শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
The Dhaka News Bangla

চাঁদপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চাঁদপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চাঁদপুরে ২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা হয়েছে। 

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

তিনি বক্তব্যে বলেন, অনেকদিন পর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করার জন্য জেলা প্রশাসককে ধন্যবাদ জানাই। দেশে ফুটবল খেলাটা অনেক পিছিয়ে গেছে। খেলাধুলার পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।

তিনি আরও বলেন, প্রত্যেক উপজেলার কাছে অনুরোধ, যেদিন আপনাদের খেলা হবে, সেদিন আপনাদের উপজেলা থেকে অন্তত ৫০০ জন করে দর্শক নিয়ে আসবেন। দর্শক না থাকলে খেলা জমে না। দর্শকদের যদি নিয়ে আসতে পারেন তাহলে এ খেলাটা জমে উঠবে এবং বাংলাদেশের মতো চাঁদপুরেও মাদকের বিস্তার কিছুটা হলেও কমে যাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল সিদ্দিক। 

উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবির, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. এ কে এম সলিম উল্যা সেলিম।

জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় উদ্বোধনী ম্যাচে অংশ নেয় মতলব দক্ষিণ ও শাহরাস্তি উপজেলা ক্রীড়া সংস্থা দল।

টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর মধ্যে ক গ্রুপে মতলব দক্ষিণ ,ফরিদগঞ্জ, মতলব উত্তর ও চাঁদপুর সদর উপজেলা। খ গ্রুপে রয়েছে শাহারাস্তি, হাজীগঞ্জ ,কচুয়া ও হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল দল।

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে শাহরাস্তি উপজেলা ও মতলব দক্ষিণ উপজেলা। খেলা শুরু হওয়ার পাঁচ মিনিটের মাথায় শাহরাস্তি উপজেলার খেলোয়ার সবুজ গোল দেয়। এতে শাহরাস্তি উপজেলা এক-শূন্য গোলে এগিয়ে যায়। প্রথমারদের অতিরিক্ত ৪৬ মিনিটের সময় মতলবের সাগর গোল পরিষোধ করেন। মিনিট খানেকের মধ্যেও শাহরাস্তি উপজেলা দল আরেকটি গোল হজম করে। এতে প্রথম দিকে এক গোলে এগিয়ে থাকলেও পরপর দুটি গোল হজম করে শাহরাস্তি উপজেলা দল নকআউট পর্বে পরাজিত হয়। ফলে মতলব দক্ষিণ উপজেলা ২-১ গোলে জয়লাভ করে সেমিফাইনালে উত্তীর্ণ হয়।

শনিবার ১৪ নভেম্বর জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে চাঁদপুর সদর উপজেলা এবং হাইমচর উপজেলা দল।

বিষয় : জেলা প্রশাসক

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


চাঁদপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image
চাঁদপুরে ২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।তিনি বক্তব্যে বলেন, অনেকদিন পর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করার জন্য জেলা প্রশাসককে ধন্যবাদ জানাই। দেশে ফুটবল খেলাটা অনেক পিছিয়ে গেছে। খেলাধুলার পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।তিনি আরও বলেন, প্রত্যেক উপজেলার কাছে অনুরোধ, যেদিন আপনাদের খেলা হবে, সেদিন আপনাদের উপজেলা থেকে অন্তত ৫০০ জন করে দর্শক নিয়ে আসবেন। দর্শক না থাকলে খেলা জমে না। দর্শকদের যদি নিয়ে আসতে পারেন তাহলে এ খেলাটা জমে উঠবে এবং বাংলাদেশের মতো চাঁদপুরেও মাদকের বিস্তার কিছুটা হলেও কমে যাবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল সিদ্দিক। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবির, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. এ কে এম সলিম উল্যা সেলিম।জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় উদ্বোধনী ম্যাচে অংশ নেয় মতলব দক্ষিণ ও শাহরাস্তি উপজেলা ক্রীড়া সংস্থা দল।টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর মধ্যে ক গ্রুপে মতলব দক্ষিণ ,ফরিদগঞ্জ, মতলব উত্তর ও চাঁদপুর সদর উপজেলা। খ গ্রুপে রয়েছে শাহারাস্তি, হাজীগঞ্জ ,কচুয়া ও হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল দল।উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে শাহরাস্তি উপজেলা ও মতলব দক্ষিণ উপজেলা। খেলা শুরু হওয়ার পাঁচ মিনিটের মাথায় শাহরাস্তি উপজেলার খেলোয়ার সবুজ গোল দেয়। এতে শাহরাস্তি উপজেলা এক-শূন্য গোলে এগিয়ে যায়। প্রথমারদের অতিরিক্ত ৪৬ মিনিটের সময় মতলবের সাগর গোল পরিষোধ করেন। মিনিট খানেকের মধ্যেও শাহরাস্তি উপজেলা দল আরেকটি গোল হজম করে। এতে প্রথম দিকে এক গোলে এগিয়ে থাকলেও পরপর দুটি গোল হজম করে শাহরাস্তি উপজেলা দল নকআউট পর্বে পরাজিত হয়। ফলে মতলব দক্ষিণ উপজেলা ২-১ গোলে জয়লাভ করে সেমিফাইনালে উত্তীর্ণ হয়।শনিবার ১৪ নভেম্বর জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে চাঁদপুর সদর উপজেলা এবং হাইমচর উপজেলা দল।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত