শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
The Dhaka News Bangla

নোয়াখালীতে বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

নোয়াখালীতে বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে
নোয়াখালীতে বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

নোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সাদ্দাম হোসেন রুবেলের পৈতৃক সম্পত্তির পাঁচ শতাংশ জমি দখল এবং বাড়ির চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল্লা আল ফারুকের বিরুদ্ধে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী মো. সাদ্দাম হোসেন রুবেল।

লিখিত বক্তব্যে রুবেল বলেন, অভিযুক্ত আবদুল্লা আল ফারুক অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। ২০০৫ সাল থেকে পৈতৃক সম্পত্তি নিয়ে তার সঙ্গে আমাদের বিরোধ চলছে। দীর্ঘদিন ধরে আমাদের রেকর্ডীয় পাঁচ শতাংশ জমি দখল করে বাড়ির প্রবেশপথ বন্ধ করে রেখেছে। এতে পরিবারের সদস্যদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে অসুস্থ কাউকে হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

রুবেল আরও অভিযোগ করেন, জমি দখলের প্রতিবাদ করায় তাকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়েছে। আবদুল্লা আল ফারুকের ইন্ধনে তার জেঠাতো ভাই যুবলীগ ক্যাডার বেলায়েত হোসেন মজনু, অশ্বদিয়া ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক নাসির উদ্দিন পিন্টু ও শাহ আলমসহ কয়েকজন তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে গুরুতর আহত করেন। ওই হামলার পর প্রায় তিন বছর চিকিৎসাধীন ছিলেন তিনি।

রুবেল দাবি করেন, আবদুল্লা আল ফারুকের পরিবারের একাধিক সদস্য আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং তিনি আওয়ামী লীগের অর্থদাতা। অশ্বদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম হোসেন বাবলুকে দিয়ে সাবেক স্ত্রীর দেওয়া একাধিক মামলায় দীর্ঘ দিন জেল খাটার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও তার ভাইকে দিয়ে চাপ দিয়ে ফারুক তার মামলা গুলো প্রত্যাহার করে নেন। ফারুকের তিন ভাইয়ের বিরুদ্ধে আদম ব্যবসার পৃথক মামলা রয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে নিজ বাড়িতে দাওয়াত করে ভূরিভোজের আয়োজন করেন।

রুবেলের অভিযোগ, বিএনপি সরকার গঠনের পর আবদুল্লা আল ফারুক আরও বেপরোয়া হয়ে উঠেছেন। বিভিন্ন অপকর্মে জড়াতে কিশোর গ্যাং গঠন করেছেন। পাশাপাশি ষড়যন্ত্রের মাধ্যমে তাকে দল থেকেও তাকে একাধিকবার বহিষ্কার করিছেন। ৫ আগস্ট রাতে বিভিন্ন এলাকা থেকে লোকজন ভাড়া করে এনে ডাক্তারহাট বাজারে হামলা ও ভাঙচুর চালিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করেন।  

রুবেল বলেন, স্থানীয়ভাবে একাধিকবার অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি। সংবাদ সম্মেলনে তিনি জমি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং নোয়াখালী-৩,৪ ও ৫ আসনের সংসদ সদস্যসহ বিএনপির নেতাদের সহযোগিতা কামনা করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল্লা আল ফারুক অভিযোগ অস্বীকার করে বলেন, রুবেলের কোনো জমি তার দখলে নেই। বরং রুবেলের কাছে আরও বেশি জমি রয়েছে। তার সঙ্গে রুবেলের বিরোধ নেবি, আমার জেঠাতো ভাই মজনুর বিরোধ ছিল। মজনু ঘর নির্মাণ করতে গেলে রুবেল বাধা দেন।  উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার রাজনৈতিক প্রতিপক্ষের কয়েকজন ব্যক্তি রুবেলকে দিয়ে এসব করাচ্ছেন।

সংবাদ সম্মেলনে রুবেলের মা শাহজান বেগম ও বড় ভাই বেলায়েত হোসেন বেলাল উপস্থিত ছিলেন।

বিষয় : বিএনপি নোয়াখালী সভাপতি অভিযোগ জমি দখল

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


নোয়াখালীতে বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image
নোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সাদ্দাম হোসেন রুবেলের পৈতৃক সম্পত্তির পাঁচ শতাংশ জমি দখল এবং বাড়ির চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল্লা আল ফারুকের বিরুদ্ধে।শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী মো. সাদ্দাম হোসেন রুবেল।লিখিত বক্তব্যে রুবেল বলেন, অভিযুক্ত আবদুল্লা আল ফারুক অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। ২০০৫ সাল থেকে পৈতৃক সম্পত্তি নিয়ে তার সঙ্গে আমাদের বিরোধ চলছে। দীর্ঘদিন ধরে আমাদের রেকর্ডীয় পাঁচ শতাংশ জমি দখল করে বাড়ির প্রবেশপথ বন্ধ করে রেখেছে। এতে পরিবারের সদস্যদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে অসুস্থ কাউকে হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।রুবেল আরও অভিযোগ করেন, জমি দখলের প্রতিবাদ করায় তাকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়েছে। আবদুল্লা আল ফারুকের ইন্ধনে তার জেঠাতো ভাই যুবলীগ ক্যাডার বেলায়েত হোসেন মজনু, অশ্বদিয়া ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক নাসির উদ্দিন পিন্টু ও শাহ আলমসহ কয়েকজন তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে গুরুতর আহত করেন। ওই হামলার পর প্রায় তিন বছর চিকিৎসাধীন ছিলেন তিনি।রুবেল দাবি করেন, আবদুল্লা আল ফারুকের পরিবারের একাধিক সদস্য আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং তিনি আওয়ামী লীগের অর্থদাতা। অশ্বদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম হোসেন বাবলুকে দিয়ে সাবেক স্ত্রীর দেওয়া একাধিক মামলায় দীর্ঘ দিন জেল খাটার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও তার ভাইকে দিয়ে চাপ দিয়ে ফারুক তার মামলা গুলো প্রত্যাহার করে নেন। ফারুকের তিন ভাইয়ের বিরুদ্ধে আদম ব্যবসার পৃথক মামলা রয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে নিজ বাড়িতে দাওয়াত করে ভূরিভোজের আয়োজন করেন।রুবেলের অভিযোগ, বিএনপি সরকার গঠনের পর আবদুল্লা আল ফারুক আরও বেপরোয়া হয়ে উঠেছেন। বিভিন্ন অপকর্মে জড়াতে কিশোর গ্যাং গঠন করেছেন। পাশাপাশি ষড়যন্ত্রের মাধ্যমে তাকে দল থেকেও তাকে একাধিকবার বহিষ্কার করিছেন। ৫ আগস্ট রাতে বিভিন্ন এলাকা থেকে লোকজন ভাড়া করে এনে ডাক্তারহাট বাজারে হামলা ও ভাঙচুর চালিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করেন।  রুবেল বলেন, স্থানীয়ভাবে একাধিকবার অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি। সংবাদ সম্মেলনে তিনি জমি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং নোয়াখালী-৩,৪ ও ৫ আসনের সংসদ সদস্যসহ বিএনপির নেতাদের সহযোগিতা কামনা করেন।অভিযোগের বিষয়ে জানতে চাইলে অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল্লা আল ফারুক অভিযোগ অস্বীকার করে বলেন, রুবেলের কোনো জমি তার দখলে নেই। বরং রুবেলের কাছে আরও বেশি জমি রয়েছে। তার সঙ্গে রুবেলের বিরোধ নেবি, আমার জেঠাতো ভাই মজনুর বিরোধ ছিল। মজনু ঘর নির্মাণ করতে গেলে রুবেল বাধা দেন।  উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার রাজনৈতিক প্রতিপক্ষের কয়েকজন ব্যক্তি রুবেলকে দিয়ে এসব করাচ্ছেন।সংবাদ সম্মেলনে রুবেলের মা শাহজান বেগম ও বড় ভাই বেলায়েত হোসেন বেলাল উপস্থিত ছিলেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত