মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
The Dhaka News Bangla

যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি থেকে সব বোমারু বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র

যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি থেকে সব বোমারু বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র
ছবি: সংগ্রহীত

যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড সামরিক ঘাঁটি থেকে নিজেদের সব বোমারু বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এ তথ্য নিশ্চিত করেছে।

পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়েছে, ফেয়ারফোর্ডে মোতায়েন থাকা মার্কিন বোমারু বিমানগুলো যুক্তরাষ্ট্রের নিজস্ব সামরিক ঘাঁটিতে ফিরিয়ে নেওয়া হয়েছে। তবে কী কারণে বিমানগুলো সরিয়ে নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেয়নি মার্কিন কর্তৃপক্ষ।

ব্রিটিশ ওই ঘাঁটি থেকে রোববার কয়েকটি বি-১ বোমারু বিমান উড্ডয়ন করেছে বলে বিমান চলাচল পর্যবেক্ষণকারী বিভিন্ন ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্যে দেখা গেছে। এর আগে ফেয়ারফোর্ডে যুক্তরাষ্ট্রের প্রায় এক ডজন বি-১ বোমারু বিমান অবস্থান করছিল।

ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ব্রিটিশ সামরিক ঘাঁটিটি তাদের বোমারু বিমান পরিচালনার কাজে ব্যবহার করে আসছিল। সাম্প্রতিক সময়ে ঘাঁটিটির আশপাশে একটি ‘সন্দেহজনক ঘটনা’ ঘটার পরই বিমান সরিয়ে নেওয়ার বিষয়টি সামনে এসেছে।

গত ২৭ সেপ্টেম্বর আরএএফ ফেয়ারফোর্ডের কাছাকাছি তিনটি সন্দেহজনক যানবাহন অবস্থান করাকে কেন্দ্র করে পরিস্থিতির সৃষ্টি হয়। ওই ঘটনার বিষয়ে বর্তমানে যুক্তরাজ্যের সন্ত্রাস দমন পুলিশ তদন্ত করছে।

তবে বিমান সরিয়ে নেওয়ার সঙ্গে ওই ঘটনার সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এদিকে, ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে মার্কিন বোমারু বিমানগুলো সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়।


টিডিএন/

বিষয় : যুক্তরাষ্ট্র সামরিক ঘাঁটি

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬


যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি থেকে সব বোমারু বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image
যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড সামরিক ঘাঁটি থেকে নিজেদের সব বোমারু বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এ তথ্য নিশ্চিত করেছে।পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়েছে, ফেয়ারফোর্ডে মোতায়েন থাকা মার্কিন বোমারু বিমানগুলো যুক্তরাষ্ট্রের নিজস্ব সামরিক ঘাঁটিতে ফিরিয়ে নেওয়া হয়েছে। তবে কী কারণে বিমানগুলো সরিয়ে নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেয়নি মার্কিন কর্তৃপক্ষ।ব্রিটিশ ওই ঘাঁটি থেকে রোববার কয়েকটি বি-১ বোমারু বিমান উড্ডয়ন করেছে বলে বিমান চলাচল পর্যবেক্ষণকারী বিভিন্ন ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্যে দেখা গেছে। এর আগে ফেয়ারফোর্ডে যুক্তরাষ্ট্রের প্রায় এক ডজন বি-১ বোমারু বিমান অবস্থান করছিল।ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ব্রিটিশ সামরিক ঘাঁটিটি তাদের বোমারু বিমান পরিচালনার কাজে ব্যবহার করে আসছিল। সাম্প্রতিক সময়ে ঘাঁটিটির আশপাশে একটি ‘সন্দেহজনক ঘটনা’ ঘটার পরই বিমান সরিয়ে নেওয়ার বিষয়টি সামনে এসেছে।গত ২৭ সেপ্টেম্বর আরএএফ ফেয়ারফোর্ডের কাছাকাছি তিনটি সন্দেহজনক যানবাহন অবস্থান করাকে কেন্দ্র করে পরিস্থিতির সৃষ্টি হয়। ওই ঘটনার বিষয়ে বর্তমানে যুক্তরাজ্যের সন্ত্রাস দমন পুলিশ তদন্ত করছে।তবে বিমান সরিয়ে নেওয়ার সঙ্গে ওই ঘটনার সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।এদিকে, ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে মার্কিন বোমারু বিমানগুলো সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়।টিডিএন/

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত