছে। একই সঙ্গে তিনি ছিলেন প্রেম ও মানবতার কবি।

দ্রোহ, সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলাম ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, সাবেক পিজি হাসপাতালে, ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


/বিএসএস

বিষয় : রুহুল কবির রিজভী বিএনপির মহাসচিব

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬


কাজী নজরুল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী শক্তির উৎস ও অনুপ্রেরণা: রিজভী

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী শক্তির উৎস ও অনুপ্রেরণা।জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকীতে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।রুহুল কবির রিজভী বলেন, যে কোনো আন্দোলন ও সংগ্রামে কাজী নজরুল ইসলাম ছিলেন প্রধান অনুপ্রেরণা। তিনি সারাজীবন অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন এবং অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করতে মানুষকে শিখিয়েছেন।তিনি বলেন, আমাদের স্বাধীনতা আন্দোলন থেকে চব্বিশের গণঅভ্যুত্থান পর্যন্ত বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে কাজী নজরুল ইসলামের সাহিত্য ও বাণী ছিল অনুপ্রেরণার উৎস। আজও দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে নজরুলের বাণী আমাদের রুখে দাঁড়ানোর শক্তি ও সাহস জোগায়।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, কাজী নজরুল ইসলাম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে আমাদের শক্তির অন্যতম উৎস। আমি এবং আমার দলের পক্ষ থেকে জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকীতে তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি।তিনি আরও বলেন, কাজী নজরুল ইসলামের মতো মহীরুহ প্রতিভাকে নিয়ে যে ধরনের চর্চা ও অনুশীলন প্রয়োজন, দেশে তা আবার শুরু হয়েছে।রিজভী বলেন, কাজী নজরুল ইসলাম আমাদের প্রেরণা। তাঁর লেখনি, সাহিত্যকর্ম ও বাণী বুকে ধারণ করেই আমরা পথ চলি। নজরুল আমাদের নির্ভয় হতে এবং সামনে এগিয়ে যেতে সাহসী করে।কবির সমাধিতে শ্রদ্ধা জানানোর সময় রুহুল কবির রিজভীর সঙ্গে ছিলেন বিএনপির সহ-সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা, জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন রোকনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।উল্লেখ্য, ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ, ১৮৯৯ সালের ২৫ মে, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলামের জন্ম। তাঁর ডাকনাম ছিল ‘দুখু মিয়া’। শৈশব থেকেই কঠিন দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বড় হয়েছেন তিনি।কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিশীল সাহিত্যজীবন ছিল মাত্র ২৩ বছরের। তবে এই সময়ের সৃষ্টিকর্ম বাংলা ভাষা ও সাহিত্যের অমূল্য সম্পদ হয়ে আছে। তাঁর সাহিত্যকর্ম বাংলা সাহিত্যকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।নজরুলের কবিতা, গান ও সাহিত্যকর্ম বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করেছিল। তাঁর কবিতা ও গান যুগে যুগে মানুষকে শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে সংগ্রামের প্রেরণা জুগিয়েছে এবং মুক্তির পথ দেখিয়েছে। একই সঙ্গে তিনি ছিলেন প্রেম ও মানবতার কবি।দ্রোহ, সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলাম ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, সাবেক পিজি হাসপাতালে, ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।/বিএসএস

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত