শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
The Dhaka News Bangla

চাঁদপুরের শাহরাস্তিতে দুই গ্রামের সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশাচালকের

চাঁদপুরের শাহরাস্তিতে দুই গ্রামের সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশাচালকের
নিহত অটোরিক্সাচালক শাজাহান

চাঁদপুরের হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে শাহজাহান (৩৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে শাহরাস্তি উপজেলার ধোপল্লা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

নিহত শাহজাহান হাজীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এনায়েতপুর মুন্সীবাড়ির বাসিন্দা। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক ছিলেন। আহত ছয়জন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। তাদের নাম পরিচয় জানা যায়নি।

নিহতের ভাই মানিক হোসেন জানান, সম্প্রতি অনুষ্ঠিত একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর ও শাহরাস্তি উপজেলার ধোপল্লা গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে শাহজাহান অটোরিকশা নিয়ে ধোপল্লা বাজার থেকে বাড়ি ফেরার পথে সংঘর্ষের মধ্যে পড়ে হামলার শিকার হন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করিয়ে বাড়িতে আনা হয়। কিন্তু বাড়িতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে পুনরায় হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এ সময় হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানান, ঘটনার খবর পেয়ে তিনি এনায়েতপুর এলাকায় গেছেন। ফিরে এসে বিস্তারিত জানাতে পারবেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা জানান, ঘটনাটি শাহরাস্তি উপজেলার। তবে নিহত ব্যক্তি হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকায় সেখানে পুলিশ তার সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : নিহত

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬


চাঁদপুরের শাহরাস্তিতে দুই গ্রামের সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশাচালকের

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image
চাঁদপুরের হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে শাহজাহান (৩৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে শাহরাস্তি উপজেলার ধোপল্লা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত শাহজাহান হাজীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এনায়েতপুর মুন্সীবাড়ির বাসিন্দা। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক ছিলেন। আহত ছয়জন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। তাদের নাম পরিচয় জানা যায়নি।নিহতের ভাই মানিক হোসেন জানান, সম্প্রতি অনুষ্ঠিত একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর ও শাহরাস্তি উপজেলার ধোপল্লা গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে শাহজাহান অটোরিকশা নিয়ে ধোপল্লা বাজার থেকে বাড়ি ফেরার পথে সংঘর্ষের মধ্যে পড়ে হামলার শিকার হন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করিয়ে বাড়িতে আনা হয়। কিন্তু বাড়িতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে পুনরায় হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এ সময় হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানান, ঘটনার খবর পেয়ে তিনি এনায়েতপুর এলাকায় গেছেন। ফিরে এসে বিস্তারিত জানাতে পারবেন।এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা জানান, ঘটনাটি শাহরাস্তি উপজেলার। তবে নিহত ব্যক্তি হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকায় সেখানে পুলিশ তার সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত