বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
The Dhaka News Bangla

টুঙ্গিপাড়া থানায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলা ও অগ্নিসংযোগ

টুঙ্গিপাড়া থানায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলা ও অগ্নিসংযোগ
হামলার পর টঙ্গীপাড়া থানার ভেতরের চিত্র | ছবি: ভিডিও থেকে নেওয়া

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা থানা ঘেরাও করে এ হামলা চালিয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। রাত ৮টা পর্যন্ত এলাকায় উত্তেজনা ও হামলা অব্যাহত ছিল বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, গত ১০ ও ১৫ নভেম্বর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সংঘটিত নাশকতার ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে সন্ধ্যায় থানাটি ঘেরাও করেন নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ সময় পুলিশ তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। একপর্যায়ে হামলাকারীদের ধাওয়ায় পুলিশ সদস্যরা পিছু হটতে বাধ্য হন।

পরে হামলাকারীরা থানার ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালান এবং আগুন ধরিয়ে দেন। এতে পুলিশের বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়।

ঘটনার বিষয়ে বক্তব্য জানতে পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কেউ কল রিসিভ করেননি। ফলে এ ঘটনায় পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

বিষয় : হামলা আওয়ামী লীগ টঙ্গীপাড়া

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


টুঙ্গিপাড়া থানায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলা ও অগ্নিসংযোগ

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা থানা ঘেরাও করে এ হামলা চালিয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। রাত ৮টা পর্যন্ত এলাকায় উত্তেজনা ও হামলা অব্যাহত ছিল বলে জানা গেছে।স্থানীয় সূত্র জানায়, গত ১০ ও ১৫ নভেম্বর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সংঘটিত নাশকতার ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে সন্ধ্যায় থানাটি ঘেরাও করেন নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।এ সময় পুলিশ তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। একপর্যায়ে হামলাকারীদের ধাওয়ায় পুলিশ সদস্যরা পিছু হটতে বাধ্য হন।পরে হামলাকারীরা থানার ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালান এবং আগুন ধরিয়ে দেন। এতে পুলিশের বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়।ঘটনার বিষয়ে বক্তব্য জানতে পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কেউ কল রিসিভ করেননি। ফলে এ ঘটনায় পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত