বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
The Dhaka News Bangla

জাবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা ছাত্রদলের

জাবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা ছাত্রদলের

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের যেকোনো ধরনের অপতৎপরতার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে শাখা ছাত্রদল। একই সঙ্গে ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ডের তথ্য সংগ্রহ এবং নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম. মিয়াদ ইসলাম নিয়ন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাবিপ্রবি শাখা বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়েছে।

এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যেসব নেতাকর্মী ক্যাম্পাসের অভ্যন্তরে ও বাইরে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, দখলদারত্ব, সিট বাণিজ্য, র‍্যাগিং ও সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন বা এখনো গোপনে সংগঠিত হওয়ার চেষ্টা করছেন, তাঁদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এ কে এম আব্দুল্লাহ আল মামুদ ও সদস্য সচিব যীনাত মিয়া আজিজুলের কাছে জানানোর অনুরোধ করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, প্রাপ্ত তথ্য যথাযথভাবে যাচাই-বাছাই ও তদন্তপূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ, একাডেমিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও জানানো হয়।

এ ছাড়া ক্যাম্পাস ও আশপাশের এলাকায় যেকোনো ধরনের অরাজকতা ও অস্থিতিশীলতা রোধে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


জাবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা ছাত্রদলের

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের যেকোনো ধরনের অপতৎপরতার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে শাখা ছাত্রদল। একই সঙ্গে ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ডের তথ্য সংগ্রহ এবং নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।সোমবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম. মিয়াদ ইসলাম নিয়ন।বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাবিপ্রবি শাখা বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়েছে।এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যেসব নেতাকর্মী ক্যাম্পাসের অভ্যন্তরে ও বাইরে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, দখলদারত্ব, সিট বাণিজ্য, র‍্যাগিং ও সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন বা এখনো গোপনে সংগঠিত হওয়ার চেষ্টা করছেন, তাঁদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এ কে এম আব্দুল্লাহ আল মামুদ ও সদস্য সচিব যীনাত মিয়া আজিজুলের কাছে জানানোর অনুরোধ করা হয়েছে।এতে আরও উল্লেখ করা হয়, প্রাপ্ত তথ্য যথাযথভাবে যাচাই-বাছাই ও তদন্তপূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ, একাডেমিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও জানানো হয়।এ ছাড়া ক্যাম্পাস ও আশপাশের এলাকায় যেকোনো ধরনের অরাজকতা ও অস্থিতিশীলতা রোধে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত