বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
The Dhaka News Bangla

এমপি নুসরাতের বাড়িতে হামলাকারীদের শাস্তি দাবি জামায়াত আমিরের

এমপি নুসরাতের বাড়িতে হামলাকারীদের শাস্তি দাবি জামায়াত আমিরের
ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ডা. শফিকুর রহমান এ ঘটনার নিন্দা জানান। তিনি হামলাটিকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ডা. শফিকুর রহমান বলেন, হামলাকারীদের অবিলম্বে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। এ দায়িত্ব পালনে সরকার ব্যর্থ হলে তার পরিণতি গুরুতর হবে বলেও সতর্ক করেন তিনি। বিবৃতিতে তিনি আরও বলেন, ‘সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত উচ্চ মূল্যে দিতে হবে। নীরব বসে থাকার কোনো সুযোগ নেই।’

বিষয় : ডা. শফিকুর রহমান নুসরাত তাবাসসুম জ্যোতি বিবৃতি

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬


এমপি নুসরাতের বাড়িতে হামলাকারীদের শাস্তি দাবি জামায়াত আমিরের

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার (১২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ডা. শফিকুর রহমান এ ঘটনার নিন্দা জানান। তিনি হামলাটিকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।বিবৃতিতে বলা হয়, বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।ডা. শফিকুর রহমান বলেন, হামলাকারীদের অবিলম্বে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। এ দায়িত্ব পালনে সরকার ব্যর্থ হলে তার পরিণতি গুরুতর হবে বলেও সতর্ক করেন তিনি। বিবৃতিতে তিনি আরও বলেন, ‘সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত উচ্চ মূল্যে দিতে হবে। নীরব বসে থাকার কোনো সুযোগ নেই।’

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত