বুধবার, ১১ নভেম্বর ২০২৬
The Dhaka News Bangla

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি সভাপতি জেলা প্রশাসক সদস্য সচিব বাবুল

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি  সভাপতি জেলা প্রশাসক সদস্য সচিব বাবুল
আহমেদ জিয়াউর রহমান, জসীম উদ্দীন খান বাবুল

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম পরিচালনা ও নিয়মিত কমিটি গঠনের লক্ষ্যে সাত সদস্যের নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। নবগঠিত কমিটির সভাপতি মনোনীত হয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ জসিম উদ্দিন খান বাবুল।

জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী পরিষদের চেয়ারম্যানের অনুমোদনক্রমে এ কমিটি গঠন করা হয়। জাতীয় ক্রীড়া পরিষদের স্মারক নম্বর ৩৪.০৩.০০০০.০০০.০৬.০৫.০০২৪.২৬.৫৩৫-এর মাধ্যমে জারি করা অনুমোদনপত্রে কমিটির সদস্যদের নাম উল্লেখ করা হয়েছে।

অনুমোদনপত্রে ইস্যুর তারিখ হিসেবে ১০ মে ২০২৬ (২৭ বৈশাখ ১৪৩৩) উল্লেখ রয়েছে। তবে পত্রের নিচে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (রুটিন দায়িত্ব) টিটন খীসার স্বাক্ষরের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৬। চাঁদপুর জেলা প্রশাসন গত ৩ নভেম্বর অনুমোদনপত্রটি গ্রহণ করে।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমান, সদস্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল সিদ্দিক, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নজরুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার আফাজ উদ্দিন এবং স্থানীয় ক্রীড়াবিদ ডি. এম. শাহজাহান।

এদিকে, নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। সভায় জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম পরিচালনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

নবমনোনীত সদস্য সচিব জসিম উদ্দিন খান বাবুল চাঁদপুরের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত ব্যক্তিত্ব। তিনি জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি। এ ছাড়া তিনি ‘নিতাইগঞ্জ ক্রীড়া চক্র’ এবং সাংস্কৃতিক সংগঠন ‘অনুপম নাট্যগোষ্ঠী’র সভাপতির দায়িত্ব পালন করছেন।

জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে, নবগঠিত অ্যাডহক কমিটি জেলা ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিত কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

নতুন এ কমিটি দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে চাঁদপুরের ক্রীড়াঙ্গনে সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আসবে এবং নিয়মিত কমিটি গঠনের প্রক্রিয়া এগিয়ে যাবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।

বিষয় : জাতীয় ক্রীড়া পরিষদ

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি সভাপতি জেলা প্রশাসক সদস্য সচিব বাবুল

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম পরিচালনা ও নিয়মিত কমিটি গঠনের লক্ষ্যে সাত সদস্যের নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। নবগঠিত কমিটির সভাপতি মনোনীত হয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ জসিম উদ্দিন খান বাবুল।জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী পরিষদের চেয়ারম্যানের অনুমোদনক্রমে এ কমিটি গঠন করা হয়। জাতীয় ক্রীড়া পরিষদের স্মারক নম্বর ৩৪.০৩.০০০০.০০০.০৬.০৫.০০২৪.২৬.৫৩৫-এর মাধ্যমে জারি করা অনুমোদনপত্রে কমিটির সদস্যদের নাম উল্লেখ করা হয়েছে।অনুমোদনপত্রে ইস্যুর তারিখ হিসেবে ১০ মে ২০২৬ (২৭ বৈশাখ ১৪৩৩) উল্লেখ রয়েছে। তবে পত্রের নিচে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (রুটিন দায়িত্ব) টিটন খীসার স্বাক্ষরের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৬। চাঁদপুর জেলা প্রশাসন গত ৩ নভেম্বর অনুমোদনপত্রটি গ্রহণ করে।নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমান, সদস্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল সিদ্দিক, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নজরুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার আফাজ উদ্দিন এবং স্থানীয় ক্রীড়াবিদ ডি. এম. শাহজাহান।এদিকে, নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। সভায় জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম পরিচালনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।নবমনোনীত সদস্য সচিব জসিম উদ্দিন খান বাবুল চাঁদপুরের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত ব্যক্তিত্ব। তিনি জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি। এ ছাড়া তিনি ‘নিতাইগঞ্জ ক্রীড়া চক্র’ এবং সাংস্কৃতিক সংগঠন ‘অনুপম নাট্যগোষ্ঠী’র সভাপতির দায়িত্ব পালন করছেন।জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে, নবগঠিত অ্যাডহক কমিটি জেলা ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিত কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।নতুন এ কমিটি দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে চাঁদপুরের ক্রীড়াঙ্গনে সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আসবে এবং নিয়মিত কমিটি গঠনের প্রক্রিয়া এগিয়ে যাবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত