শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
The Dhaka News Bangla

১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে চাঁদপুরে মতবিনিময়

১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে চাঁদপুরে মতবিনিময়
১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

১২ নভেম্বরকে উপকূল দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য সরকারকে আহবান জানিয়ে চাঁদপুরে মতিবিনময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ১৯৭০ এর ভয়াল ঘূর্ণিঝড়ে ১০ লাখ নিহত ব্যাক্তিদের স্মরণে উপকূলীয় অঞ্চলের সমস্যা, সংকট, সম্ভাবনা এবং উপকূলের মানুষের ন্যায্যতার দাবি তুলে ধরা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় শহরের নিউ ট্রাক রোডের একটি পত্রিকা কার্যালয়ে সভার আয়োজন করে উপকূল ফাউন্ডেশন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী ইউনিট।

সভায় সভাপত্বি করেন জেলা ইউনিটের আহবায়ক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি। সদস্য মো. মাসুদ আলমের সঞ্চালনায় উপকূলীয় এলাকার সমস্যা ও অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য দেন হাওয়াইয়ান গিটার শিল্পী দিলীপ ঘোষ, সাবেক ফুটবলার মিজানুর রহমান স্বপন, সংগঠনের সদস্য অ্যাডভোকেট চৌধুরী ইয়াসিন ইকরাম, দৈনিক আদি বাংলা পত্রিকার প্রধান সম্পাদক এমরান হোসেন রাজন, দৈনিক চাঁদপুর দিগন্তের যুগ্ম সম্পাদক কে এম সালাহউদ্দিন, চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি আয়শা আক্তার রুপা ও স্কুল শিক্ষক কামরুন্নাহার বিউটি।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ও নাট্যজন মো. মাইনুল ইসলাম, সংস্কৃতিক কর্মী নাহিদা আফরোজ প্রমূখ।

সভায় বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চল হিসেবে চাঁদপুরের নদী এলাকার লোকজনের প্রাকৃতিক দুর্যোগে মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা দীর্ঘদিনের। বিশেষ করে কম-বেশি ক্ষতির সম্মুখিন হয়েছেন চরাঞ্চলের লোকজন। দুর্যোগের সাথে সংগ্রাম করা এসব লোকজন এখনো শিক্ষা ও স্বাস্থ্যসেবায় পিছিয়ে। তাদের জন্য সমাজের সব শ্রেণির লোকদের এগিয়ে আসা প্রয়োজন। 

বক্তারা আরো বলেন, দেশের দক্ষিণাঞ্চলের সম্পদ ও উৎপাদন দেশের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। যে কারণে দুর্যোগে ক্ষতিগ্রস্ত এই অঞ্চলের লোকদের বহু বছরের দাবী হিসেব সরকার ‘উপকূল দিবস’ কে স্বীকৃতি দেয়ার দাবী জানান বক্তারা।

বিষয় : চাঁদপুর

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬


১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে চাঁদপুরে মতবিনিময়

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image
১২ নভেম্বরকে উপকূল দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য সরকারকে আহবান জানিয়ে চাঁদপুরে মতিবিনময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ১৯৭০ এর ভয়াল ঘূর্ণিঝড়ে ১০ লাখ নিহত ব্যাক্তিদের স্মরণে উপকূলীয় অঞ্চলের সমস্যা, সংকট, সম্ভাবনা এবং উপকূলের মানুষের ন্যায্যতার দাবি তুলে ধরা হয়।বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় শহরের নিউ ট্রাক রোডের একটি পত্রিকা কার্যালয়ে সভার আয়োজন করে উপকূল ফাউন্ডেশন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী ইউনিট।সভায় সভাপত্বি করেন জেলা ইউনিটের আহবায়ক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি। সদস্য মো. মাসুদ আলমের সঞ্চালনায় উপকূলীয় এলাকার সমস্যা ও অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য দেন হাওয়াইয়ান গিটার শিল্পী দিলীপ ঘোষ, সাবেক ফুটবলার মিজানুর রহমান স্বপন, সংগঠনের সদস্য অ্যাডভোকেট চৌধুরী ইয়াসিন ইকরাম, দৈনিক আদি বাংলা পত্রিকার প্রধান সম্পাদক এমরান হোসেন রাজন, দৈনিক চাঁদপুর দিগন্তের যুগ্ম সম্পাদক কে এম সালাহউদ্দিন, চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি আয়শা আক্তার রুপা ও স্কুল শিক্ষক কামরুন্নাহার বিউটি।এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ও নাট্যজন মো. মাইনুল ইসলাম, সংস্কৃতিক কর্মী নাহিদা আফরোজ প্রমূখ।সভায় বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চল হিসেবে চাঁদপুরের নদী এলাকার লোকজনের প্রাকৃতিক দুর্যোগে মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা দীর্ঘদিনের। বিশেষ করে কম-বেশি ক্ষতির সম্মুখিন হয়েছেন চরাঞ্চলের লোকজন। দুর্যোগের সাথে সংগ্রাম করা এসব লোকজন এখনো শিক্ষা ও স্বাস্থ্যসেবায় পিছিয়ে। তাদের জন্য সমাজের সব শ্রেণির লোকদের এগিয়ে আসা প্রয়োজন। বক্তারা আরো বলেন, দেশের দক্ষিণাঞ্চলের সম্পদ ও উৎপাদন দেশের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। যে কারণে দুর্যোগে ক্ষতিগ্রস্ত এই অঞ্চলের লোকদের বহু বছরের দাবী হিসেব সরকার ‘উপকূল দিবস’ কে স্বীকৃতি দেয়ার দাবী জানান বক্তারা।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত