মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
The Dhaka News Bangla

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ৬

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ৬
ছবি: সংগ্রহীত

ইউক্রেনের হামলায় রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলের একটি অবকাশযাপন কেন্দ্র এবং রাশিয়ার দখলকৃত ক্রিমিয়ায় মোট ছয়জন নিহত হয়েছেন। সোমবার এ তথ্য জানিয়েছেন রুশ কর্মকর্তারা।

মস্কো থেকে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কনদ্রাতিয়েভ টেলিগ্রামে জানান, কৃষ্ণসাগর উপকূলের আরখিপো-ওসিপোভকা গ্রামে ইউক্রেনীয় ড্রোনের (ইউএভি) ধ্বংসাবশেষ পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও ১৩ জন আহত হয়েছেন।

কনদ্রাতিয়েভ দাবি করেন, ‘এই হামলার লক্ষ্য ছিল বেসামরিক অবকাঠামো।’

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে দেশটি নিয়মিত ইউক্রেনের বিভিন্ন শহর ও জনপদে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। এর জবাবে ইউক্রেনও প্রায় প্রতি রাতেই শত শত ড্রোন রাশিয়ার অভ্যন্তরে পাঠিয়ে পাল্টা হামলা চালাচ্ছে।

রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়া দখল করার পর থেকে উপদ্বীপটিকে ইউক্রেনে হামলার অন্যতম ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছে। সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন সেখানে হামলার তীব্রতা বাড়িয়েছে। এর ফলে চলতি গ্রীষ্মে ক্রিমিয়ার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ও জ্বালানির সংকট দেখা দিয়েছে।

মস্কো-নিযুক্ত ক্রিমিয়ার গভর্নর সের্গেই আকসিওনভ টেলিগ্রামে জানিয়েছেন, গত রাতের ইউক্রেনীয় হামলায় সেখানে আরও তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে হামলাটি ঠিক কোথায় হয়েছে বা নিহতদের পরিচয় সম্পর্কে তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি।

বিষয় : হামলা ইউক্রেন-রাশিয়া

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬


ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ৬

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image
ইউক্রেনের হামলায় রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলের একটি অবকাশযাপন কেন্দ্র এবং রাশিয়ার দখলকৃত ক্রিমিয়ায় মোট ছয়জন নিহত হয়েছেন। সোমবার এ তথ্য জানিয়েছেন রুশ কর্মকর্তারা।মস্কো থেকে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কনদ্রাতিয়েভ টেলিগ্রামে জানান, কৃষ্ণসাগর উপকূলের আরখিপো-ওসিপোভকা গ্রামে ইউক্রেনীয় ড্রোনের (ইউএভি) ধ্বংসাবশেষ পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও ১৩ জন আহত হয়েছেন।কনদ্রাতিয়েভ দাবি করেন, ‘এই হামলার লক্ষ্য ছিল বেসামরিক অবকাঠামো।’২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে দেশটি নিয়মিত ইউক্রেনের বিভিন্ন শহর ও জনপদে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। এর জবাবে ইউক্রেনও প্রায় প্রতি রাতেই শত শত ড্রোন রাশিয়ার অভ্যন্তরে পাঠিয়ে পাল্টা হামলা চালাচ্ছে।রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়া দখল করার পর থেকে উপদ্বীপটিকে ইউক্রেনে হামলার অন্যতম ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছে। সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন সেখানে হামলার তীব্রতা বাড়িয়েছে। এর ফলে চলতি গ্রীষ্মে ক্রিমিয়ার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ও জ্বালানির সংকট দেখা দিয়েছে।মস্কো-নিযুক্ত ক্রিমিয়ার গভর্নর সের্গেই আকসিওনভ টেলিগ্রামে জানিয়েছেন, গত রাতের ইউক্রেনীয় হামলায় সেখানে আরও তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে হামলাটি ঠিক কোথায় হয়েছে বা নিহতদের পরিচয় সম্পর্কে তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত