শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
The Dhaka News Bangla

আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী

আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী
ছবি: সংগ্রহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বিভিন্ন সরকারি, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

দ্রোহ, সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলাম ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, যা পূর্বে পিজি হাসপাতাল নামে পরিচিত ছিল, চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন স্থানে তাঁকে সমাহিত করা হয়।

জাতীয় কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে নজরুল ইনস্টিটিউট আজ ‘মৃত্যুঞ্জয়ী নজরুল’ শীর্ষক আলোচনা সভা, দোয়া মাহফিল ও হামদ-নাত অনুষ্ঠানের আয়োজন করেছে। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকেও নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ, অর্থাৎ ১৮৯৯ সালের ২৫ মে, ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। তাঁর ডাকনাম ছিল ‘দুখু মিয়া’। শৈশব থেকেই কঠিন দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করে বড় হয়েছেন তিনি।

মাত্র ২৩ বছরের সাহিত্যজীবনে কবি নজরুল বাংলা ভাষা ও সাহিত্যে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর কবিতা, গান ও অন্যান্য সাহিত্যকর্ম বাংলা সাহিত্যকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বিদ্রোহ, সাম্য, মানবতা ও প্রেমের বাণী তাঁর সৃষ্টিকর্মকে করেছে চিরকালীন।

নজরুলের কবিতা ও গান বাংলা সাহিত্যে নবজাগরণের সৃষ্টি করেছিল। যুগে যুগে তাঁর রচনা মানুষকে শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে সংগ্রাম এবং মুক্তির পথ দেখিয়েছে। একই সঙ্গে তিনি প্রেম ও ভালোবাসার চিরন্তন কবি হিসেবেও সমানভাবে সমাদৃত।

বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালের ২৪ মে তৎকালীন সরকারের উদ্যোগে এবং ভারত সরকারের অনুমতিতে কবি কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে আনা হয়। তাঁকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় এবং রাষ্ট্রীয় মর্যাদায় বসবাসের ব্যবস্থা করা হয়। রাজধানীর ধানমন্ডিতে তাঁকে একটি বাড়িও দেওয়া হয়।

১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কবিকে সম্মানসূচক ডি-লিট উপাধিতে ভূষিত করে। পরে ১৯৭৬ সালে বাংলাদেশ সরকার তাঁকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে। একই বছরের ২১ ফেব্রুয়ারি তিনি একুশে পদকে ভূষিত হন।

জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি দুদিনব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

আজ সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ আয়োজনের উদ্বোধন করা হবে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

‘আমারে দেবো না ভুলিতে...’ শীর্ষক এ আয়োজনে জাতীয় কবির জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা, সংগীত ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অন্যদিকে নজরুল একাডেমি তিন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। আজ সকালে নজরুল একাডেমির পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবির সমাধিতে ফাতেহা পাঠ ও ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হবে। বাদ জোহর কবির সমাধিসংলগ্ন মসজিদে অনুষ্ঠিত হবে মিলাদ মাহফিল।

আগামীকাল বিকেল সাড়ে ৫টায় মগবাজারের বেলালাবাদ কলোনিতে নজরুল একাডেমির ‘কাজী নজরুল ইসলাম মিলনায়তনে’ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ ছাড়া আগামী ২৯ আগস্ট বিকেল সাড়ে ৫টায় একই মিলনায়তনে তিন দিনব্যাপী এ আয়োজনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বিষয় : কবি মৃত্যুবার্ষিকী কাজী নজরুল ইসলাম

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬


আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বিভিন্ন সরকারি, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।দ্রোহ, সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলাম ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, যা পূর্বে পিজি হাসপাতাল নামে পরিচিত ছিল, চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন স্থানে তাঁকে সমাহিত করা হয়।জাতীয় কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে নজরুল ইনস্টিটিউট আজ ‘মৃত্যুঞ্জয়ী নজরুল’ শীর্ষক আলোচনা সভা, দোয়া মাহফিল ও হামদ-নাত অনুষ্ঠানের আয়োজন করেছে। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকেও নানা কর্মসূচি পালন করা হচ্ছে।১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ, অর্থাৎ ১৮৯৯ সালের ২৫ মে, ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। তাঁর ডাকনাম ছিল ‘দুখু মিয়া’। শৈশব থেকেই কঠিন দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করে বড় হয়েছেন তিনি।মাত্র ২৩ বছরের সাহিত্যজীবনে কবি নজরুল বাংলা ভাষা ও সাহিত্যে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর কবিতা, গান ও অন্যান্য সাহিত্যকর্ম বাংলা সাহিত্যকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বিদ্রোহ, সাম্য, মানবতা ও প্রেমের বাণী তাঁর সৃষ্টিকর্মকে করেছে চিরকালীন।নজরুলের কবিতা ও গান বাংলা সাহিত্যে নবজাগরণের সৃষ্টি করেছিল। যুগে যুগে তাঁর রচনা মানুষকে শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে সংগ্রাম এবং মুক্তির পথ দেখিয়েছে। একই সঙ্গে তিনি প্রেম ও ভালোবাসার চিরন্তন কবি হিসেবেও সমানভাবে সমাদৃত।বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালের ২৪ মে তৎকালীন সরকারের উদ্যোগে এবং ভারত সরকারের অনুমতিতে কবি কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে আনা হয়। তাঁকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় এবং রাষ্ট্রীয় মর্যাদায় বসবাসের ব্যবস্থা করা হয়। রাজধানীর ধানমন্ডিতে তাঁকে একটি বাড়িও দেওয়া হয়।১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কবিকে সম্মানসূচক ডি-লিট উপাধিতে ভূষিত করে। পরে ১৯৭৬ সালে বাংলাদেশ সরকার তাঁকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে। একই বছরের ২১ ফেব্রুয়ারি তিনি একুশে পদকে ভূষিত হন। জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে কর্মসূচিজাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি দুদিনব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।আজ সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ আয়োজনের উদ্বোধন করা হবে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।‘আমারে দেবো না ভুলিতে...’ শীর্ষক এ আয়োজনে জাতীয় কবির জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা, সংগীত ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে।অন্যদিকে নজরুল একাডেমি তিন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। আজ সকালে নজরুল একাডেমির পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবির সমাধিতে ফাতেহা পাঠ ও ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হবে। বাদ জোহর কবির সমাধিসংলগ্ন মসজিদে অনুষ্ঠিত হবে মিলাদ মাহফিল।আগামীকাল বিকেল সাড়ে ৫টায় মগবাজারের বেলালাবাদ কলোনিতে নজরুল একাডেমির ‘কাজী নজরুল ইসলাম মিলনায়তনে’ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।এ ছাড়া আগামী ২৯ আগস্ট বিকেল সাড়ে ৫টায় একই মিলনায়তনে তিন দিনব্যাপী এ আয়োজনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত