মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ইরানি হামলার ভয়ে এক রাতে ৫ বার বাঙ্কারে ঢোকেন মার্কিন রাষ্ট্রদূত

ইরানি হামলার ভয়ে এক রাতে ৫ বার বাঙ্কারে ঢোকেন মার্কিন রাষ্ট্রদূত
ছবি: সংগৃহীত

ইরান ইসরায়েলে সামরিক স্থাপনায় হামলা চালানোর পর শতশত মিসাইল ছুড়েছে। হামলা শুরু হলে বেসামরিক ইসরায়েলিরা নিরাপদ আশ্রয়ের খোঁজে দিকবিদিক ছোটাছুটি করতে শুরু করেন। এ সময় ইরানি হামলার ভয়ে তেলআবিবে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি ৫ বার বাঙ্কারে লুকানোর কথা স্বীকার করেছেন।


শনিবার (১৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। পোস্টে রাষ্ট্রদূত বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে ‘কঠিন’ একটি রাত কেটেছে।


আমাকে পাঁচবার আশ্রয়কেন্দ্রে (বাংকারে) যেতে হয়েছে। তিনি বলেন, আজ এখানে শাবাত (ইসরায়েলিদের বিশেষ দিন)। সবকিছু শান্ত থাকা উচিত। কিন্তু মনে হয় না থাকবে। সবাইকে নিরাপদ আশ্রয়ের কাছাকাছি থাকারও আহ্বান জানান তিনি।


এর আগে, আজ সকালে রাজধানী তেলআবিব ও জেরুজালেমে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলের ডিফেন্স ফোর্স (আইডিএফ) বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলেছে এবং পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সেখানেই থাকার জন্য অনুরোধ করেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


ইরানি হামলার ভয়ে এক রাতে ৫ বার বাঙ্কারে ঢোকেন মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৫

featured Image
ইরান ইসরায়েলে সামরিক স্থাপনায় হামলা চালানোর পর শতশত মিসাইল ছুড়েছে। হামলা শুরু হলে বেসামরিক ইসরায়েলিরা নিরাপদ আশ্রয়ের খোঁজে দিকবিদিক ছোটাছুটি করতে শুরু করেন। এ সময় ইরানি হামলার ভয়ে তেলআবিবে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি ৫ বার বাঙ্কারে লুকানোর কথা স্বীকার করেছেন। শনিবার (১৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। পোস্টে রাষ্ট্রদূত বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে ‘কঠিন’ একটি রাত কেটেছে।আমাকে পাঁচবার আশ্রয়কেন্দ্রে (বাংকারে) যেতে হয়েছে। তিনি বলেন, আজ এখানে শাবাত (ইসরায়েলিদের বিশেষ দিন)। সবকিছু শান্ত থাকা উচিত। কিন্তু মনে হয় না থাকবে। সবাইকে নিরাপদ আশ্রয়ের কাছাকাছি থাকারও আহ্বান জানান তিনি।এর আগে, আজ সকালে রাজধানী তেলআবিব ও জেরুজালেমে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলের ডিফেন্স ফোর্স (আইডিএফ) বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলেছে এবং পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সেখানেই থাকার জন্য অনুরোধ করেছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
ইরানি হামলার ভয়ে এক রাতে ৫ বার বাঙ্কারে ঢোকেন মার্কিন রাষ্ট্রদূত
0:00 0:00
1.0x