সরকারি সম্পত্তি বিক্রিতে অনিয়মের অভিযোগে দায়ের হওয়া ১৫টি দুর্নীতির মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, মন্ত্রী পদমর্যাদার মির্জা আব্বাসকে খালাস দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান মামলাগুলোর রায় ঘোষণা করেন।
মামলাগুলো দায়ের করা হয়েছিল ২০০৭ সালে। অভিযোগে বলা হয়, কোনো দরপত্র আহ্বান না করেই সরকারি মালিকানাধীন ১৮টি বাড়ি বিক্রি করা হয়েছিল। এতে রাষ্ট্রের প্রায় ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকা আর্থিক ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।
দীর্ঘদিন ধরে চলা বিচারিক কার্যক্রম শেষে আদালত মামলাগুলোতে মির্জা আব্বাসের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেন।
এর মাধ্যমে সরকারি ১৮টি বাড়ি বিক্রি সংক্রান্ত দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া ১৫টি মামলা থেকে আইনি অব্যাহতি পেলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
বিষয় : মির্জা আব্বাস ঢাকা-৮

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে