শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
The Dhaka News Bangla

হাইমচরে আন্তঃস্কুল, মাদ্রাসা ও কলেজ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

হাইমচরে আন্তঃস্কুল, মাদ্রাসা ও কলেজ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত
ছবিঃ আক্তার আহমেদ

যুক্তির চর্চা, বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ ও মননশীল প্রজন্ম গঠনের প্রত্যয়ে “যুক্তির মশালে মুছে যাক আঁধার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে   চাঁদপুরের হাইমচরে অনুষ্ঠিত হয়েছে ৩য় আন্তঃস্কুল, কলেজ ও মাদ্রাসা বিতর্ক প্রতিযোগিতার ২০২৬ এর ফাইনাল পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০ টায় দুর্গাপুর হাইস্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে “হাইমচর বিতর্ক একাডেমি” কতৃক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর সরকারি মহাবিদ্যালয় এর অধ্যক্ষ মোঃ বেদারুল আলম, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর বিতর্ক একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক মোঃ মাজহারুল ইসলাম শফিক। 

আয়োজক সূত্রে জানা যায়, এবারের প্রতিযোগিতায় উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রায় ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়।গত কয়েক মাস ধরে ধারাবাহিক ভাবে বিভিন্ন পর্যায়ের  প্রতিযোগিতা শেষে আজ ফাইনাল বিতর্ক অনুষ্ঠিত হয়েছে।

 এতে মাধ্যমিকের বিদ্যালয়ের মধ্যে বিগত পর্যায়ে সাফল্য অর্জন করে ফাইনালে অংশগ্রহণ করে বাজাপ্তী রমণী মোহন উচ্চ বিদ্যালয় ও চরভাঙ্গা উচ্চ বিদ্যালয় অন্যদিকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে সাফল্য অর্জন করে ফাইনালে অংশগ্রহণ করে  আলগীবাজার আলিম মাদ্রাসা ও গন্ডামারা এবিএস ফাজিল মাদ্রাসা। 

যুক্তিতর্ক ও খন্ডনের মধ্য দিয়ে দুটি বিতর্ক শেষ হয়। বিতর্কে মাধ্যমিক পর্যায়ের চ্যাম্পিয়ন হয় বাজাপ্তী রমণী মোহন উচ্চ বিদ্যালয় এবং উচ্চ-মাধ্যমিক পর্যায়ে চ্যাম্পিয়ন হয় আলগীবাজার আলিম মাদ্রাসা।

প্রাথমিক পর্ব থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত প্রত্যেক রাউন্ডে শ্রেষ্ঠ বিতর্কিতদের সম্মাননা ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। ফাইনাল পর্বে মাধ্যমিক পর্যায়ের  শ্রেষ্ঠ বিতর্কিত হিসাবে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন  চরভাঙ্গা উচ্চ বিদ্যালয়য়ের বিতর্কিত আব্দুল্লাহ সিকদার। এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ বিতর্কিত  হিসেবে সম্মাননা ও ক্রেস্ট গ্রহণ করেন আলগীবাজার আলিম মাদ্রাসার বিতর্কিত হাসান আল মামুন

এছাড়াও ফাইনাল পর্বে অংশগ্রহণকারী প্রত্যেক বিতর্কিদের সম্মাননা ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়,প্রাথমিক পর্ব থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত প্রত্যেকটি রাউন্ডে বিতর্ক প্রতিযোগিতায় বিতর্ক এড়াতে দূর দুরান্তের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে বিচারক আনা হয়। যাতে কোন ধরনের পক্ষপাতিতার সুযোগ না থাকে। 

বিতর্ক একাডেমির সভাপতি ও সাধন সম্পাদক জানান এতে তারা সফল হয়েছেন, বিতর্ককে বিতর্কমুক্ত করতে পেরেছেন। 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন,বিতর্কের মাধ্যমে কিভাবে যুক্তি তর্ক দিতে হয় সেটি শিখবে, সাথে সাথে মানসিক বিকাশ ঘটবে,এবং তারা পরবর্তীতে নেতৃত্ব স্থানীয় পর্যায়ে যাবে তাদের বিকাশিত মন-মানসিকতা  নিয়ে যখন কাজ করবে তখন বাংলাদেশে এগিয়ে যাবে হাইমচর এগিয়ে যাবে 

তিনি আরো বলেন,বিতর্ক প্রতিযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হাইমচরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্ক আয়োজন করা এবং ভালো বিতর্কিত তৈরি করার জন্য উপজেলা প্রশাসন থেকে সার্বিক সহযোগিতা করবেন। 

সভাপতির বক্তব্যে মাজহারুল ইসলাম শফিক বলেন,এই বিতর্ক আমার একটি আবেগ,যখন আমি দেখেছি চাঁদপুরের বিতর্ক প্রতিযোগিতা গুলোতে হাইমচর থেকে বিতর্ক প্রতিযোগিতায় কেউ অংশগ্রহণ করে না।কেউ অর্থের অভাবে কিংবা যোগাযোগের অভাবে এরকম ভালো কাজে যখন কেউ এগিয়ে আসে না। তখন ২০১৮ সালে হাইমচর বিতর্ক একাডেমি নামে এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করি। 

তিনি আরো বলেন,২০২৭ সালে বিতর্ক প্রতিযোগিতার প্রশিক্ষণ কর্মশালা করব।পাশাপাশি ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা চালু করব। আমরা চাই পিছিয়ে নয় হাইমচর কে সামনে এগিয়ে নিতে চাই। চর অঞ্চল বলে কেউ যাতে অবহেলা না,বরং সবাই যাতে প্রশংসায় পঞ্চমুখ  করেন তুলেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দুর্গাপুর হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রুহুল আমিন,বাজাপ্তী রমণী মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নানসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক বৃন্দ ও বিভিন্ন অভিভাবকগণ। 

হাইমচর বিতর্ক একাডেমি কর্তৃক আয়োজিত ২০২৬ সালের জমকালো এই বিতর্ক প্রতিযোগিতা ব্যাপক উজ্জ্বাস এবং উদ্দীপনার মধ্যে শেষ হয়েছে। 

এর পিছনে থাকা এক জাক-তরুণ আয়োজককে উপস্থিত সকলে ধন্যবাদ জানান।

বিতর্ক শুধু যুক্তি-তর্কের প্রতিযোগিতা নয়, এটি শিক্ষার্থীদের বিশ্লেষণী চিন্তাশক্তি, যুক্তিনির্ভর বক্তব্য উপস্থাপন, আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ ও ব্যক্তিত্ব বিকাশের অন্যতম কার্যকর মাধ্যম। 

বিষয় : চাঁদপুর

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬


হাইমচরে আন্তঃস্কুল, মাদ্রাসা ও কলেজ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image
যুক্তির চর্চা, বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ ও মননশীল প্রজন্ম গঠনের প্রত্যয়ে “যুক্তির মশালে মুছে যাক আঁধার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে   চাঁদপুরের হাইমচরে অনুষ্ঠিত হয়েছে ৩য় আন্তঃস্কুল, কলেজ ও মাদ্রাসা বিতর্ক প্রতিযোগিতার ২০২৬ এর ফাইনাল পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০ টায় দুর্গাপুর হাইস্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে “হাইমচর বিতর্ক একাডেমি” কতৃক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর সরকারি মহাবিদ্যালয় এর অধ্যক্ষ মোঃ বেদারুল আলম, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর বিতর্ক একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক মোঃ মাজহারুল ইসলাম শফিক। আয়োজক সূত্রে জানা যায়, এবারের প্রতিযোগিতায় উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রায় ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়।গত কয়েক মাস ধরে ধারাবাহিক ভাবে বিভিন্ন পর্যায়ের  প্রতিযোগিতা শেষে আজ ফাইনাল বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। এতে মাধ্যমিকের বিদ্যালয়ের মধ্যে বিগত পর্যায়ে সাফল্য অর্জন করে ফাইনালে অংশগ্রহণ করে বাজাপ্তী রমণী মোহন উচ্চ বিদ্যালয় ও চরভাঙ্গা উচ্চ বিদ্যালয় অন্যদিকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে সাফল্য অর্জন করে ফাইনালে অংশগ্রহণ করে  আলগীবাজার আলিম মাদ্রাসা ও গন্ডামারা এবিএস ফাজিল মাদ্রাসা। যুক্তিতর্ক ও খন্ডনের মধ্য দিয়ে দুটি বিতর্ক শেষ হয়। বিতর্কে মাধ্যমিক পর্যায়ের চ্যাম্পিয়ন হয় বাজাপ্তী রমণী মোহন উচ্চ বিদ্যালয় এবং উচ্চ-মাধ্যমিক পর্যায়ে চ্যাম্পিয়ন হয় আলগীবাজার আলিম মাদ্রাসা।প্রাথমিক পর্ব থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত প্রত্যেক রাউন্ডে শ্রেষ্ঠ বিতর্কিতদের সম্মাননা ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। ফাইনাল পর্বে মাধ্যমিক পর্যায়ের  শ্রেষ্ঠ বিতর্কিত হিসাবে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন  চরভাঙ্গা উচ্চ বিদ্যালয়য়ের বিতর্কিত আব্দুল্লাহ সিকদার। এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ বিতর্কিত  হিসেবে সম্মাননা ও ক্রেস্ট গ্রহণ করেন আলগীবাজার আলিম মাদ্রাসার বিতর্কিত হাসান আল মামুনএছাড়াও ফাইনাল পর্বে অংশগ্রহণকারী প্রত্যেক বিতর্কিদের সম্মাননা ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়,প্রাথমিক পর্ব থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত প্রত্যেকটি রাউন্ডে বিতর্ক প্রতিযোগিতায় বিতর্ক এড়াতে দূর দুরান্তের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে বিচারক আনা হয়। যাতে কোন ধরনের পক্ষপাতিতার সুযোগ না থাকে। বিতর্ক একাডেমির সভাপতি ও সাধন সম্পাদক জানান এতে তারা সফল হয়েছেন, বিতর্ককে বিতর্কমুক্ত করতে পেরেছেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন,বিতর্কের মাধ্যমে কিভাবে যুক্তি তর্ক দিতে হয় সেটি শিখবে, সাথে সাথে মানসিক বিকাশ ঘটবে,এবং তারা পরবর্তীতে নেতৃত্ব স্থানীয় পর্যায়ে যাবে তাদের বিকাশিত মন-মানসিকতা  নিয়ে যখন কাজ করবে তখন বাংলাদেশে এগিয়ে যাবে হাইমচর এগিয়ে যাবে তিনি আরো বলেন,বিতর্ক প্রতিযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হাইমচরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্ক আয়োজন করা এবং ভালো বিতর্কিত তৈরি করার জন্য উপজেলা প্রশাসন থেকে সার্বিক সহযোগিতা করবেন। সভাপতির বক্তব্যে মাজহারুল ইসলাম শফিক বলেন,এই বিতর্ক আমার একটি আবেগ,যখন আমি দেখেছি চাঁদপুরের বিতর্ক প্রতিযোগিতা গুলোতে হাইমচর থেকে বিতর্ক প্রতিযোগিতায় কেউ অংশগ্রহণ করে না।কেউ অর্থের অভাবে কিংবা যোগাযোগের অভাবে এরকম ভালো কাজে যখন কেউ এগিয়ে আসে না। তখন ২০১৮ সালে হাইমচর বিতর্ক একাডেমি নামে এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করি। তিনি আরো বলেন,২০২৭ সালে বিতর্ক প্রতিযোগিতার প্রশিক্ষণ কর্মশালা করব।পাশাপাশি ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা চালু করব। আমরা চাই পিছিয়ে নয় হাইমচর কে সামনে এগিয়ে নিতে চাই। চর অঞ্চল বলে কেউ যাতে অবহেলা না,বরং সবাই যাতে প্রশংসায় পঞ্চমুখ  করেন তুলেন।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দুর্গাপুর হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রুহুল আমিন,বাজাপ্তী রমণী মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নানসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক বৃন্দ ও বিভিন্ন অভিভাবকগণ। হাইমচর বিতর্ক একাডেমি কর্তৃক আয়োজিত ২০২৬ সালের জমকালো এই বিতর্ক প্রতিযোগিতা ব্যাপক উজ্জ্বাস এবং উদ্দীপনার মধ্যে শেষ হয়েছে। এর পিছনে থাকা এক জাক-তরুণ আয়োজককে উপস্থিত সকলে ধন্যবাদ জানান।বিতর্ক শুধু যুক্তি-তর্কের প্রতিযোগিতা নয়, এটি শিক্ষার্থীদের বিশ্লেষণী চিন্তাশক্তি, যুক্তিনির্ভর বক্তব্য উপস্থাপন, আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ ও ব্যক্তিত্ব বিকাশের অন্যতম কার্যকর মাধ্যম। 

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত