মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

গাজার যুদ্ধবিরতি নিয়ে যা জানালেন ট্রাম্প

গাজার যুদ্ধবিরতি নিয়ে যা জানালেন ট্রাম্প
ছবি সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতি ও বন্দিমুক্তি চুক্তির বিষয়ে ‘বড় ধরনের অগ্রগতি’ হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও জানিয়েছেন, যুদ্ধবিরতি চুক্তি ‘খুব কাছাকাছি’ পৌঁছেছে।

বুধবার (২৫ জুন) নেদারল্যান্ডসের হেগে পশ্চিমা সামরিক জোট ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেছেন, ‘আমি মনে করি, আমরা শীঘ্রই কিছু ভালো খবর পাব।’ মধ্যপ্রাচ্যে মার্কিন বিশেষ দূতের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি স্টিভ উইটকফের সাথে কথা বলছিলাম, যিনি একজন অসাধারণ ব্যক্তি এবং এই বিষয়ে অন্য যেকারো চেয়ে বেশি জানেন। তিনি বিষয়গুলো সহজভাবে ব্যাখ্যা করেন। তিনি সত্যিই খুব জ্ঞানী। তিনি আমাকে বলেছেন, [গাজায়] একটি যুদ্ধবিরতি চুক্তি খুব কাছাকাছি।’

ইরান ও ইসরায়েলের সংঘাতের মধ্যে গাজায় যুদ্ধবিরতির বিষয়টি আড়ালে চলে যায়। তবে ১২ দিনের মাথায় গত মঙ্গলবার (২৪ জুন) ইরান ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। কিন্তু গাজায় ইসরাইলের গণহত্যার যুদ্ধ অব্যাহত রয়েছে। বেড়ে চলেছে হতাহতের সংখ্যাও।

এমন পরিস্থিতিতে ইসরায়েল ও ইরানের যুদ্ধবিরতির পাশাপাশি গাজায় যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জোরালো হচ্ছে। গত মঙ্গলবার (২৪ জুন) ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কার্যালয় প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘ফিলিস্তিনি প্রেসিডেন্সি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েল-ইরান যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে।’

ন্যাটো শীর্ষ সম্মেলন সামনে রেখে গাজায় যুদ্ধবিরতি নিয়ে কূটনৈতিক তৎপরতা জোরদার করার কথা বলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও। যুদ্ধবিরতি কার্যকরে আন্তর্জাতিক কূটনীতি জোরদারের আহ্বান জানিয়ে তিনি বলেন, কেবলমাত্র সমন্বিত কূটনীতিই শান্তি নিশ্চিত করতে পারে। সূত্র: ডয়চে ভেলে।

বিষয় : ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


গাজার যুদ্ধবিরতি নিয়ে যা জানালেন ট্রাম্প

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৫

featured Image
গাজায় যুদ্ধবিরতি ও বন্দিমুক্তি চুক্তির বিষয়ে ‘বড় ধরনের অগ্রগতি’ হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও জানিয়েছেন, যুদ্ধবিরতি চুক্তি ‘খুব কাছাকাছি’ পৌঁছেছে।বুধবার (২৫ জুন) নেদারল্যান্ডসের হেগে পশ্চিমা সামরিক জোট ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।ট্রাম্প বলেছেন, ‘আমি মনে করি, আমরা শীঘ্রই কিছু ভালো খবর পাব।’ মধ্যপ্রাচ্যে মার্কিন বিশেষ দূতের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি স্টিভ উইটকফের সাথে কথা বলছিলাম, যিনি একজন অসাধারণ ব্যক্তি এবং এই বিষয়ে অন্য যেকারো চেয়ে বেশি জানেন। তিনি বিষয়গুলো সহজভাবে ব্যাখ্যা করেন। তিনি সত্যিই খুব জ্ঞানী। তিনি আমাকে বলেছেন, [গাজায়] একটি যুদ্ধবিরতি চুক্তি খুব কাছাকাছি।’ইরান ও ইসরায়েলের সংঘাতের মধ্যে গাজায় যুদ্ধবিরতির বিষয়টি আড়ালে চলে যায়। তবে ১২ দিনের মাথায় গত মঙ্গলবার (২৪ জুন) ইরান ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। কিন্তু গাজায় ইসরাইলের গণহত্যার যুদ্ধ অব্যাহত রয়েছে। বেড়ে চলেছে হতাহতের সংখ্যাও।এমন পরিস্থিতিতে ইসরায়েল ও ইরানের যুদ্ধবিরতির পাশাপাশি গাজায় যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জোরালো হচ্ছে। গত মঙ্গলবার (২৪ জুন) ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কার্যালয় প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘ফিলিস্তিনি প্রেসিডেন্সি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েল-ইরান যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে।’ন্যাটো শীর্ষ সম্মেলন সামনে রেখে গাজায় যুদ্ধবিরতি নিয়ে কূটনৈতিক তৎপরতা জোরদার করার কথা বলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও। যুদ্ধবিরতি কার্যকরে আন্তর্জাতিক কূটনীতি জোরদারের আহ্বান জানিয়ে তিনি বলেন, কেবলমাত্র সমন্বিত কূটনীতিই শান্তি নিশ্চিত করতে পারে। সূত্র: ডয়চে ভেলে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
গাজার যুদ্ধবিরতি নিয়ে যা জানালেন ট্রাম্প
0:00 0:00
1.0x