জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ডাকা ধর্মঘটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের একাংশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির ১নং সদস্য সাখাওয়াত হোসেন জিকুর উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি বিজয়-২৪ হল থেকে প্রশাসনিক ভবনে এসে সমাপ্ত হয়। এ সময় অংশগ্রহণকারীরা নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে ‘একশন একশন ডাইরেক্ট একশন’ ‘ছাত্রলীগের বিরুদ্ধে ডাইরেক্ট একশন’ ‘মাঠে তরা নামিস না পিঠের চামড়া থাকবে না’ ‘ধরি ধরি ধরি না ধরলে কিন্তু ছাড়ি না’ ‘একটা একটা ছাত্রলীগ ধর ধইরা ধইরা জবাই কর’ ‘জাবিপ্রবির মাঠি ছাত্রদলের ঘাটি’ ‘ছাত্রলীগের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না’ ‘আওয়ামীলীগের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না’ ‘ফ্যাসীবাদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না’ ইত্যাদি বিভিন্ন স্লোগান দেয়৷
ছাত্রদল নেতা সাখাওয়াত হোসেন জিকু বলেন, ‘যে সন্ত্রাসী সংগঠন হাজারো ছাত্র-জনতার রক্তে নিজেদের হাত রঞ্জিত করেছে, যাদের হাত থেকে দেশের সাধারণ শিক্ষার্থী, শিক্ষক এমনকি সাধারণ মানুষও রক্ষা পায়নি, সেই নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের রাজপথে কোনো কর্মসূচি বা ধর্মঘট পালন করার কোনো নৈতিক ও রাজনৈতিক অধিকার নেই। ধর্মঘটের নামে এই অপতৎপরতা আর কিছুই নয়, বরং পরাজিত ফ্যাসিবাদের দোসরদের দেশকে অস্থিতিশীল করার এক হীন চক্রান্ত।’
তিনি আরো বলেন, ‘আমরা স্পষ্টভাষায় হুঁশিয়ারি দিয়ে বলতে চাই দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজপথে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বা উসকানিমূলক অপতৎপরতা বরদাস্ত করা হবে না। দেশের সাধারণ সচেতন ছাত্র-জনতা যেকোনো মূল্যে এসব ষড়যন্ত্র প্রতিহত করতে রাজপথে প্রস্তুত রয়েছে।’
উল্লেখ্য, নিষিদ্ধ ঘোষিত ও পলাতক ছাত্রলীগের ধর্মঘট কর্মসূচিকে কেন্দ্র করে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে