সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
The Dhaka News Bangla

শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি নিয়ে ছাত্রদল নেতার বক্তব্যের প্রতিবাদ কুবি শিক্ষকের

শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি নিয়ে ছাত্রদল নেতার বক্তব্যের প্রতিবাদ কুবি শিক্ষকের

পছন্দমতো রাজনীতি করার পাশাপাশি কোনো সভা, সেমিনার কিংবা আলোচনা সভায় অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়াও ব্যক্তির গণতান্ত্রিক অধিকার বলে মন্তব্য করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মশিউর রহমান। বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে অনুপস্থিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পদোন্নতি নিয়ে কুবি শাখা ছাত্রদের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ'র দেওয়া বক্তব্যের সমালোচনা করে তিনি এ মন্তব্য করেন।

সোমবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

ফেসবুক পোস্টে মশিউর রহমান বলেন, রাষ্ট্রীয় দিবসের প্রতি সবার যথাযথ সম্মান রয়েছে। তবে সেই সম্মান প্রদর্শনের পদ্ধতি কিংবা কোনো নির্দিষ্ট অনুষ্ঠানে অংশগ্রহণের সিদ্ধান্তকে কেন্দ্র করে হুমকি দেওয়ার প্রতিবাদ  জানাচ্ছি।

তিনি আরও বলেন, ব্যক্তির অধিকার বিবেচনায় না নিয়ে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর পক্ষ থেকে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পদোন্নতির বিষয়ে আগাম হুমকি দেওয়া একজন শিক্ষক হিসেবে তাঁর কাছে অপমানজনক ও লজ্জাজনক।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রশ্ন তুলে তিনি বলেন, যথাযথ নিয়ম মেনে করা পদোন্নতির আবেদনের সঙ্গে একটি ছাত্রসংগঠনের প্রতিনিধির কী সম্পর্ক থাকতে পারে, যার ভিত্তিতে তিনি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ভয়ের সংস্কৃতি তৈরি করতে চান, তা আমার বোধগম্য নয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থান স্পষ্ট করারও আহ্বান জানান তিনি।

পোস্টের শেষাংশে সংশ্লিষ্ট ছাত্রপ্রতিনিধিকে তার বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন মশিউর রহমান। তার ভাষ্য, বক্তব্যটি ভুলভাবে উপস্থাপিত হয়ে থাকলে সংশ্লিষ্ট ছাত্রপ্রতিনিধি তা স্পষ্ট করতে পারেন। আর মুহূর্তের উত্তেজনায় এমন মন্তব্য করে থাকলে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার সুযোগও তার রয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, আমি তার বক্তব্যটা ফেসবুকে দেখছি। আমি এখন ক্যাম্পাসের বাহিরে, ক্যাম্পাসে গেলে খোঁজ-খবর নিব।'

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি নিয়ে ছাত্রদল নেতার বক্তব্যের প্রতিবাদ কুবি শিক্ষকের

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image
পছন্দমতো রাজনীতি করার পাশাপাশি কোনো সভা, সেমিনার কিংবা আলোচনা সভায় অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়াও ব্যক্তির গণতান্ত্রিক অধিকার বলে মন্তব্য করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মশিউর রহমান। বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে অনুপস্থিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পদোন্নতি নিয়ে কুবি শাখা ছাত্রদের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ'র দেওয়া বক্তব্যের সমালোচনা করে তিনি এ মন্তব্য করেন।সোমবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।ফেসবুক পোস্টে মশিউর রহমান বলেন, রাষ্ট্রীয় দিবসের প্রতি সবার যথাযথ সম্মান রয়েছে। তবে সেই সম্মান প্রদর্শনের পদ্ধতি কিংবা কোনো নির্দিষ্ট অনুষ্ঠানে অংশগ্রহণের সিদ্ধান্তকে কেন্দ্র করে হুমকি দেওয়ার প্রতিবাদ  জানাচ্ছি।তিনি আরও বলেন, ব্যক্তির অধিকার বিবেচনায় না নিয়ে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর পক্ষ থেকে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পদোন্নতির বিষয়ে আগাম হুমকি দেওয়া একজন শিক্ষক হিসেবে তাঁর কাছে অপমানজনক ও লজ্জাজনক।বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রশ্ন তুলে তিনি বলেন, যথাযথ নিয়ম মেনে করা পদোন্নতির আবেদনের সঙ্গে একটি ছাত্রসংগঠনের প্রতিনিধির কী সম্পর্ক থাকতে পারে, যার ভিত্তিতে তিনি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ভয়ের সংস্কৃতি তৈরি করতে চান, তা আমার বোধগম্য নয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থান স্পষ্ট করারও আহ্বান জানান তিনি।পোস্টের শেষাংশে সংশ্লিষ্ট ছাত্রপ্রতিনিধিকে তার বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন মশিউর রহমান। তার ভাষ্য, বক্তব্যটি ভুলভাবে উপস্থাপিত হয়ে থাকলে সংশ্লিষ্ট ছাত্রপ্রতিনিধি তা স্পষ্ট করতে পারেন। আর মুহূর্তের উত্তেজনায় এমন মন্তব্য করে থাকলে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার সুযোগও তার রয়েছে।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, আমি তার বক্তব্যটা ফেসবুকে দেখছি। আমি এখন ক্যাম্পাসের বাহিরে, ক্যাম্পাসে গেলে খোঁজ-খবর নিব।'

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত