মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
The Dhaka News Bangla

হাইমচরে শিক্ষার্থীদের জীবন বাঁচানোর প্রশিক্ষণ, শেখানো হলো সিপিআর ও হিমলিচ পদ্ধতি

হাইমচরে শিক্ষার্থীদের জীবন বাঁচানোর প্রশিক্ষণ, শেখানো হলো সিপিআর ও হিমলিচ পদ্ধতি
ছবিঃ আক্তার আহমেদ

‘সিপিআর শিখি, জীবন বাঁচাই’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের হাইমচরে শিক্ষার্থীদের জন্য ‘বেসিক লাইফ সাপোর্ট’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীদের আকস্মিক হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া কিংবা শ্বাসনালিতে খাবার বা অন্য কোনো বস্তু আটকে গেলে তাৎক্ষণিকভাবে করণীয় সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১ টায় হাইমচর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বাজাপ্তি রমণী মোহন উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। সভাপতিত্ব করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম। প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন হাইমচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নুরুন্নবী। এ সময় আরও চারজন চিকিৎসক প্রশিক্ষক হিসেবে অংশ নেন।

প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থী প্রতিনিধি বা ‘ক্ষুদে ডাক্তার’, তাঁদের তত্ত্বাবধানকারী শিক্ষক, বাংলাদেশ রেড ক্রিসেন্টের সদস্য, সাংবাদিক ও সুধীজন অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে কার্ডিয়াক অ্যারেস্ট বা হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেলে কীভাবে দ্রুত সিপিআর (CPR) দিতে হয় এবং শ্বাসনালিতে খাবার বা কোনো বস্তু আটকে গেলে কীভাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হিমলিচ ম্যানুভার (Heimlich Maneuver) প্রয়োগ করতে হয়, সে বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়। শুধু তাত্ত্বিক আলোচনা নয়, প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের সরাসরি এসব পদ্ধতি অনুশীলনের সুযোগ দেওয়া হয়। এতে উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকরা অত্যন্ত আগ্রহ ও মনোযোগের সঙ্গে প্রশিক্ষণ গ্রহণ করেন।

 কার্ডিয়াক অ্যারেস্টের ক্ষেত্রে যথাসময়ে সিপিআর দিতে পারলে অনেক মানুষের জীবন রক্ষা করা সম্ভব। একইভাবে শ্বাসনালিতে খাবার বা অন্য কোনো বস্তু আটকে গেলে সঠিক সময়ে হিমলিচ ম্যানুভার প্রয়োগ জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এসব জরুরি জীবনরক্ষাকারী পদ্ধতি প্রয়োগের জন্য প্রয়োজনীয় জ্ঞান ও প্রশিক্ষণ থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, একাডেমিক সুপারভাইজার আহসানুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক, হাইমচর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহসিন মিয়া, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, রেড ক্রিসেন্ট সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কিছুদিন আগে আমি বেসিক লাইফ সাপোর্ট সম্পর্কে ধারণা পেয়েছি এবং আমার কাছে মনে হলো এ বিষয়ে প্রত্যেকের জানা উচিত।  আমি জানতে পারলাম ৭০০  জন ব্যক্তি প্রতিদিন কার্ডিয়াক সমস্যায় মারা যায়। যদি সঠিক সময়ে লাইক সাপোর্ট দেওয়া যায় তাহলে ২০ থেকে ৩০% মানুষকে বাঁচানোর সুযোগ আছে। তার জন্য আমি শিক্ষার্থীদের এ প্রশিক্ষণের জন্য বেছে নিয়েছি। তারা যদি ভালোভাবে প্রশিক্ষণ নিতে পারে তারা এই বিষয়ে পরিবারের সদস্য সহ অনেককে জানাতে পারবে এবং প্রশিক্ষণ দিতে পারবে। 

জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন,আমাদের এই বিষয়ে কিছুটা হলেও প্রশিক্ষণ থাকা উচিত কারণ হঠাৎ করে সুস্থ মানুষ দেখা যায় অজ্ঞান হয়ে পড়ে এবং বেশির ভাগ সময় দেখা যা শিশুদের গলায় খাবার আটকে যায় আবার অনেক শিশু মারওয়া যায় তো ছোটখাটো এই বিষয়ে যদি প্রশিক্ষণ নিয়ে রাখতে পারি তাহলে হয়তো বড় বিপদ থেকে বাঁচানো যেতে পারে তার জন্য চাঁদপুরে আমরা এই প্রশিক্ষণ শুরু করেছি ।এবং প্রথমবারের মতো হাইমচর এ প্রশিক্ষণটি চালু হয়েছে। 

তিনি আরো বলেন, আরো ধাপে ধাপে প্রত্যেকটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক পরবর্তীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরও এই বিষয়ে প্রশিক্ষণ দিব,পাশাপাশি এই প্রশিক্ষণ টি ধাপে ধাপে  ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার ও গ্রাম পুলিশদের দিব। 

প্রশিক্ষণ কার্যক্রম শেষে ,পর্যায়ক্রমে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এ বিষয়ে প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। প্রশাসনের প্রত্যাশা, হাইমচরের প্রতিটি শিক্ষার্থী বেসিক লাইফ সাপোর্টের জ্ঞান অর্জন করবে এবং তা নিজ নিজ পরিবার ও সমাজের অন্যদের মধ্যে ছড়িয়ে দেবে। এর মাধ্যমে জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষও তাৎক্ষণিকভাবে জীবন রক্ষায় ভূমিকা রাখতে সক্ষম হবে।

বিষয় : প্রশিক্ষণ চিকিৎসা চাঁদপুর জেলা প্রশাসক

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


হাইমচরে শিক্ষার্থীদের জীবন বাঁচানোর প্রশিক্ষণ, শেখানো হলো সিপিআর ও হিমলিচ পদ্ধতি

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image
‘সিপিআর শিখি, জীবন বাঁচাই’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের হাইমচরে শিক্ষার্থীদের জন্য ‘বেসিক লাইফ সাপোর্ট’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীদের আকস্মিক হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া কিংবা শ্বাসনালিতে খাবার বা অন্য কোনো বস্তু আটকে গেলে তাৎক্ষণিকভাবে করণীয় সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১ টায় হাইমচর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বাজাপ্তি রমণী মোহন উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। সভাপতিত্ব করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম। প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন হাইমচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নুরুন্নবী। এ সময় আরও চারজন চিকিৎসক প্রশিক্ষক হিসেবে অংশ নেন।প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থী প্রতিনিধি বা ‘ক্ষুদে ডাক্তার’, তাঁদের তত্ত্বাবধানকারী শিক্ষক, বাংলাদেশ রেড ক্রিসেন্টের সদস্য, সাংবাদিক ও সুধীজন অংশগ্রহণ করেন।প্রশিক্ষণে কার্ডিয়াক অ্যারেস্ট বা হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেলে কীভাবে দ্রুত সিপিআর (CPR) দিতে হয় এবং শ্বাসনালিতে খাবার বা কোনো বস্তু আটকে গেলে কীভাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হিমলিচ ম্যানুভার (Heimlich Maneuver) প্রয়োগ করতে হয়, সে বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়। শুধু তাত্ত্বিক আলোচনা নয়, প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের সরাসরি এসব পদ্ধতি অনুশীলনের সুযোগ দেওয়া হয়। এতে উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকরা অত্যন্ত আগ্রহ ও মনোযোগের সঙ্গে প্রশিক্ষণ গ্রহণ করেন। কার্ডিয়াক অ্যারেস্টের ক্ষেত্রে যথাসময়ে সিপিআর দিতে পারলে অনেক মানুষের জীবন রক্ষা করা সম্ভব। একইভাবে শ্বাসনালিতে খাবার বা অন্য কোনো বস্তু আটকে গেলে সঠিক সময়ে হিমলিচ ম্যানুভার প্রয়োগ জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এসব জরুরি জীবনরক্ষাকারী পদ্ধতি প্রয়োগের জন্য প্রয়োজনীয় জ্ঞান ও প্রশিক্ষণ থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, একাডেমিক সুপারভাইজার আহসানুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক, হাইমচর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহসিন মিয়া, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, রেড ক্রিসেন্ট সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কিছুদিন আগে আমি বেসিক লাইফ সাপোর্ট সম্পর্কে ধারণা পেয়েছি এবং আমার কাছে মনে হলো এ বিষয়ে প্রত্যেকের জানা উচিত।  আমি জানতে পারলাম ৭০০  জন ব্যক্তি প্রতিদিন কার্ডিয়াক সমস্যায় মারা যায়। যদি সঠিক সময়ে লাইক সাপোর্ট দেওয়া যায় তাহলে ২০ থেকে ৩০% মানুষকে বাঁচানোর সুযোগ আছে। তার জন্য আমি শিক্ষার্থীদের এ প্রশিক্ষণের জন্য বেছে নিয়েছি। তারা যদি ভালোভাবে প্রশিক্ষণ নিতে পারে তারা এই বিষয়ে পরিবারের সদস্য সহ অনেককে জানাতে পারবে এবং প্রশিক্ষণ দিতে পারবে। জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন,আমাদের এই বিষয়ে কিছুটা হলেও প্রশিক্ষণ থাকা উচিত কারণ হঠাৎ করে সুস্থ মানুষ দেখা যায় অজ্ঞান হয়ে পড়ে এবং বেশির ভাগ সময় দেখা যা শিশুদের গলায় খাবার আটকে যায় আবার অনেক শিশু মারওয়া যায় তো ছোটখাটো এই বিষয়ে যদি প্রশিক্ষণ নিয়ে রাখতে পারি তাহলে হয়তো বড় বিপদ থেকে বাঁচানো যেতে পারে তার জন্য চাঁদপুরে আমরা এই প্রশিক্ষণ শুরু করেছি ।এবং প্রথমবারের মতো হাইমচর এ প্রশিক্ষণটি চালু হয়েছে। তিনি আরো বলেন, আরো ধাপে ধাপে প্রত্যেকটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক পরবর্তীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরও এই বিষয়ে প্রশিক্ষণ দিব,পাশাপাশি এই প্রশিক্ষণ টি ধাপে ধাপে  ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার ও গ্রাম পুলিশদের দিব। প্রশিক্ষণ কার্যক্রম শেষে ,পর্যায়ক্রমে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এ বিষয়ে প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। প্রশাসনের প্রত্যাশা, হাইমচরের প্রতিটি শিক্ষার্থী বেসিক লাইফ সাপোর্টের জ্ঞান অর্জন করবে এবং তা নিজ নিজ পরিবার ও সমাজের অন্যদের মধ্যে ছড়িয়ে দেবে। এর মাধ্যমে জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষও তাৎক্ষণিকভাবে জীবন রক্ষায় ভূমিকা রাখতে সক্ষম হবে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত