মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ভারতে ফের বিমান বিভ্রাট, চরম দুর্ভোগে যাত্রীরা

ভারতে ফের বিমান বিভ্রাট, চরম দুর্ভোগে যাত্রীরা
ভারতে ফের বিমান বিভ্রাট, চরম দুর্ভোগে যাত্রীরা

সুকান্ত চট্টোপাধ্যায়, কলকাতা:

ভারতে ফের বিমান বিভ্রাটের কারণে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বাই যাওয়ার পথে এয়ার ইন্ডিয়ার এআই১৮০ বিমানের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির জন্য জরুরি অবতরণ করতে হয়েছে।


সোমবার (১৬ জুন) দিবাগত রাত ১২টা ৪৫মিনিটে বিমানটি কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করে।


এ সময় অবতরণকালে বিমানটির বাঁদিকের ইঞ্জিনের প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে। উল্লেখ্য, বিমানটি রাত দুটোয় মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল।


যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় বিমানটিকে বে৭৭ এ রাখা হয়। এ সময়, যাত্রীদের বিমান থেকে নামিয়ে লাউঞ্জে এনে বসিয়ে রাখা হয়।


বিমানবন্দর সূত্রে জানা গেছে, প্রযুক্তিগত ত্রুটি মেরামত করে বিমানটি মুম্বাইয়ের দিকে রওনা দেবে। তবে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হওয়ায় অনেকেরই গন্তব্যে পৌঁছাতে এবং জরুরি কাজে বিলম্ব হচ্ছে।


এর ফলে অনেক যাত্রী ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলেও অভিযোগ করেছেন। অপরদিকে, এভাবে এয়ার ইন্ডিয়ার বিমানে ত্রুটিবিচ্যুতি ঘটতে থাকলে বিমান ব্যবসা তলানিতে ঠেকতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


ভারতে ফের বিমান বিভ্রাট, চরম দুর্ভোগে যাত্রীরা

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৫

featured Image
সুকান্ত চট্টোপাধ্যায়, কলকাতা: ভারতে ফের বিমান বিভ্রাটের কারণে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বাই যাওয়ার পথে এয়ার ইন্ডিয়ার এআই১৮০ বিমানের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির জন্য জরুরি অবতরণ করতে হয়েছে। সোমবার (১৬ জুন) দিবাগত রাত ১২টা ৪৫মিনিটে বিমানটি কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করে।এ সময় অবতরণকালে বিমানটির বাঁদিকের ইঞ্জিনের প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে। উল্লেখ্য, বিমানটি রাত দুটোয় মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল।যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় বিমানটিকে বে৭৭ এ রাখা হয়। এ সময়, যাত্রীদের বিমান থেকে নামিয়ে লাউঞ্জে এনে বসিয়ে রাখা হয়।বিমানবন্দর সূত্রে জানা গেছে, প্রযুক্তিগত ত্রুটি মেরামত করে বিমানটি মুম্বাইয়ের দিকে রওনা দেবে। তবে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হওয়ায় অনেকেরই গন্তব্যে পৌঁছাতে এবং জরুরি কাজে বিলম্ব হচ্ছে।এর ফলে অনেক যাত্রী ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলেও অভিযোগ করেছেন। অপরদিকে, এভাবে এয়ার ইন্ডিয়ার বিমানে ত্রুটিবিচ্যুতি ঘটতে থাকলে বিমান ব্যবসা তলানিতে ঠেকতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
ভারতে ফের বিমান বিভ্রাট, চরম দুর্ভোগে যাত্রীরা
0:00 0:00
1.0x